Ponchoforon
26/06/2025
ইমোশন আগুন, আর লজিক পানি!
🔥 আগুন বাড়ালে জীবন পোড়ে।
💧 পানি ঢাললে আগুন নিভে যায়।
কাউকে কিছু শুনে রাগ?কাউকে দেখে হিংসে?কারো কথায় মন খারাপ?
দাঁড়ান! আগে লজিকে আসুন।
নিজেকে জিজ্ঞেস করুন—
আসলেই কি ব্যাপারটা এত সিরিয়াস?
আমি ইমোশনে না, লজিকে থাকলে কী হত?
💡 মনে রাখবেন—
ইমোশন অন্ধ করে, লজিক পথ দেখায়।
সুতরাং, আগে মাথা ঠান্ডা। তারপর সিদ্ধান্ত।
page : Ponchoforon
22/06/2025
"সেম ডিজাইন, সেম ছবি—কিন্তু দামের আকাশ-জমিন পার্থক্য! কেন?"
এই প্রশ্নটা অনেকেই করেন।
হ্যাঁ, একসময় আমিও করতাম—যখন আমি কাপড়ের ব্যবসায় ছিলাম না।
৫০০–৬০০ টাকার থ্রিপিস আমি নিজে ব্যবহার করেছি।
দেখতে ভালো লাগলেও—
পায়জামার কাপড় হয় পাতলা, সামান্য টানেই ছিঁড়ে যায়!
ড্রেসের কাপড় কম, ঠিকঠাক ফিটিং আসে না।
ওড়না ছোট আর খসখসে, পরে আরাম লাগে না।
১–২ মাস পরেই কাপড় এমন অবস্থায় যায়—গায়ে দেওয়ার মতোও না, পরার মতোও না।
অন্যদিকে, যখন আমি ৯০০–১০০০ টাকার কাপড় ট্রাই করি—
তখনই বুঝি পার্থক্যটা কোথায়।
ড্রেসের কাপড় সফট, আরামদায়ক।
ওড়না বড়, ভারী না আবার হালকাও না—পারফেক্ট।
কাপড়ের পরিমাণ যথেষ্ট—সেলাই করে সুন্দর ফিটিং আসে।
সবচেয়ে বড় কথা—এই কাপড় ১–২ বছরেও ঠিক থাকে!
তাই শুধু দাম নয়, পার্থক্যটা গুণগত মানে।
আপনি যেমন দাম দিচ্ছেন, ঠিক তেমনই মান পাচ্ছেন।
একটু বেশি দাম দিলেও—যেটা টেকে, যেটা আরাম দেয়, সেটাই তো আসল বুদ্ধিমানের পছন্দ।
না হলে কিনতে হবে বারবার। আর সেটা কি সত্যিই সাশ্রয়?
pege : Ponchoforon
20/06/2025
একাকিত্ব… সত্যিই ভীষণ রকম সুন্দর।
সবাই যখন ব্যস্ত নিজের জগতে,
আপনি তখন একটু থামতে পারেন।
নিজের সাথে কথা বলতে পারেন।
নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারেন।
এই একাকিত্ব আসলে একেকটা সুযোগের নাম—
👉 নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার সুযোগ।
👉 যা করতে চেয়েছিলেন, কিন্তু সময় হয়ে উঠেনি—এখন সেই সময়।
👉 নিজের মতো করে স্বপ্ন গড়ার সময়।
আপনি একা আছেন?
তা হলে দুঃখ নয়,
এটাই আপনার সময় কিছু করার।
ভেতরের আলো জ্বালিয়ে দিন…
শুরু হোক নতুন এক যাত্রা 💫
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Kamatpara
Panchagarh
5000