FSD Ekramul Hoque
20/05/2026
বাংলাদেশে আগত ও অনাগত প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। একটি সভ্য ও মানবিক সমাজে কোনো শিশুই ভয়, সহিংসতা কিংবা নৃশংসতার শিকার হবে না। এ প্রত্যাশাই সকল নাগরিকের।
রামিসাসহ যেসব নিষ্পাপ শিশু ও মানুষ নির্মম ধর্ষণ, নির্যাতন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই সকল মর্মান্তিক ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এমন বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার চিন্তাও করতে সাহস না পায়; অপরাধের পরিণতির ভয় যেন সমাজে একটি শক্ত বার্তা হয়ে দাঁড়ায়। একইসাথে কেবল শাস্তিই নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা, আইনশৃঙ্খলা ব্যবস্থার কার্যকারিতা এবং শিশু সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ আরও শক্তিশালী করা জরুরি। নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।
রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যদি এ ধরনের নৃশংস অপরাধের বিরুদ্ধে দ্রুত, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তবে তা কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, পুরো জাতির নৈতিক পরাজয়ে রূপ নেবে। বিচারহীনতা ও দীর্ঘসূত্রতা মানুষের মনে আইনের প্রতি আস্থা ধ্বংস করে দেয়, রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাবোধ ক্ষয় করে এবং অপরাধীদের আরও বেপরোয়া হওয়ার সুযোগ সৃষ্টি করে।
যখন অপরাধী শাস্তির ভয় হারিয়ে ফেলে, তখন সমাজে নিরাপত্তাহীনতা ভয়াবহ রূপ নেয়। মানুষ যদি মনে করে ন্যায়বিচার নিশ্চিত হবে না, তবে রাষ্ট্রের আইন, শাসনব্যবস্থা ও নৈতিক অবস্থানের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ভেঙে পড়বে। তাই এখনই সময় কঠোর, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের, যাতে ভবিষ্যতে কেউ এমন পাশবিক অপরাধ করার সাহস না পায়।
-ইকরামুল হক
19/05/2026
লেখক উওয়াইস সারওয়ার রচিত ‘শত গল্পে ফাতেমা (রাযি.)’ গ্রন্থটি সর্বশ্রেষ্ঠ নারী, নবী-কন্যা হযরত ফাতিমা (রাযি.)–এর পবিত্র জীবন, অতুলনীয় আদর্শ, ত্যাগ, ধৈর্য ও ঈমানি সৌন্দর্যকে একশত হৃদয়স্পর্শী গল্পের মাধ্যমে অপূর্বভাবে তুলে ধরেছে। সম্পূর্ণ বইটি পাঠ করার সৌভাগ্য আমার হয়েছে। মনে হয়েছে, প্রতিটি গল্প যেন হৃদয়ে নূরের রেখা এঁকে দেয়। আর সেই বিশাল গ্রন্থের নির্যাস, ভালোবাসা ও ভাবগাম্ভীর্যের এক ক্ষুদ্র প্রতিচ্ছবি যেন এই ছবিতে ফুটে উঠেছে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Chattogram
Patenga