Cyber Help Team

Cyber Help Team

Share

21/08/2024

সবাইকে জানিয়ে সতর্ক করুন।
আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হবার আশংকা আছে।

বন্যায় সতর্কতা ও করণীয়:
- উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।
- বাসায় পানি ঢুকেতে দেখলেই বিদ্যুৎ এর মেইনসুইচ ও গ্যাসের লাইন বন্ধ করুন।
- প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ জোগাড় করুন।
- শুকনা খাবার, বিশুদ্ধ পানি, মোমবাতি সহ প্রয়োজনীয় জিনিস কাছাকাছি রাখুন।
- শিশু-কিশোরদের দিকে খেয়াল রাখতে হবে যেন পানিতে নেমে না যায়।
- স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন। জরুরী প্রয়োজনে ৯৯৯ নাম্বারে কল করুন।
- মোবাইলে চার্জ রাখুন।
- যাদের পুকুরে মাছ আছে, এখনো না ডুবে থাকলে জাল দিয়ে ঘেরাও করে রাখুন।
- গর্ত ডুবে যাওয়ায় সাপ এ সময় বের হয়ে আসবে সাবধানতা অবলম্বন করুন।
* গরু/ছাগলের জন্য শুকনা খাবারের মজুত রাখুন।
* বৃষ্টির পানি যাতে ফুলের টব/ অন্য পাত্রে/ ডাবের খোসায় জমে না থাকে সে দিকে খেয়াল দিন।

সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ যায়গা থেকে এগিয়ে আসার অনুরোধ রইলো।

17/02/2024

নিপাহ ভাইরাস : জরুরী স্বাস্থ্য বার্তা

২০২২-২৩ সালে দেশে এ রোগে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১০ জনই মৃত্যুবরণ করেন। খেজুরের রস বিক্রেতাদের প্রতি অনুরোধ কেউ কাঁচা রস খেতে চাইলে বিক্রি করবেন না।

-বিস্তারিত কমেন্টে

01/06/2023

গুগলের দেওয়া তথ্যের মাধ্যমে ধরা পড়লেন বাংলাদেশি শিশু যৌন নিপীড়ক।

-বিস্তারিত কমেন্টে

Want your organization to be the top-listed Non Profit Organization in Rajshahi?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Rajshahi