K M Abdur Rauf

K M Abdur Rauf

Share

09/09/2022

অজ্বানা দূর
এ.আর খাঁন

আমি চলিতেছি অনন্ত পথ
তবুও ক্লান্ত হইনা
ছুটে চলেছি দূর অনন্ত পথ
কোথায় এই পথের কিনারা
শেষটা দেখার প্রোয়াস জাগে
ক্লান্তহীন বিরতি ছাড়া
এই অরণ্য ঘেরা মেঠো পথ বেয়ে
ছুটে চলেছে মন,,,,

ছুটে চলেছি আমি,,,,,
অনন্ত অসীম দূর অজানায়।
কেন জানি মনে হয়
এই অসীম অজানা পথটাই
হয়তো আমার আপন ঠিকানা।

তা'না হলে কেনবা সে
বারে বারে আমাকে
এমনি করে টানে
কেনই বা সব সম্পর্কের বাঁধন
মায়া! মমতা! পিছুটান ভুলে
তারি কাছে ফিরে যাওয়ার প্রয়াস জাগে...!!!

Photos from K M Abdur Rauf's post 26/06/2022

িরোনামঃ পদ্মা সেতুর মৃত্যুর ঘটনায় দায়ী াংবাদিক_মহল।

পদ্মা সেতু নিয়ে এ যাবত পর্যন্ত কোনো পোস্ট আমি করিনি।
কিন্তু আজ একটা পোস্ট করা খুবই জরুরী মনে করছি...!!!

পদ্মা সেতু উদ্বোধনের আগের থেকে শুরু করে এ যাবত পর্যন্ত আমাদের ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা যে নিউজ গুলো করেছে তার বেশির ভাগই বাড়াবাড়ি।
বিশেষ করে উদ্ভোধনের পর থেকে...... কে সেতুতে আগে উঠেছে? কে আগে টোল দিয়েছে? কে আগে গাড়ি নিয়ে উঠেছে? কারা আগে স্কুটি নিয়ে অফিস ধরেছে? কোন মহিলা বাইকার আগে সেতু পারি দিয়েছে? কে আগে মটর সাইকেল নিয়ে উঠেছে...??? ইত্যাদি ইত্যাদি.........

এ জাতীয় কিছু ফালতু, ভিত্তিহীন এবং তৈলাক্ত নিউজ করার কারনে আমাদের মত নতুন প্রজন্মের অনেকের মধ্যেই নিউজে নাম উঠানোর সাধ জেগেছে!
না জাগারই কী আছে?
এটা যে স্বপ্নের পদ্মা সেতুর সাথে নিজের নামে নিউজ।

যার জন্য সবাই নতুন নতুন কিছু করতে গিয়ে কেউ কেউ নাট-বল্টু খুলে নিয়ে যাচ্ছে, কেউ কেউ মূত্র বিসর্জন দিচ্ছে 😞 প্রভৃতি।

আর এই দুই বেচারা হয়তো রেস করে ভিডিও মাধ্যমে প্রমাণ রাখে সাংবাদিকদের নিউজ এর পাতায় উঠতে চেয়েছিল। কিন্তু কে জানত এই চাওয়াতেই তাদের জীবনের পাতা শেষ হবে!

যাই হোক কোনো কিছুই অতিরঞ্জিত ভালো নয়। সবকিছুতেই শুরু আছে এবং সবকিছুরই শেষ আছে। আজকে দুইটা প্রাণ ঝরে যাওয়ার পেছনে আমি ব্যক্তিগতভাবে সাংবাদিকদেরই দায়ী করবো।
এটা কোন এক্সিডেন্ট ছিল না, তাদের মৃত্যুর দিকে মোটিভেটেড করা হয়েছিল, যেটা করেছে আমাদের সাংবাদিকগণ, তাদেরকে পরোক্ষভাবে নিউজ হবার লোভ দেখিয়ে...!!!

তারা কেমন ছিল জানিনা। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তাদের উত্তম জাজাহ্ দান করুক, আমিন!

K M Abdur Rauf _ - কে এম আঃরউফ

15/04/2022
10/04/2022

৬ষ্ঠ শ্রেণীতে আমার শিক্ষক একটা গল্প বলেছিলেনঃ

পাখিদের মধ্যে রাজা হল ফিঙ্গে (ফেস্কে)।
তো পাখিদের একটা সমাবেশ বসেছে।
রাজামশাই আসন গ্রহণের পর দেখল বিকট চেহারার একটা পাখি সামনের সারিতে বসে আছে। তখন রাজা মশাই বলল, যার সবচেয়ে বিকট চেহারা সে আমার সামনে থেকে পেছনে গিয়ে বসো...!!!
তখন হুতুম পেঁচা উঠে ডানা ঝাপটায় আর বলে যার সবচেয়ে বিকট চেহারা সে রাজামশাই-এর সামনে থেকে পিছনে গিয়ে বসো...!!!

আমাদের মধ্যে কিছু কিছু লোকো ঐ হুতুম পেঁচার অবস্থান নিয়েছে...!!!

Want your business to be the top-listed Media Company in Pabna?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Sujanagar
Pabna