Organic Mango Magic, Rajshahi
07/06/2022
জামাই ষষ্ঠী
05/06/2021
🌼আম পাকানোর টোটকা :
🍁সাধারণত আমরা বাগান থেকে সকালে আম সংগ্রহ শুরু করি, দেন প্যাকেজিং করি এবং তা শেষ হলে কুরিয়ারে বুকিং দেই। বুকিং দেওয়ার ১ থেকে সর্বোচ্চ ৩ দিনের মধ্যে আপনাদের হাতে আম পৌঁছে যায়। যেহেতু আমরা কাঁচা আম পাঠাই তাই প্রাকৃতিক ভাবে আম পাকানোর কিছু টোটকা আপনাদের সাথে শেয়ার করছি -
🌼 #আম ডেলিভারি পাওয়ার পর কী করবেন:
🌼কেমিক্যাল না থাকার কারণে আমগুলো স্বাভাবিক যত্নে পাকবে না। বাড়তি যত্ন নিয়ে আমগুলোকে পাকাতে হবে।ক্যারেটের ভিতরে কোন আম নষ্ট বা চাপ খাওয়া হলে তা আলাদা করে রাখবেন।
🌼অবশিষ্ট আমগুলোকে পুনরায় ক্যারেটের মধ্যে কাগজ দিয়ে ভালভাবে ঢেঁকে গরম পরিবেশে রাখুন। এবার আমভর্তি আস্ত ক্যারেটটিকে কাপড় বা বস্তা দিয়ে ঢেঁকে গরম কোন রুমে - যেমন স্টোর রুমে পাকাতে দিন।
🌼ক্যারেটে রাখা আম দিনে সকালে - বিকালে অন্তত দুইবার পরিক্ষা করুন। পাকা আমগুলোকে সরিয়ে খেয়ে ফেলুন অথবা ফ্রীজে নরমালে সংরক্ষণ করুন। নতুবা ২৪ ঘন্টার মধ্যেই আম পঁচে যাবে। আমগুলো কখনোও বাজারের আমের মত সুন্দরভাবে পাকবে না বা রং আসবে না। বোঁটার কাছে পঁচন, চামড়ায় ছোট ছোট কালো দাগ এগুলো স্বাভাবিক।
🌼আরেকটি উপায় হলো কাগজের ব্যাগে কিংবা পেপারে মুড়ে সাথে একটি কলা কিংবা আপেল রেখে দিতে পারেন। কলা কিংবা আপেল থেকে নির্গত ইথিলিন আম পাকতে সাহায্য করে দ্রুত। (তবে পূর্বের পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করুন।
🌼ফ্যানের বাতাস, এসিরুম, ফ্রিজ কিংবা ঘরের ব্যালকনিতে কাঁচা আম রাখবেন না। এতে আম গুলো নষ্ট হবে ।
🌼তিন বেলা আম গুলো চেক করুন। গন্ধ শুকে দেখুন অথবা টিপে দেখে পাকা আম গুলো সরিয়ে ফেলুন। ফ্রিজে সংরক্ষণ করতে চাইলে, অবশ্যই পরিপূর্ণ পাকা আম সংরক্ষণ করবেন নরমালে।
🌼আমাদের আমে নূন্যতম কেমিক্যাল ব্যবহার করা হয় না, তাই বাজারের আমের মত আমাদের আম পাকার পর দেখতে আকর্ষণীয় হবে না। আমাদের পাকা আমের বোটার দিকে পঁচা শুরু করতে পারে। গায়ে ছোট ছোট কালো দাগ থাকতে পারে। তবে একদম বেশি দাগ হলে দেখুন পঁচে গেল কিনা?
🌼সাবধান: খোলা ঝুড়িতে, মেঝেতে, এসি রুমে, ফ্যানের নিচে, ঠান্ডা পরিবেশে কখনোও আম পাকবে না। এতে আমগুলো পঁচে যাবে, চামড়া কুঁচকিয়ে যাবে, আম আধাপাকা, আধাকাঁচা লাগবে।
28/05/2021
"অর্গানিক আম খান, সুস্থ থাকুন "
আমি একজন নতুন মৌসুমী কালিন ক্ষুদ্র উদ্যোক্তা। রাজশাহীর কার্বাইড মুক্ত আম সংগ্রহের জন্য যোগাযোগ করুন।
গতবছরের মত আবারও এই বছর চলে এলাম আম্র নগরী রাজশাহীর সকল প্রকারের আম নিয়ে।
এখন চলছে সুস্বাদু ও মিষ্টি গোপালভোগ আমের চালান। গতবছরের অভিজ্ঞতায় এইবছর চেষ্টায় থাকবো খুব সহজে আপনাদের দরজায় আম পৌছাতে।
কার্বাইড ও ফরমালিনের স্প্রে মুক্ত আম আমরা আপনাদের দেবার প্রতিশ্রুতি নিয়েছি। কোন ধরনের কেমিক্যাল না দেয়ায়, পরিবহন ও অসাবধানতাবশত দুই চারটি আম নষ্ট হতে পারে। কিন্তূ আপনি পাবেন বাড়ির ছোট্ট সোনামনি সহ সকলকে নিয়ে অর্গানিক আম খাবার সুযোগ।
আমাদের আমের কোন স্ট্যান্ডার্ড কোয়ালিটি, নরমাল কোয়ালিটি নেই। আমরা সকল আম প্রিমিয়াম কোয়ালিটি ও প্রিমিয়াম সাইজের সরবরাহ করছি, যার দরুন অন্যদের চাইতে দামের সামান্য তারতম্য হতে পারে।
▪ কুরিয়ারের মাধ্যমে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের যে কোন প্রান্তে আম পৌঁছে দিচ্ছি।
প্রয়োজনীয় তথ্য :
✅নিজস্ব বাগানের #গোপালভোগ আম।
✅সকল খরচ সহ ঢাকার মধ্যে ৯০ টাকা প্রতি কেজি।
✅সকল খরচ সহ ঢাকার বাহিরে ৯৫ টাকা প্রতি কেজি।
✅ (মিনিমাম অর্ডার ২০ কেজি) ও আম আপনার নিকটবর্তী কুরিয়ার শাখা থেকে নিজেকে সংগ্রহ করতে হবে।
✅অর্ডার করতে কমেন্ট /ম্যাসেঞ্জার অথবা ফোনে (01978999894) যোগাযোগ করুন।
✅বরাবরের মত যদি আম কোন কারনে খাবার অনুপযোগী হয় তবে ৫০%আম রিপ্লেস দেয়া হবে। সেক্ষেত্রে কুরিয়ার চার্জ ও প্যাকিং খরচ প্রযোজ্য।
• আম বুকিং এর জন্য টাকা অগ্রিম পরিশোধ করতে হবে বিকাশ, নগদ অথবা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এ।
বি:দ্র:
ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকায় হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। হোম ডেলিভারির সর্বনিম্ন চার্জ ২০০টাকা। প্যাকিং খরচ, কুরিয়ার চার্জ, লেবার চার্জ সহ আনুসঙ্গিক খরচ আমের মূল্যের সাথে সমন্বয় করা হয়েছে।
প্রয়োজনে :
অনুপ সরকার
স্বত্বাধিকারী, অর্গানিক ম্যাংগো ম্যাজিক ও ছাত্র
ব্যবস্থাপনা বিভাগ
মাস্টার্স, জগন্নাথ হল, ঢাবি।
হোম টাউন : পুঠিয়া, রাজশাহী।
ফোন :০১৯৭৮-৯৯৯৮৯৪
পেজ লিংক :
https://www.facebook.com/OrganicMangoMagicRajshahi110925737328363/
একজন নতুন মৌসুমী কালিন ক্ষুদ্র উদ্যাক্তা। রাজশাহীর কার্বাইড মুক্ত আম সংগ্রহের জন্য যোগাযোগ করুন।
#গোপালভোগ
গোপালভোগ আম সাইজে মাঝারি হয়। মূলত এটাই মৌসুমের প্রথম সুস্বাদু আম। আমে কোন স্পট থাকবে না তবে আবার যেসব আম পাতার আড়ালে থাকে সূর্য্যের আলো পায় না সেগুলোতেও স্পট হয়।
এটি কাঁচা অবস্থায় অত্যন্ত টক আবার পাকলে অত্যন্ত মিষ্টি এবং আঁশযুক্ত। আটিও ছোট তাই মাংসল অংশটা বেশি।
গোপালভোগ আম পাকা শুরু হয়েছে। গাছে একই গাছের আম একসাথে পাকছে না।তাই বাছাই করে আম নামানো হচ্ছে।যদিও সরকার নির্ধারিত তারিখ অনুযায়ী গোপালভোগ আম নামানোর ডেট ছিল ২০ মে । অথচ এটা এখনও বাজারজাতের সময় হয়নি, অপরিপক্ক রয়েছে।
গোপালভোগ আমের প্রি অর্ডার নেয়া হচ্ছে। যারা সংগ্রহ করতে চান যোগাযোগ করুণ।
আমের মূলের সাথে কুরিয়ার খরচ এবং প্যাকিং কস্ট ১২০টাকা(প্রতি প্যাকেট) যুক্ত হবে।
যোগযোগ
অনুপ সরকার
ব্যবস্থাপনা বিভাগ
মাস্টার্স, জগন্নাথ হল।
হোম টাউন : পুঠিয়া, রাজশাহীতে।
ফোন :০১৯৭৮-৯৯৯৮৯৪
https://www.facebook.com/OrganicMangoMagicRajshahi110925737328363/
Organic Mango Magic, Rajshahi Fresh Mango Provider In Bangladesh. We provide mangoes directly from Mango Garden.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Puthia Buss Stand
Rajshahi
6260