Sakib Time'z
18/02/2024
টপিক:ফেসবুক বিজনেস পেজ:
ফেসবুকে ব্যবসা শুরু করতে হলে আগে একটি বিজনেস পেইজ খুলতে হবে। ব্যক্তিগত আইডি থেকে এটি সম্পূর্ণ আলাদা হবে। পেজ খুলে সেখানে নিজের ব্যবসার নাম, ব্যবসা সংক্রান্ত যাবতীয় বিষয় পোস্ট করতে হবে। গ্রাহক যেন তাদের নিজস্ব নিউজফিডে পেজটি দেখতে পায় এবং লাইক দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।ফেসবুক পেজ খুলতে যে যে বিষয়গুলো লক্ষ্যনীয়:
১.পেজের নাম দিতে হবে
২.পেজের ক্যাটাগরি নির্বাচন করতে হবে
৩.ব্যবসা সম্পর্কে কিছু বিবরণ লিখতে হবে
৪.আকর্ষণীয় কভার ফটো আপলোড করতে হবে
৫.একটি প্রোফাইল পিকচার সেট করতে হবে
৬.পেজের এবাউট সেকশন তৈরি করতে হবে।
উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় রেখে যদি একটি বিজনেস পেজ খোলা যায় আপনিও ইনশাআল্লাহ ফেসবুকের বিজনেস পেজ ব্যবহার করে আপনার ব্যবসাকে খুব দ্রুত ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন 💕
আপনার যদি সম্পূর্ণ একটি বিজনেস পেজ সেটাপ করতে হয় কাভার ফটো ডিজাইন, প্রোফাইল ফটো ডিজাইন সহ ইনবক্স করতে পারেন অথবা watsapp muber :01902259124 যোগাযোগ করতে পারেন।
15/02/2024
ফ্রিল্যান্সিং কি?
নিজের দক্ষতা, কম্পিউটার এবং ইন্টারনেট কে কাজে লাগিয়ে ঘরে বসে স্বাধীনভাবে অনলাইন থেকে আয় করাই হল ফ্রিল্যান্সিং। আবার অন্যভাবে বলতে গেলে, ফ্রিল্যান্সিং মানে অন্য কারো দ্বারা নিযুক্ত না হয়ে একটি স্বাধীন ব্যাক্তিসত্তা হিসেবে কাজ করা। ফ্রিল্যান্সিং বর্তমানে অনলাইনে আয়ের একটা সহজ ক্ষেত্র । যারা অনলাইনে চাকুরী বা পড়াশুনার পাশাপাশি ঘরে বসে অর্থ উপার্জন করতে চান তাদের জন্য অনেক ভাল সুযোগ আছে এই সেক্টরে।
ফ্রিল্যান্সার ও উদ্দেশ্যঃ
ফ্রিল্যান্সার হচ্ছে তারাই, যারা অনলাইনে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে উপার্জন বা আয় করে থাকে। বর্তমানে অনেনেই চাকুরী,ব্যবসা না করে ফুলটাইম বা পার্টটাইম হিসেবে ঘরে বসে উপার্জন করার মাধ্যম খুঁজে থাকেন, মূলত তারাই নিজেদের ক্যারিয়ার ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলেন বা তোলার চেষ্টা করেন। ফ্রিল্যান্সাররা নিজেদের মত করে স্বাধীনভাবে কাজ করে থাকে, বিভিন্ন কাজের মাধ্যমে নিজেদের স্কিল যাচাই-বাছাই করে দক্ষ হয়ে উঠে। কোন ব্যাক্তি, প্রতিষ্ঠান বা কোন ব্র্যান্ড নিজেদের যেকোন কাজ অন্য কাউকে দিয়ে কারানোর জন্য বিভিন্ন ফ্রিল্যান্সিং অনলাইন সাইটে বিজ্ঞাপন দিয়ে থাকে। ফ্রিল্যান্সাররা সে কাজগুলো কিছু ডলার ও ইউরো এর বিনিময়ে কাজের ধরন দেখে করে থাকে। উক্তো প্রতিষ্ঠান বা ব্যাক্তি চাইলে নিজের মত করে সে কাজের মুল্য নির্ধারণ করতে পারে। একজন ফ্রিল্যান্সার এর ভবিষ্যত কেমন, সেটা নির্ভর করে তার আগ্রহ ও স্কিল উন্নতির মাধ্যমে।
ফ্রিল্যান্সাররা সব সময় অনলাইনে কোন না কোন কাজ খুঁজে থাকেন। যখন কোন ক্লাইন্ট স্বল্প সময়ে, স্বল্প খরচে কাজ করাতে চান, তখন তারা সবসময় দক্ষ ফ্রিল্যান্সারদের খুঁজে থাকেন। তাদের সে কাজ দেখেই ফ্রিল্যান্সাররা আগ্রহ দেখায়, আর সেই ক্লাইন্ট ফ্রিল্যান্সারদের মূল্যায়ন করে তাদের সাথে যোগাযোগ করে কাজটা দিয়ে থাকেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে যেকোন ক্লাইন্ট একটি নির্দিষ্ট পরিমাণ ডলার/ইউরো দিয়ে একটি কাজের জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে। আর এই কাজগুলো ফ্রিল্যান্সাররা নিজেদের মত বিড করে থাকে, বিড মানে হলো নিলাম। কেউ এই কাজের জন্য বেশী চায় বা বেশী বিড করে, কেউ কম বিড করে, কম বিড অবশ্য কেউ করে না, সবারই বেশী বিড এর কাজ পাওয়ার ইচ্ছা থাকে। ক্লাইন্ট যখন দেখে কম বাজেটে কেউ এই কাজ করতে আগ্রহী তখন অনেক ক্ষেত্রে তাকেই কাজটি দিয়ে থাকে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Pabna
6600