Learning World
04/09/2024
একটু পড়ুন পরিবর্তন আসবে -
১. এক সময় বিল গেটস একটি ব্যাংক থেকে কিছু লোন
চেয়েছিলেন।কিন্তু ব্যাংক তাঁকে লোন দেয়নি।
সেই ছেলেটি একদিন সেই ব্যাংকটিই কিনে নিয়েছিলেন।
২. ছেঁড়া শার্টের কারণে এন্ড্রু কার্নেগিকে পার্কে ঢুকতে
দেওয়া হয়নি। সেই বস্তির ছেলে একদিন অন্যতম ধনী
ব্যক্তি হওয়ার পর পুরো পার্কটি ক্রয় করেন
এবং সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন,
''আজ থেকে পার্ক সবার জন্য উন্মুক্ত''।
৩. আজ গলা ধাক্কা খেয়েছেন? কোন ব্যাপার না।
একদিন সেই গলায় ফুল দেওয়ার জন্য সেই
লোকগুলোই লাইন ধরে দাঁড়িয়ে থাকবে।
৪. আজ কেউ আপনাকে ঠকিয়েছে?
কোন ব্যাপার না।
একদিন সে-ই আপসোস করে বলবে,
আপনাকে ঠকিয়ে সে উল্টো নিজেরই সর্বনাশ করেছে।
৫. আজ আপনাকে দেখে "ক্ষ্যাত" বলে কেউ দূরে সরে যাচ্ছে?
ব্যাপার না। একদিন আপনাকে একটু ছুঁয়ে দেখার জন্য সে-ই
আপনার কাছে আসবে।
৬. আজ গরিব বলে কেউ আপনাকে অবজ্ঞা করছে?
ব্যাপার না। এসব পিছুগল্পের দিকে তাকিয়ে থাকলে আপনি
চিরকাল অপমান, লাথি, গুঁতা, বাঁশ এবং ক্রাশ ইত্যাদি
খেয়েই যাবেন।
৭. কে কী করছে, কী ভাবছে- সেসব বাদ দিয়ে নিজের লক্ষ্যে
এগিয়ে গেলেই কেবল একদিন আপনি উদাহরণ কিংবা
দৃষ্টান্ত হতে পারবেন।
৮. জীবনে ছোট খাট বিষয় নিয়ে পড়ে থাকার কোন মানে হয়না।
জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে হয়,
মেনে নিতে হয়।
৯. সময় যখন পক্ষে থাকে না তখন অনেক কিছু সহ্য করেও মুখ
বুজে কাজ করে যেতে হয়।
১০. একটু বেঁচে থাকার জন্য জগতের অনেক বিখ্যাত ব্যক্তিরা
যুগে যুগে নজরুলের মতো চায়ের দোকানে কাজ করে
জীবন বাঁচিয়েছেন।
ব্রেইনে শুধু একটি কথা গেঁথে রাখুনঃ
"সময় এখন আপনার
পক্ষে না।
একদিন সময় আপনার হবে।।"
ইসতিয়াক ইসলাম
ট্রেইনার ও পাবলিক স্পিকার
26/07/2024
আবার উঠে দাঁড়াবো আমরা, নতুন সূর্যের আলোয়!
এক কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা সবাই গিয়েছি। অনেকে হারিয়েছি, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু হতাশার অন্ধকারে বসে থাকার সময় এখন নয়। আমাদের সামনে নতুন এক সূর্য উদয় হতে চলেছে। আবার উঠে দাঁড়াবো আমরা, নতুন জীবনের আশায়, নতুন স্বপ্নের বীজ বপন করবো।
আসুন, আমরা সবাই এক হয়ে নতুন করে শুরু করি। আমাদের দেশের ভবিষ্যত আমাদের হাতে।
সফলতা আসছে না?
হাল ছেড়ে দিওনা!
মনে রেখ, কাজটা যদি সহজ হতো তাহলে তা সবাই করতো।
16/06/2024
26/03/2024
২৬শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস, একটি ঐতিহাসিক দিন যা আমাদের মনে জাগিয়ে তোলে অতীতের বীরত্বগাথা এবং জাগ্রত করে স্বাধীনতার মূল্যবোধ।
আজকের দিনে, আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই শহীদদের, যারা তাদের জীবন দিয়ে আমাদের জন্য এই স্বাধীনতা এনে দিয়েছিলেন।
আমরা কৃতজ্ঞতা জানাই মুক্তিযোদ্ধাদের, যারা তাদের সাহস ও ত্যাগের মাধ্যমে আমাদের জাতির মুখ উজ্জ্বল করেছিলেন।
২৬শে মার্চ, কেবল একটি দিন নয়, এটি একটি অনুভূতি,
একটি গর্ব,
একটি অনুপ্রেরণা।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Rajarbag