Association for Community Development

Association for Community Development

Share

Photos from Association for Community Development's post 24/06/2026

শিশু সুরক্ষা নিশ্চিতকরণে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিশুদের সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ এবং তাদের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী জেলার পবা উপজেলার ৪ নং হরিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সামাজিক নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, শিশু পাচার, জেন্ডারভিত্তিক সহিংসতা এবং অন্যান্য ক্ষতিকর চর্চা প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দকে শিশু সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তন আনয়নে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অংশগ্রহণকারীরা শিশুদের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

আসুন, সম্মিলিত উদ্যোগে শিশুদের জন্য একটি নিরাপদ, সুরক্ষিত ও সম্ভাবনাময় সমাজ গড়ে তুলি।

Photos from Association for Community Development's post 24/06/2026

শিশুর প্রতি সহিংসতা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শিশুর প্রতি সহিংসতা (VAC), জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV), বাল্যবিবাহ এবং অন্যান্য ক্ষতিকর চর্চা প্রতিরোধে শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির (SMC) গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শিক্ষকবৃন্দ, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। আলোচনায় শিশুদের নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয় ও পরিবারের সমন্বিত উদ্যোগ, এবং জেন্ডার সংবেদনশীল আচরণ ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অংশগ্রহণকারীরা শিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং ক্ষতিকর সামাজিক চর্চা প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

07/06/2026

https://www.facebook.com/reel/1030880106042169
Thanks to Oxfam in Bangladesh

Want your organization to be the top-listed Non Profit Organization in Rajshahi?
Click here to claim your Sponsored Listing.

Address


H-41, Sagarpara
Rajshahi
6100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 10:00 - 14:00
Sunday 09:00 - 17:00