RASEL Ahamed SAGOR

RASEL Ahamed SAGOR

Share

14/08/2014

কবিতায় প্রেম আর প্রেমে কবিতা থাকবে না তা কি করে হয়। রাগে-অভিমানে, অভিযোগে এমনকি আবেগ প্রকাশে কবিতার আবেদন ছিল,আছে। কবিতায় মানুষ নিজের মনের কথা খুঁজে পায়। এবার উর্বশীর বেছে নেয়া ১০ টি প্রেমের কবিতা থেকে খুঁজে দেখুনতো কোন কবিতায় লুকিয়ে আছে আপনার মনের কথা।তোমার চোখ এত লাল কেন?নির্মলেন্দু গুণআমি বলছি না ভালোবাসতেই হবেআমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুকশুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্তআমি বলছি না ভালোবাসতেই হবেআমি চাই কেউ আমাকে খেতে দিক ।আমি হাতপাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি নাআমি জানি, এই ইলেকট্রিকের যুগনারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকেআমি চাই কেউ একজন জিজ্ঞেস করুকআমার জল লাগবে কি না, নুন লাগবে কি নাপাটশাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারিআমি বলছি না ভলোবাসতেই হবেআমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিককেউ আমাকে কিছু খেতে বলুক ।কাম-বাসনার সঙ্গী না হোককেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক‘তোমার চোখ এতো লাল কেন ?চিঠি দিওমহাদেব সাহাকরুণা করে হলেও চিঠি দিওখামে ভরে তুলে দিও আঙ্গুলের মিহিন সেলাই ভুল বানানেও লিখো প্রিয়,বেশি হলে কেটে ফেলো তাওএটুকু সামান্য দাবিচিঠি দিও।তোমার শাড়ির মতো অক্ষরের পাড়-বোনা একখানি চিঠিচুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও ...বর্ণণা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও!আজো তো অমল আমি চিঠি চাইপথ চেয়ে আছিআসবেন অচেনা রাজার লোকতার হাতে চিঠি দিওবাড়ি পৌঁছে দেবে ....এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখোতোমার কুশল!করুণা করে হলেও চিঠি দিওভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিওখামে কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শিসএকটি ফুলের ছোট নামটুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু।হয়তো পাওনি খুঁজে সেইসব চুপচাপ কোন দুপুরবেলার গল্পখুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে, তাই লিখোকরুণা করে হলেও চিঠি দিও

Want your business to be the top-listed Shop in Patharghata?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Patharghata