PUST memory
যে দরজায় কড়া নাড়লে অবহেলা আসে, সেই দরজায় দ্বিতীয়বার মাথা গলাতে নেই। দুঃখের বিষয় হলো, মানুষ অবহেলা পাবে জেনেও সেই দরজাতেই সবচেয়ে বেশি কড়া নাড়ে। সে ভাবে, অবহেলা পেতে পেতে একদিন ঠিক মিরাকল ঘটবেই। কোনো এক অবিশ্বাস্য জাদুবলে ঝরে যাওয়া শিউলির মতো তাকে কুড়িয়ে নেবে হয়তো হাতের মুঠোয়। কি নিদারুণ প্রলোভন! মানুষ ভালোবাসতে গিয়ে অবিশ্বাস্য ভাবে নিজেকে সহজতর করে তোলে। সবচেয়ে ব্যক্তিত্ববান, সবচেয়ে সুন্দর মানুষটিও যোগ্যতা, মর্যাদা, আত্মসম্মানের সিংহাসন থেকে নেমে এসে কারো পায়ের কাছে নতজানু হয়ে বসে পড়ে দু হাত পেতে ভালোবাসার ভিক্ষা চেয়ে ফেলে। কি অদ্ভুত জীবন! এ শহরে কারো কাছে হাত পাতলে দু দশ টাকা ভিক্ষা মেলে, তবু ভালোবাসা মেলে না। ভালোবাসা না পেলে মানুষ ভিখিরি হয় না, হয়ে যায় বেহায়া। ভালোবাসার মতো বিচ্ছিরি বদভ্যাস আর একটাও আছে নাকি?
কলমে: Sarajit Ghosh
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Pabna