TechTicsBD

TechTicsBD

Share

Google 11/08/2017

★GOOGLE… শুনেছেন কি শব্দটা??

হাসলেন তো? ভাবছেন এই শব্দটা শোনেনি এমন লোকও আছে নাকি দুনিয়ায়?? কিন্তু যদি বলি GOOGLE এর মানেটা কি?? তাহলে??

আসুন জেনে নেই। গুগল বা গুগোল (Googol) হলো একটি সংখ্যা নির্দেশক শব্দ। টেন টু দি পাওয়ার হান্ড্রেড ১০^১০০ সংখ্যাটিকে এক গুগল বলা হয়। অর্থাৎ, এক লিখে তার পরে একশটি শূন্য বসালে যে বিশাল সংখ্যাটি পাওয়া যায় তা-ই এক গুগল। বাহ! এইতো জেনে গেলেন! কী সুন্দর!
নাকি, কী ভয়ংকর! একের পর একশটি শূণ্য!!

এখন কথা হলো বিখ্যাত সার্চ ইঞ্জিন Google. com এর নাম কেন গুগলের নামে হলো? হলোই না হয় কিন্তু বানানটাই বা কেন ভুল হলো! Googol না হয়ে Google?

যাইহোক, আমাদের এই Googol থেকেই সার্চ জায়ান্ট Google. com এর নামকরণ। তবে, বানান আলাদা। এখানেই ব্যপারটা মজার। তা হলো, গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি পেজ তার স্কুল জীবন থেকেই গণিতের গুগল শব্দটির প্রতি বেশ আগ্রহী ছিলেন। স্কুল জীবনে বন্ধুরা মিলে এই নামটিকে পছন্দ করেন। কিন্তু বানান ভুল করে তারা googol-এর বদলে google লিখে ফেলেন। পরবর্তীতে তাঁরা বানানটি ঠিক করার প্রয়োজনীয়তা দেখাননি। একটু ব্যতিক্রম হলেও যদি ভাল হয়, ঠিকঠাক বানানের কি দরকার!

সার্চ ইঞ্জিনটির আরেকজন প্রতিষ্ঠাতা হলেন সের্গেই ব্রিন। দুজন মিলে সাদামাটা একটা ওয়েবসাইট তৈরি করেন। তবে গুগলের নাম কিন্তু শুরু থেকেই এমন না! এর পূর্ব নাম ছিল “ব্যাকরাব”। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ব্যাকরাব ডোমেইন নাম গুগল হিসেবে নিবন্ধিত করা হয় ১৫ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে এবং কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করে ৪ সেপ্টেম্বর, ১৯৯৮ সালে।

ভুল করে নামরাখা সেই গুগলই এখন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন Google. com!

#পরিব্রাজক

Google Today marks 44 yrs since the ! DJ your own mix with turntables & legendary beats 🎧 🎚

Photos from TechTicsBD's post 27/07/2017

#মাইক্রোকন্ট্রোলার কি?

মাইক্রোকন্ট্রোলার হচ্ছে এক চিপের কম্পিউটার। যেখানে সুপার কম্পিউটার বিশাল এক রুম দখল করে,পার্সোনাল কম্পিউটার টেবিলের এক বড় অংশ দখল করে, সেখানে মাইক্রোকন্ট্রোলারের আকার মাত্র কয়েক ইঞ্চি। ১৯৬৯ সালে জাপানের কোম্পানী বুশিকম ইন্টেলের কাছে বিশেষ ধরনের প্রসেসর নির্মান করে চাইলো যেটা দিয়ে বিশেষ ধরনের ক্যালকুলেটর বানানো যাবে। ইন্টেলের ইঞ্জিনিয়াররা মাইক্রোপ্রোসেসর বানাতে গিয়ে মাইক্রোকন্ট্রোলার বানালেন।

১৯৭১ সালে আমেরিকান নৌবাহিনী তাদের এফ-১৪ টমক্যাট বিমানে ইন্টেলের তৈরী মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে। সর্বপ্রথম টেক্সাস ইন্সট্রুমেন্ট ১৯৭৪ সালে TMS1000 নামে মাইক্রোকন্ট্রোলার পেটেন্ট করে।
একটি কম্পিউটারে যা যা থাকে মাইক্রোকন্ট্রোলারেও তাই থাকে।

আকারে ছোট বলে এটাকে মাইক্রো বলা হয়। আর এর ব্যবহার এর উপর ভিত্তি করে একে কন্ট্রোলার নাম দেয়া হয়েছে।
বিভিন্ন ডিভাইস কে কন্ট্রোল করাই এর কাজ। খেলনা থেকে শুরু করে মোটর গাড়ি, রোবট, স্যাটেলাইট পর্যন্ত সব কিছুতেই মাইক্রোকন্ট্রোলার ইউজ করা হয়। বর্তমানে মাইক্রোচিপ, এটমেল, স্যামসাং, মটরোলা, ফিলিপ্স, সিমেন্স মাইক্রোকন্ট্রোলার তৈরী করে। একেক মাইক্রোকন্ট্রোলারের ফিচার একেক রকম হলেও প্রায় সব মাইক্রোকন্টোলারেই চার ধরনের মেমোরী থাকে।

Want your business to be the top-listed Shop in Rajshahi?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Rajshahi
6204