Manik Ripon

Manik Ripon

Share

05/01/2026

প্রতিটি ভালো কাজের
যেমন পুরষ্কার আছে
তেমনি প্রতিটি খারাপ কাজেরও
হিসাব দিতে হবে।

09/10/2024

"জীবনের নানা রঙ"

মোরে যে ভালোবাসে, সে কি দূরে ঠেলিতে পারে?
যদি করি বড় কোনো ভুল,সংশোধিত করিবে একান্ত নিরেবিলে।

সবার মাঝে যে মিথ্যা,নানা রটনা রটিয়ে
অন্যের দুর্বলতা করে প্রকাশ।
সে বন্ধু নয়,সহযোদ্ধা নয়, শত্রু নয়
সে নিন্দুকের স্বর্গে করে বাস।

শত্রু যে পা ফেলে ধীরে
আটঘাট বেঁধে নিয়ে
সবাই বুঝার অনেক আগে বুকে তীর ছুড়ে মারে।

ঋতু আসে,ঋতু যায়
গ্রীষ্মের দাবানল গিয়ে বসন্তের বাতাস বয়
দুষ্ট হাসিতে, দৃষ্টি ভরে,তৃপ্তি আসে না
তেমনি অন্যের ক্ষতিতে ,সাময়িক আনন্দ লাগে
সুখ আসে না।

প্রচন্ড ঝড়ের রাত ও কেটে যায়
সূর্য ঝলমলে দিন শুরু হয়
ব্যাক বেঞ্চের ছাত্রটিরও দিন আসে
ফার্স্ট বয়ের বস হয়।

রাজা আসে,রাজা যায়
ফকির রাজা হয়,দিন আসে দিন যায়
রাজা আসে, রাজা যায়
সত্য যে,সে ঠিক রয়।

সমালোচিতরা আলোচিত হয়
আলোচিতরা হয় নেতা।
ঝড়ে যে মাথা নুয়ায়ে রাখে
সঠিক সময়ে জেগে উঠে তার শিখা।

উত্তাল সমুদ্র থেকে যে বেঁচে ফিরে
পাঞ্জেরিতো সে জন
জাতী তাকে অতি গর্বে করে স্মরণ।

আমিতো এক অতি ক্ষুদ্র প্রাণী
সোনালি ফসল যদি ফলাতে পারি জানি
দুর্দিনে যে লাথি দিত,সুদিনেও যে শত্রু ছিলো
সুযোগ পেলে বুকে টানবে
আর বলবে"জুড়ালো পরাণ খানি"।

সমুদ্র জোয়াড় আসিলে
সমুদ্রের গর্ব লাগে তখন
ভাটা পড়িলেও, সমুদ্র বুক উজার করে থাকে
তাইতো সমুদ্র এত মহৎজন।

বিন্দু বিন্দু জলাকণায়
নদী-সাগর-মহাসাগর ভরে উঠে
দুর্ভিক জনে ধৈর্য্যশীল হলে
কর্মের গুণে,ললাট রাজ টিকায় ভরে উঠে।

সময়ের স্রোতে,সময় চলে যায়
ভেসে যায় কত কি!
শূন্যে ভাসা শিমুল তুলা
উড়ে যায় দিগন্ত ছেড়ে
শিখড় যার যত গভীরে
আত্মবলয়ে বেঁচে থাকে ঠিকই গরজে।

কবিতা ০১
চরণ:৪৯
তারিখ: ০৪.০৪.২০২২

Want your public figure to be the top-listed Public Figure in Pabna?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Chatmohar Road
Pabna