IPEtalks.com
05/10/2016
Inventory Control এর আদ্যোপান্ত (Last Part)
আচ্ছা আমরা কি একবারও ভেবে দেখেছি যে আমরা কত্ত নিখুঁত? মানে আমরা সিস্টেম থেকে অনবরত নিখুঁত সার্ভিস বের করে আনতে পারছি; আমাদের এফিসিয়েন্সি অসম্ভব রকমের বেশী! এরকম ভাবাটা স্বাভাবিক হলেও তা বাস্তবে সম্ভব নয়। কেননা একটা মেশিন কখনই ১০০% সঠিক হতে পারেনা, একটা সময়ের পরে তার Depreciation বা মূল্যহ্রাস ঘটতে থাকে। তাছাড়া আমাদের কিছু ফল নষ্ট হয়ে যেতে পারে কিংবা কোন দুর্ঘটনায় আমাদের প্রোডাকশন কিছু সময়ের জন্য বন্ধ থাকতে পারে। খেয়াল করলে দেখা যাবে আমরা এই বিষয়গুলো বাদ দিয়েই কাজ করেছি! তাহলে এবার এরকম একটা মডেল দেখা যাক যেটা এই বিষয়গুলিকে বিবেচনায় নিয়ে গঠিত।
এরকম যদি হয় যে আমরা কোন দিন বা কোন সপ্তাহে আমাদের প্রয়োজনীয় পরিমাণ জুস উৎপাদন করতে ব্যর্থ হলাম। তখন আমাদের জুসের যে পরিমাণ চাহিদা আছে সেটা আমরা পূরণ করতে পারব না ফলে পরবর্তী দিন বা সপ্তাহগুলোতে আমাদের কিছু অতিরিক্ত উৎপাদন করতে হবে যাতে আমরা আগের ওই পরিমাণ বাকি থেকে যাওয়া জুস সহ নতুন ডেলিভারি দিতে পারি। এই ক্ষেত্রে প্রথমে যে পরিমাণ জুস আমরা দিতে পারি নি তাকে বলা হয় Shortage। এই Shortage সহ মডেলটি হচ্ছেঃ
Manufacturing Model with Shortage:
Manufacturing Model এর উদাহরণটার সাথে ধরে নেই গত মাসে কোন কারণে আমাদের কিছু পরিমাণ জুস Shortage ছিল যা পরবর্তীতে আমাদের বেশী দিতে হবে। এটা করতে গিয়ে পরবর্তীতেও আমাদের কিছু Shortage আসতে পারে। এই অতিরিক্ত পরিমাণ মজুদ করার জন্য আমাদের কিছু অতিরিক্ত খরচ করতে হবে; ধরি সেটা প্রতিদিন প্রতি এককের জন্য ১০$ অর্থাৎ, Shortage Cost হচ্ছে P=10$।
সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন খরচের জন্য কি পরিমাণ Inventory রাখতে হবে সেটা বের করা যাক। নিচের সূত্রটা দিয়ে খুব সহজেই তা বের করা যায়
I*= √((2KY(P+H))/(PH(1-Y/X)))
মান বসিয়ে পাচ্ছি I*= 4898.979486 ≈ 5000 Unit
এবার একটু ভেবে দেখি তো আমরা কি চাইলে একবারে এই মাসেই পুরো Shortage টা কাভার করতে পারি কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ পারি কিন্তু সেক্ষেত্রে আমাদের প্রচুর খরচ পড়ে যাবে অতিরিক্ত পরিমাণে বেশী উৎপাদন এবং মজুদ এর জন্য। তাই আমরা ধাপে ধাপে সেটা পূরণ করব।
তাই সর্বনিম্ন খরচের জন্য পরবর্তীতে কি পরিমাণ Shortage থাকবে তা বের করা হয় এভাবেঃ
W*=√((2KHY(1-Y/X))/(P(P+H)))
মান বসিয়ে পাওয়া যায় W*= 326.5986324 ≈ 327 Unit
এই ৩২৭ ইউনিট Inventory তে কতক্ষন রাখতে হবে তা বের করা হয় এভাবেঃ
Cycle Time, T=(I*)/Y=√((2K(P+H))/(PHY(1-Y/X)))
মান বসালে আমরা পাই T= 0.612372435 Day ≈ 14.7 Hour।
এই প্রক্রিয়ায় আমাদের মোট কত খরচ হবে তা বের করি এবার। নিচের সূত্রটা ব্যাবহার করে তা সহজেই বের করা সম্ভবঃ
Total Cost Per Unit Time, TCU(I*,W*)= √((2KHPY(1-Y/X))/(P+H))
মান বসিয়ে পাওয়া যায় Total Cost= 3265.986324 $ ≈ 3266 $/Day।
আচ্ছা আমরা তো সবসময়ই শুনি যে বেশী জিনিস একসাথে কিনলে একটা ছাড় পাওয়া যায়। তাহলে আমরা এতগুলো মডেলের কোথাও সেটা দেখলাম না কেন?
আসলে আমরা প্রত্যেক এককের দাম নির্দিষ্ট এবং অপরিবর্তিত ধরেই মডেলগুলোতে কাজ করেছি। এবার তাহলে মূল্য পরিবর্তন নিয়ে কাজ করা যাক:
Single Item Static Model With Price Breaks:
প্রথমেই আমরা একটা থিওরি দেখবঃ
ধরি, আমরা প্রতি অর্ডারে y পরিমাণ প্রোডাক্ট কিনব অর্থাৎ আমাদের Order Size হল y। এখন q হচ্ছে একটা নির্দিষ্ট ন্যূনতম পরিমাণ প্রোডাক্ট যে পরিমাণ বা তার বেশী কিনলে আমরা ছাড় পাব। এখন ধরি, যদি yC2 হবে।
তো যখন yym এর মধ্যে কোনটা সত্য তার উপর।
যদি q≤ym হয়, তাহলে এই ym ই হবে Optimum Order Size (y*=ym) অর্থাৎ, TCU(y*) = TCU2(ym) হবে।
কিন্তু যদি q>ym হয়, তাহলে কি হবে?
তাহলে আসলে ২ টা ক্ষেত্র উদ্ভব হতে পারেঃ q
Inventory Control এর আদ্যোপান্ত (Part 3)
by Debashis Datta
Purchasing Model:
নাম থেকেই বোঝা যাচ্ছে এটা ক্রয় সংক্রান্ত মডেল। আমরা জুস বানানোর জন্য যে কাঁচামাল অর্থাৎ ফল,চিনি ইত্যাদি কিনব তা এই মডেল অনুযায়ী হবে। প্রথমেই মনে করা যাক যে আমাদের Annual Demand বা বাৎসরিক চাহিদা নির্দিষ্ট এবং Order Size ও নির্দিষ্ট। এখানেও আমরা একই রকমের জিনিস কিনব যেটাকে Inventory তে রাখতে প্রতি এককের জন্য প্রতিদিন কত খরচ হবে অর্থাৎ Holding Cost/Unit/Unit Time ও নির্দিষ্ট।
প্রথমেই মনে করে নেই আমাদের প্রতি বছর ১,০০,০০০ কেজি ফল লাগবে অর্থাৎ Annual Demand হচ্ছে Y= 100000 Kg/Year । এখন আমাদের কি কি খরচ করতে হবে? মূল দুটি খরচ হল ফল কেনা বা অর্ডার করার খরচ এবং তা Inventory তে রাখার খরচ। তাহলে ধরি প্রতিবার অর্ডার করতে হয় ১,০০০$ এবং তার প্রতি কেজি Inventory তে রাখতে ৫$ খরচ হয় অর্থাৎ Ordering Cost, K= 1000$/Order এবং Holding Cost, H= 5$/Kg।
[Ordering Cost আর Setup Cost আসলে একই জিনিস; Purchasing Model এর জন্য বলা হয় Ordering Cost আর Manufacturing Model এর জন্য বলা হয় Setup Cost।]
আমরা জানি যে যত বড় অর্ডার করব তত বেশী কমিশন পাব অর্থাৎ Order Size বাড়ার সাথে সাথে Ordering Cost কমতে থাকে। আবার যত বেশী পরিমাণ মজুদ রাখব তত বেশী খরচ হবে অর্থাৎ Order Size বাড়লে Holding Cost বাড়ে।
তাহলে এখন আমরা বের করব আমাদের প্রতিবার কি পরিমাণ অর্ডার করতে হবে যাতে আমাদের মোট খরচ সর্বনিম্ন হয় অর্থাৎ আমাদের Economic Order Quantity(EOQ) বা Optimum Order Size(I*) কত হবে। এটা খুব সহজেই বের করা যায় নিচের সূত্র দিয়েঃ
EOQ= I*= √(2KY/H)
মান বসালে আমরা পাই I*= 2000 Kg।
এখন আমাদেরকে মোট কতগুলো অর্ডার দিতে হবে তা বের করে ফেলিঃ
No. of Order = Y/(I*)
মান বসালে পাই No. of Order = 50।
এখন আমাদের ২,০০০ কেজি ফল কতক্ষণে শেষ হবে তা বের করি। এটা বের করা হয় নিম্নোক্ত সূত্র দিয়েঃ
Cycle Time, T= (I*)/Y = √(2K/HY )
মান বসিয়ে আমরা পাচ্ছি T= 0.02 Year বা 7.3 Day।
এখন আমরা আমাদের মোট খরচ কত হবে তা বের করতে চাই। এটা খুব সহজেই বের করা যায়ঃ
Total Cost, TC(I*)= √2KYH
মান বসিয়ে পাচ্ছি Total Cost= 31622.7766 $।
আচ্ছা আমরা তো অর্ডার দিচ্ছি,দিচ্ছি... কিন্তু একটা বিষয় আমরা চিন্তা করছি না যে অর্ডার আমরা কখন দেব? একটা অর্ডারের ফল শেষ হয়ে যাওয়ার পর নাকি তার আগেই?
যদি প্রথম অর্ডারের ফল শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় অর্ডার দেই তাহলে কি হবে? উমম... কিছুই হবে না শুধু আমাদের Production কিছু সময় বন্ধ রাখতে হবে! কেননা দ্বিতীয় অর্ডার যতক্ষণ আমাদের হাতে না আসছে ততক্ষন আমাদের হাতে কোন ফলই নেই। তাই আমরা বিগত অর্ডারের ফল শেষ হওয়ার আগেই নতুন অর্ডার দেব।
এই নতুন অর্ডার বিগত অর্ডারের ফল শেষ হওয়ার যতক্ষণ আগে দেওয়া হয় সেই সময় ব্যবধানকে বলা হয় Lead Time আর যে মুহূর্তে দেওয়া হয় তাকে বলা হয় Reorder Point।
(to be continued)
The Countdown has started…
অবশেষে বহুল প্রতীক্ষিত ipetalks.com (version 2.0) Launch হতে যাচ্ছে। আইপিই পরিবারের ওয়েবসাইট টির এই ভার্সনে আসছে আগের ভার্সনের থেকে বেশ কিছু Upgradation. Outlook এ আসছে বড় ধরণের পরিবর্তন, থাকছে অসংখ্য নতুন Features.
Responsive UI এর মাধ্যমে পাওয়া যাবে যে কোন Device থেকে Browsing সুবিধা, Forum– Four Different Catagorized forum for communication of Current and Ex students, Full Online Database(Real time), Individual Account System– প্রত্যেক স্টুডেন্টের জন্য থাকছে আলাদা অ্যাকাউন্ট, Poll Creation- যার মাধ্যমে পাচ্ছেন যে কোন বিষয়ে Survey করার সুবিধা। More enriched Student’s Corner- সিলেবাস থেকে শুরু করে থিসিস পেপার; ক্লাস রুটিন থেকে শুরু করে বিগত সালের Question Solution সহ থাকছে আরও অনেক Essential Contents.
Searching Tool for Website and Forum, Highly Secured Interface, 20 GB Hosting যার ফলে পাচ্ছেন Unlimited File Sharing, এছাড়াও থাকছে Private Messaging, Group Messaging for All series, Post Privacy Customization, Tagging, Notifications, Portfolio সহ আরও অনেক নতুন Features.
বিস্তারিত আসছে…
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Patgram