HelpNhelper
আগুনে পুড়ে গেছে পুরো দোকান। কিন্তু জীবিকার তাগিদ তো আর থেমে নেই। তাই আবার শুরু করার চেষ্টা করছেন দোকানি ভাই। মনোবল বাড়াতে এই নিঃস্ব ভাইয়ের পাশে আশ ফাউন্ডেশন এবং হেল্প এন হেল্পার।
14/12/2025
গ্যাস সিলিন্ডার ও বিদ্যুৎ থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিলো চট্টগ্রামের চান্দগাও থানাধীন দু’টি মুদি দোকান। দোকানের সঙ্গে পুড়ে গেছে বছরের পর বছরের পরিশ্রম করা অর্থ, পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন, আর আগামী দিনের নিশ্চয়তা।
আজ সেই ছাইয়ের ভেতর দাঁড়িয়ে নতুন দিনের স্বপ্ন দেখা মানুষ দু’টি যখন ধীরে ধীরে গোছাতে চলেছেন হারানো জীবিকা, তখন তাদের নতুন করে সাহস দেওয়ার ছোট্ট চেষ্টা করলাম আমরা। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন-এর HelpNhelper প্রজেক্টের মাধ্যমে আজ দুই দোকানি ভাইকে আর্থিক সহায়তা চেক তুলে দেওয়া হয়েছে; যাতে ধীরে ধীরে আবার তারা নিজেদের জীবিকা নির্বাহের এই মাধ্যমটিকে পুনরায় দাঁড় করাতে পারেন।
06/11/2025
যেখানে এখনো বিদ্যুতের আলো পৌঁছায়নি!
আশ ফাউন্ডেশন এর ইনোভেটিভ প্রকল্প হেল্প এন হেলপার-এর উদ্যোগে বান্দরবানের প্রত্যন্ত অঞ্চল, ধুইল্যা পাড়া, সরই ইউনিয়নের রফিক হান্নান হেফজ খানা ও এতিমখানাতে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল।
গরমে ক্লান্ত, বিদ্যুৎবিহীন এই পাহাড়ি অঞ্চলের ছোট্ট, এতিম ও মাসুম মুখগুলো এখন সোলারের আলোয় মুখস্থ করবে পবিত্র কোরআনের আয়াত। তাদের মুখের হাসি, তাদের চোখের ঝিলক আমাদের সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহর রহমতে, মানবতার এই আলো যেন ছড়িয়ে পড়ে আরও দূর পাহাড়ে, অন্ধকারচ্ছন্ন প্রতিটি ঘরে তাই এই কোরআনের পাখিগুলোর জন্য নিরন্তর দোয়া ও সহযোগিতায় থাকুন।
রেখে অহমিকা বড়াই—
#এসো_ভালোবাসা_ছড়াই
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Website
Address
Alhaj Shamsul Hoque Foundation (ASHF), Golam Ali Nazir Bari, Chandgoan
Patenga
CHATTOGRAM4212
Opening Hours
| Monday | 09:00 - 18:00 |
| Tuesday | 09:00 - 18:00 |
| Wednesday | 09:00 - 18:00 |
| Thursday | 09:00 - 18:00 |
| Saturday | 09:00 - 18:00 |
| Sunday | 09:00 - 18:00 |