Rj Rasel
@পাখি~~ #
আমি রাসেল তোমায় ভুলবো কি করে~~~!
আমার পক্ষে তা কখনোই সম্ভব না রে ~~~!
আমি রাসেল শুধু তোমাকে দেখলে নয়,
তোমার নাম শুনলেও আমি থমকে যাই।
শুধু তোমাকে নিয়ে নয়~~,
আমি রাসেল তোমার হাসির পিছনে লুকিয়ে থাকা যন্ত্রণাকে নিয়েও ভাবি।
তোমাকে না পাওয়ার যন্ত্রণা~~~
আমার কাছে দুঃস্বপ্নের মতো।
যা দিনের আলোয় বুঝা যায় না,
আর রাত হলে বহন করা যায় না রে।
তোমার অপেক্ষায় আমার কোন ক্লান্তি নেই।
কারণ,
আমি রাসেল তোমাকে চাওয়ার সাথে সাথে ধৈর্যও চেয়ে নেই,উপরওয়ালা কাছে।
উপরওয়ালা তোমাকে না দিলেও তোমার অপেক্ষায় থাকার ধৈর্য ঠিকই দিয়ে দেয়।
তোমাকে না পাওয়ার জন্য নিজের ভাগ্যকে দোষ দিতে পারবো না, আমার ভাগ্য খারাপ হলে তোমাকে ভালোবাসার সুযোগ হতো না।
তোমাকে নিয়ে লিখতে বসলে কলমের কালি ফুরালেও আমার কথা ফুরাবে না।
তোমাকে পেয়ে যাওয়ার পর গুরুত্ব কমিয়ে দেওয়ার তালিকায় আমি কখনোই থাকবো না।
কিভাবে থাকবো?
যেখানে তোমাকে পাওয়ার অপেক্ষায় নিজেকে ভালোবাসতে ভুলে গেছি।
আমি রাসেল শুধু তোমাকে নয়, তোমার নামকেও ভালোবাসি। শুধু তোমাকে নয়, আমি তোমার দুঃখ গুলোকেও আমার মনে করি।
কিন্তু,
তুমি তার কিছুই টেরও পেলে না। আপসোস।
লেখায়~~~~✍️✍️✍️ রাসেল®।।। #
তোমাকে বলা হয়নি কখনো----
আমি গোপনে, তোমার জন্য বুকের ভেতর কত কথা জমিয়েছি!
কারন,
একটা অদৃশ্য ভয় আমার ভিতরে সব সময় কাজ করতো।
সম্ভবত,
তোমাকে হারিয়ে ফেলার ভয়।
সেই ভয় আমাকে এমনভাবে তাড়া করলো, যে তোমাকে আর বলা হয়ে ওঠেনি। বুকের ভেতর জড়ো করা সেইসব কথা গুলো----!
আমি চেষ্টা করেছি।
কিন্তু সময় খুব দ্রুত ফুরায় জানতাম, আমারও ফুরিয়েছে।
আমি শুধু ভেবেছি তুমি সব বুঝবে!
খোলা বইয়ের মতো পড়ে ফেলবে আমাকে।
আমার চোখের মাঝের রহস্যটা তুমি জেনে নিবে চুপিসারে।
আমার দুই ঠোঁটের মাঝে এসে আটকে থাকা অব্যক্ত কথাগুলো বোধহয় শুনে ফেলবে কান পেতে,
তুমি ধরে ফেলবে কেনো রোজ বিষণ্নতা হাতে পায়ে মেখে জীবনের দিকে এগিয়ে যাই আমি।
কিন্তু আমি ভুল ছিলাম। আমার জানা ছিলো না, সবাই মানুষকে বইয়ের মতো পড়তে পারে না।
মানুষ তো আর খোলা বই নয়।
আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে, যে তুমি তো মানুষ, খোদা না!
গোপন আর্তনাদের ভাষা কেবল খোদা শুনেছেন।
মানুষ কখনো শুনতে পায় না।
তোমাকে প্রতি মুহূর্তে কী গভীরভাবে খোদার কাছে চেয়েছি, আমার গোপন প্রার্থনায়,
তা তো কেবল মাত্র আমার খোদাই জানে।
তুমি কেমন করে জানবে?
তুমি তো জানার চেষ্টাও করনি।
লেখায়----✍️✍️✍️ রাসেল ।।। #
দেখো,
আমাদের একসাথে থাকার কথা ছিল,জীবনভর,মৃত্যু পর্যন্ত।
আমরা ভেবেছিলাম,
ভালোবাসা আমাদের দুজনকে আঁকড়ে ধরে রাখবে।
ঝড় ঝাপটা এলেও হাত ছাড়বো না,দুজন দুজনার।
অথচ,
একসময় তুমি হয়ে ক্লান্ত,
আর আমি,
ধীরে ধীরে হয়ে গেলাম ব্যর্থ।
আমাদের মাঝে অজান্তেই বেড়ে উঠলো এক দেয়াল,বেড়ে উঠলো নীরবতা,
বেড়ে উঠল অদৃশ্য এক দূরত্ব।
তুমি ভুলে যেতে শিখলে,
কিন্তু আমি শিখলাম মনে রাখতে,
হাজার কষ্টের মধ্যেও হাজার অভিমানের পরেও।
আমি তোমাকে কোনোদিন দোষ দেইনি।
কারন,
আমি জানি,দোষ ছিল সময়ের,,দোষ ছিল পরিস্থিতির..আর হয়তো একটু দোষ ছিল আমাদের দু'জনেরই।
সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন জানি না হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে গেল,
যেটা আগের মতো সুন্দর ছিল,
তা হয়ে গেল ধোঁয়াশ।যে ভালোবাসায় ছিল আলো,
তা একদিনে হয়ে গেল অন্ধকার।
আমি শুধু দেখলাম,
ধীরে ধীরে সবকিছু হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে।
আমি কখনো তোমার কাছে বেশি কিছু চাইনি,
খুব সামান্যই চেয়েছিলাম,
একটু শান্তি, একটু ভালোবাসা,আর খুব অল্প একটু সুখ,
কিন্তু আমার ভাগ্য যেন সবসময়ই আমার সঙ্গে খেলা করছে।
আমি চাইলাম শান্তি,সে দিয়েছে অশান্তি।
আমি চাইলাম ভালোবাসা,
সে দিয়েছে দূরত্ব।
আমি চাইলাম একটু সুখ,
সে দিয়েছে একাকিত্ব আর অভিমান।
অনেক সময় মনে হয় আমার মন যা চেয়েছে আমার ভাগ্য কখনোই তা বুঝতে শেখেনি।
আমি যতই ধরে রাখতে চেয়েছি,
যতই আগলে রাখতে চেয়েছি,
ততই সবকিছু হাতছাড়া হয়ে গেছে।
হয়তো আমি ভুল ছিলাম।
স্বপ্ন দেখেছি ভুল সময়ে।
ভুল মানুষের হাত ধরে।
অথবা হয়তো পৃথিবীটাই এমন।
যেখানে ভালবাসা টিকিয়ে রাখা সহজ নয়,
আর যাকে সবচেয়ে বেশি চাই,
তাকে হারানোই নাকি সবচেয়ে স্বাভাবিক ব্যাপার,
তবুও আজও আমি তোমাকে দোষ দেই না।
কারন, ভালবাসার স্মৃতিগুলো আমার কাছে এখনো অমূল্য।
তোমার সাথে কাটানো প্রতিটা কথা প্রতিটা হাসি আমার ভেতরে আজও বেঁচে আছে।
তুমি ভুলে গেছো সেটা তোমার অধিকার।
আর আমি মনে রেখেছি এটাও আমারই অভ্যাস।
আমারি দুর্বলতা।
হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে..হয়তো না।
হয়তো শুধু স্মৃতির ভিড়ে হারিয়ে যাবো।
কিন্তু একটা বিষয় নিশ্চিত,
তোমার প্রতি আমার অনুভূতিগুলো কখনো মিথ্যা ছিল না।
আর যদি কখনো আমার অভাগা ভাগ্য একটু দয়া করত তাহলে,
হয়তো গল্পটা অন্যরকম হতো।
তুমি থাকতে আমার পাশে,আর আমি পেতাম সেই শান্তি,সেই ভালবাসা,সেই সামান্য সুখ যেটা আমি পৃথিবীর কাছে চাইনি,শুধু তোমার কাছেই চেয়েছিলাম......।
লেখায়----✍️✍️✍️ রাসেল ।।। #
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Panchagarh
5010