Dream Event Management Rajshahi
22/07/2017
14/07/2017
গফুর মিয়া এই শহরের একজন দুধ বিক্রেতা। তিনি চিকন বুদ্ধির বাঙালি, তাই ১০ লিটার দুধে ৫ লিটার পানি মিশিয়ে ১৫ লিটার করলেন। সামান্য বুদ্ধিতে পাক্কা পাঁ-চ লিটার লাভ!! খুশিতে চোখ চকচক করে ওঠে তার।
,,
দুধ বিক্রির টাকা পকেটে নিয়ে তিনি চাল কিনতে যান সাবু মুদির দোকানে। সাবু মুদি তাকে 'অতি উত্তম চাউল', 'এরকম চাউল কোথাও পাইবেন না' ইত্যাদি বলে শেষে পাথর মেশানো চাল বিক্রি করে। ওজনেও আধা কেজি কম দেয়।'কত লাভ করে ফেললাম' ভেবে বেজায় খুশি সাবু মুদি লাভের টাকা নিয়ে বাজারে যায় মাছ কিনতে।
,,
মাছ বিক্রেতা সুরুজ মিয়া তাকে ফরমালিন মেশানো পচা মাছ ধরিয়ে দেয় কেনা দামের দ্বিগুন মূল্যে। তার লাভ করতে হবে না?
, , ,
কিছুক্ষণ পরে সুরুজ মিয়ার কাছে খবর আসে, তার ছেলেটা এক্সিডেন্ট করেছে। দ্রুত সে তার ছেলেকে হাসপাতালে নেয়। হাসপাতালের একজন ধান্দাবাজ দালাল 'ভালো চিকিৎসা' র ব্যবস্থা করে দেবার কথা বলে ভংচং বুঝিয়ে সুরুজ মিয়ার কাছ থেকে ভালো পরিমাণ টাকা হাতিয়ে নেয়।
,, ,,
সেই ধান্দাবাজ বাড়ি ফেরার পথে পড়ে ছিনতাইকারীর হাতে। ছিনতাইকারী তার পেটে ছুরি মেরে সব টাকাপয়সা ছিনিয়ে নেয়।পালিয়ে যাবার সময় ছিনতাইকারী ধরা পড়ে পুলিশের হাতে। পেদানি দিয়ে সব টাকা নিয়ে নেয় পুলিশ।
, , ,
রাষ্ট্রীয় কোষাগারে জমা বা ভিক্টিমের কাছে ফেরত দেয়া কোনটাই করেন না পুলিশ অফিসার।
, , , ,
সেই পুলিশের ছেলে আবার হয়ে পড়ে ইয়াবা আসক্ত.. মাদকের পেছনে টাকা ঢেলে প্রতিনিয়ত সে খালি করে দেয় বাবার পকেট...
, , , ***
আর মাদক বিক্রেতা সেই টাকায় হয়তো কিনতে থাকে গফুর মিয়ার সেই পানি মেশানো দুধ।
***যারাই অবৈধ পথে উপার্জন করে, তারাই মনে করে যে সে 'বিরাট লাভ' করে ফেলেছে। কিন্তু আসলে তা নয়।
সে একজনকে ঠকাচ্ছে, আবার তাকে ঠকাচ্ছে অন্যকেউ।
,,,যেহেতু সমাজের প্রত্যেকেই একে অন্যের ওপর নির্ভরশীল, আল্টিমেটলি সবাই চক্রাকারে ক্ষতিগ্রস্ত হয়।
বাইরে থেকে হয়তো মনে হয় অসৎ লোকগুলোই সফল, তারাই সুখে আছে। আসলে তা নয়। তারা নিজেরা হয়তো মনে করে এইভাবে তারা খুব ভালো থাকবে, আসলে তাও হয় না। অসৎ পথে উপার্জন করে শেষ পর্যন্ত কেউ পার পায় না। পরকাল তো পরের কথা, দুনিয়াতেই তারা পেয়ে যায় ফিরতি হিসাব।
প্রকৃতির নিয়ম হলো, এখানে কাউকেই ছেড়ে দেয়া হয় না। আজ কিংবা কাল।
জন
09/07/2017
06/05/2017
আরিফ ভিক্ষা করে আর রতন ফুল বিক্রি করে ঢাকার পথে পথে। সারাদিন খাবারের জন্য যুদ্ধ করে সন্ধ্যা হলে শুয়ে পড়ে খোলা আকাশের নীচে, নর্দমার পাশে ময়লা ফুটপাতে।
কৌতুহলে কিংবা উচ্ছিষ্ট খাবারের লোভে মাঝে মাঝেই উঁকি দেয়া হয় কমিউনিটি সেন্টারের গ্রিলের ফাঁকে। কিন্তু সুযোগ হয় না কাছে আসার, সাহসে কুলায় না আলোর বৃত্তে ঢোকার। দারোয়ানের লাঠির ভয়ে আড়াল থেকে কিছুক্ষণ দেখে ফিরে যায় হতাশ হয়ে।
গতকাল এই আরিফদের সৌভাগ্য হয়েছিলো অফিসার্স ক্লাবে এক বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার। নতুন জামা-কাপড়ে বিয়ের অনুষ্ঠান উপভোগ করার শহরের দামী মানুষের ভিড়ে। এই যেন এক রূপকথার গল্প, তাঁদের স্বপ্ন পূরণের দিন।
বিয়ে নিয়ে কতো না পরিকল্পনা থাকে আমাদের। কি খাবো, কই সাজবো, কি পড়বো এই নিয়ে ভাবনার শেষ নেই। খুব কম মানুষই পারে এই নিজস্বতার বৃত্ত থেকে বের হতে।
এই নবদম্পতির চিন্তা জুড়ে ছিলো পথশিশুদের জন্য বিশেষ কিছু আয়োজন করার। তাঁরা চেয়েছেন জীবনের এই সন্ধিক্ষণে পাশে রাখতে সুবিধাবঞ্চিত কিছু মানুষকে। সে পরিকল্পনার অংশ হিসেবে আমাদের এই আয়োজন।
নবদম্পতির প্রতি কৃতজ্ঞতা, অনুকরণীয় এই পদক্ষেপের জন্য, মানবতার পথে সমাজের সম্ভ্রান্ত মানুষদের দিক দেখানোর জন্য।
জন
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Rajshahi
6000
Opening Hours
| Monday | 10:00 - 22:00 |
| Tuesday | 10:00 - 22:00 |
| Wednesday | 10:00 - 22:00 |
| Thursday | 10:00 - 22:00 |
| Friday | 10:00 - 22:00 |
| Saturday | 10:00 - 22:00 |
| Sunday | 10:00 - 22:00 |