VIP SADHU

VIP SADHU

Share

09/07/2026

‎নবীজির সালাত ছিল মানুষকে কুরআন পাঠ করে শুনানো।
এই মর্মে আমি কুরআনের আয়াত দিতে পারবো"?!-"দেখুন, নবীজীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন কুরআন পাঠ করে শুনাতে তা কায়েম করতে।
‎.
‎(সূরাঃ কাহফ ১৮, আয়াত ২৭)"তুমি তোমার প্রতি প্রত্যদিষ্ট তোমার প্রতিপালকের কিতাব হইতে পাঠ করিয়া শুনাও। তাঁহার বাক্য পরিবর্তন করিবার কেহই নাই। তুমি কখনও তাহাকে ব্যতীত অন্য কোন আশ্রয় পাইবে না।"
‎.
‎(সূরাঃ আল-আনকাবুত ২৯, আয়াত ৪৫)"তুমি পাঠ কর কিতাব হইতে যাহা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়।..."
‎.
‎আর কুরআনের কথাকে ঢেকে ফেলতে শয়তান সর্বাত্নক চেষ্টা চালায়, তাই আল্লাহ বলেন...
‎.
‎(সূরাঃ নাহল ১৬, আয়াত ৯৮)"আর যখন তুমি কুরআন পাঠ করবে, তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে।"
‎.
‎(সূরাঃ হা-মীম-সেজদাহ ৪১, আয়াত ৩৬)"আর যদি শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা কখনো তোমাকে প্ররোচিত করে, তাহলে তুমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা।"
‎.
‎(সূরাঃ আল-আরাফ ৭, আয়াত ২০০,২০১)"যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহ্‌র শরণ লইবে; তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। যাহারা তাক্ওয়ার অধিকারী হয় তাহাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয় তখন তাহারা আল্লাহ্‌কে স্মরণ করে এবং তৎক্ষণাৎ তাহাদের চোখ খুলিয়া যায়।"
‎..
‎আর আমাদের জন্য নির্দেশ হচ্ছে কেউ যখন কুরআন পাঠ করে তখন মনোযোগ দিয়ে শুনা। তাহলে আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন। কেননা শুনতে শুনতে আল্লাহ আদেশ পালন করার আগ্রহ তৈরি হয়।
‎.
‎(সূরাঃ আল-আরাফ ৭, আয়াত ২০৪,)"আর যখন কুরআন পাঠ করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ কর এবং নিশ্চুপ হয়ে থাক, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়।"
‎.
‎বিকৃত অর্থ পড়তে পড়তে এখন সঠিক অর্থ ও বিকৃত মনে হয়! যেমন: হাত, পা, মুখ ধোয়া, গোসল এগুলো পরিচ্ছন্নতার সাথে সর্ম্পকিত কিন্তু আমাদের বুঝানো হইছে এগুলো পবিত্র হওয়ার মাধ্যম। অথচ আপনি যদি পবিত্রতার আয়াত গুলো পড়েন তাহলে দেখবেন যে আল্লাহ বলছেন বিশ্বাসীরা পবিত্র, যারা কুরআন অনুযায়ী চলে তারা পবিত্র।
‎.
‎অনেক মানুষ অপবিত্র অবস্থায় মারা যায় মানে সে অন্যের হক বা আমানত বুঝিয়ে দিয়ে যায় নি (যেমন উত্তরাধীকারি সম্পত্তি সঠিকভাবে বন্টন না করে, পাওনা টাকা না দিয়ে, অন্য কোন আমানত পরিশোধ না করে, কারো উপর জুলুম করে মারা গিয়েছে) কিন্তু আমরা বুঝি তার অযু বা গোসল নেই। তাই আমরা মৃত্যুর কথা মনে হলে নামাজে যাই, হজ্বে যাই কিন্তু অই লোকের কাছে যাই না, যার সাথে জুলুম করেছি বা যার হক মেরে দিয়েছি। এভাবেই মৃত্যুর পর গোসলের প্রচলন গুরুত্বপূর্ণ হয়ে যায় বান্দার হক বুঝিয়ে দেওয়ার চেয়ে।
‎.
‎এমনকি আল কুরআন পড়ার সাথে ও অজু বা গোসলের কোন সম্পর্ক নেই। এ সম্পর্কে আল্লাহ বলেন.....
‎.
‎(সূরাঃ ইউনুস ১০, আয়াত ৬১)"তুমি যে কোন অবস্থায় থাক এবং তুমি তৎসম্পর্কে কুরআন হইতে যাহা পাঠ কর এবং তোমরা যে কোন কাজ কর, আমি তোমাদের পরিদর্শক - যখন তোমরা উহাতে প্রবৃত্ত হও। আকাশমণ্ডলী ও পৃথিবীর অণু পরিমাণও তোমার প্রতিপালকের অগোচর নয় এবং উহা অপেক্ষা ক্ষুদ্রতর অথবা বৃহত্তর কিছুই নাই যাহা সুস্পষ্ট কিতাবে নাই।"
‎.
‎(সূরাঃ আলাক ৯৬, আয়াত ১-৫)"পাঠ কর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তিনিই সৃষ্টি করেছেন মানুষকে জমাট-বাঁধা রক্তপিন্ড থেকে। পাঠ কর, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল। যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনিই মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।"
‎.
‎(সূরাঃ মুযযামমিল ৭৩, আয়াত ২০)"....কাজেই কুরআনের যতটুকু পাঠ করা তোমাদের জন্য সহজ, ততটুকু পাঠ কর। আল্লাহ্‌ জানেন যে, তোমাদের মধ্যে কেহ কেহ অসুস্থ হইয়া পড়িবে, কেহ কেহ আল্লাহ্‌র অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করিবে এবং কেহ কেহ আল্লাহ্‌র পথে সংগ্রামে লিপ্ত হইবে। কাজেই তোমরা কুরআন হইতে যতটুকু সহজসাধ্য পাঠ কর।..."
‎.
‎আল্লাহ কুরআনের শিক্ষক। তিনি কুরআন শিক্ষা দেন।তাই কুরআন শিক্ষার জন্য আপনাকে কারো কাছে বা কোন সহায়ক কিতাবের কাছে যেতে হবে না। তাহলে আপনি কুরআন থেকে সরে যাবেন। যার প্রমাণ আপনি উপলব্ধি করছেন।
‎.
‎(সূরাঃ আর-রহমান ৫৫, আয়াত ১-৪)"পরম করুণাময়, তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন। তিনিই মানুষ সৃষ্টি করেছেন। তিনিই তাকে শিখিয়েছেন (ভাষা) ভাব প্রকাশ করতে।"
‎.
‎শিক্ষিতরা কুরআন পড়ে প্রচার করলে, অশিক্ষিত মানুষের কাছে কুরআনের সত্য পৌছে যাবে। তাই আপনি কুরআন বুঝে পড়া শুরু করুন। নবীজি কুরআন প্রচারের আগে আল্লাহর কাছে যে প্রার্থনা করতেন তা দেখুন..
‎.
‎(সূরাঃ নমল ২৭, আয়াত ৩০)"...পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে।"
‎.
‎(সূরাঃ আল-মুমিনুন ২৩, আয়াত ৯৭,৯৮)"বল, ‘হে আমার প্রতি - পালক! আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে, ‘হে আমার প্রতিপালক! আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে।"
‎.
‎(সূরাঃ ত্বোয়া-হা ২০, আয়াত ২৫-২৮)"হে আমার প্রতিপালক! আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও। এবং আমার কর্ম সহজ করিয়া দাও। আমার জিহ্‌বার জড়তা দূর করিয়া দাও। যাহাতে উহারা আমার কথা বুঝিতে পারে।"
‎.
‎(সূরাঃ আশ-শো'আরা ২৬, আয়াত ৮৩)"‘হে আমার প্রতিপালক ! আমাকে জ্ঞান দান কর এবং সৎকর্মপরায়ণদের শামিল কর।"
‎.
‎(সূরাঃ আল-ফালাক্ব ১১৩, আয়াত ১-৫)"আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, আর ঐসব আত্মার অনিষ্ট হতে, যারা যাদু করার উদ্দেশ্যে গ্রন্থিতে ফুৎকার দেয়, আর অনিষ্ট হতে হিংসুকের, যখন সে হিংসা করে।"
‎.
‎(সূরাঃ আন-নাস ১১৪, আয়াত ১-৬)"আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের নিকট, যিনি মানুষের মালিক, যিনি মানুষের ইলাহ, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জ্বিন ও মানুষের মধ্য হতে।"
‎.
‎(সূরাঃ আল-বাকারা ২, আয়াত ৬৭)"আমি অজ্ঞদের অন্তভূুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।"

04/07/2026

-"আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়" এবং সম্মাননা জানানোর অনুষ্ঠানে আজ ইরান ভিন্ন ভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে পবিত্র কুরআন শরিফ থেকে ভিন্ন ভিন্ন আয়াত তিলাওয়াত করে শুনিয়েছে,ইরান "....

এবং এই আয়াতগুলোও তারা বাছাই করেছে অত্যন্ত সুচিন্তিতভাবে।

যেমন সৌদি আরবের প্রতিনিধিদল যখন উপস্থিত হয়, তখন তারা তিলাওয়াত করে সূরা আলে-ইমরানের ১৩ নম্বর আয়াত:

"তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দু’দল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দীরূপে দাঁড়িয়েছিল (বদর প্রান্তরে)। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপরদল ছিল কাফির, কাফিররা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছে স্বীয় সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন, নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে।"

বাস্তবে সাম্প্রতিক সময়ে যখন দুই দল সৈন্য পরস্পর যুদ্ধ করছিল, যেখানে একদল ছিল মুসলিম এবং আরেকদল ছিল কাফের, সেখানে মুসলিম সৈন্যদলের পাশে না দাঁড়িয়ে বরং নীরব থাকা, কিংবা ঐ কাফের সৈন্যদলকেই সহযোগিতা করা সৌদি শাসকদের ভূমিকাকে এরচেয়ে চমৎকারভাবে তুলে ধরা আর সম্ভব ছিল না।

03/07/2026

"*-অনুসরণের আয়াত কাকে অনুসরণ পবিত্র কোরআন কি বলে"...- ‎রাসুল অনুসরণের কিন্তু কুরআন অনুসরণের পাঁচশ আয়াত কোনদিন দেখানো বা বলা হয় না কেন".....?!
‎.
‎(সূরাঃ আল-আরাফ ৭, আয়াত ২)"এটি একটি কিতাব, যা তোমার প্রতি নাযিল করা হয়েছে। সুতরাং তার সম্পর্কে তোমার মনে যেন কোন সংকীর্ণতা না থাকে। যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পার এবং তা বিশ্বাসীদের জন্য উপদেশ।"
‎.
‎দেখুন উপরের আয়াতে আল্লাহ বলেছেন, কুরআন দিয়ে সতর্ক করতে আর কুরআনের ব্যাপারে সংকীর্ণতা না রাখতে। আমাদের হুজুররা কি তা করে?
‎.
‎(সূরাঃ নমল ২৭, আয়াত ৮৩)"স্মরণ করাইয়া দাও সেই দিনের কথা, যেই দিন আমি সমবেত করিব প্রত্যেক সম্প্রদায় হইতে এক - একটি দলকে, যাহারা আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করিত এবং উহাদেরকে সারিবদ্ধ করা হইবে।"
‎.
‎তো কারা কুরআনের কথা বাদ দিয়ে চলে?
‎.
‎যারা বলে কুরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য যার প্রতি হরফে দশ নেকি। শুরু হয়ে গেল নানান উপলক্ষে কুরআন তেলাওয়াতের প্রতিযোগিতা! আল্লাহর আদেশ নিষেধ জানার প্রয়োজনীয়তা বোধ না করে শুরু হল মুখস্থ । এই হচ্ছে সামগ্রিকভাবে কুরআনের ব্যবহার। মৃতের পাশে কোরআন তেলওয়াত করছি অথচ আল্লাহ বলছেন...
‎.
‎(সূরাঃ ইয়াসীন ৩৬, আয়াত ৬৯,৭০)"আমি রাসূলকে কাব্য রচনা করিতে শিখাই নাই এবং ইহা তাহার পক্ষে শোভনীয় নয়। ইহা তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কুরআন; যাহাতে সে সতর্ক করিতে পারে জীবিতগণকে এবং যাহাতে অবিশ্বাসীদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে।"
‎.
‎এই আয়াত প্রচার হলে মৃতের নামে সকল ব্যবসা শেষ। এ জন্যই হুজুররা শুধু কুরআন মানতে পারে না।
‎.
‎(সূরাঃ আল-আরাফ ৭, আয়াত ৩)"তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট যাহা অবতীর্ণ করা হইয়াছে তোমরা তাহার অনুসরণ কর এবং তাঁহাকে ছাড়া অন্যান্য অভিভাবকের অনুসরণ করিও না। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ কর।"
‎.
‎আল্লাহ যুগে যুগে কিতাব কেন পাঠিয়েছেন, তার উদ্দেশ্যই ভুলে গেল। আল্লাহর কিতাব হয়ে গেল শুধুমাত্র মুখস্থ পড়ে আখিরাতে নেকি পাওয়ার মাধ্যম। অথচ আল্লাহ আপনাকে ভুলে যাবেন যদি আপনি আল্লাহর আদেশ নিষেধ ভুলে যান।
‎.
‎(সূরাঃ ত্বোয়া-হা ২০, আয়াত ১২৬)"সেই দিন আল্লাহ বলিবেন, ‘এইরূপই আমার আয়াতসমূহ তোমার নিকট আসিয়াছিল, কিন্তু তুমি উহা ভুলিয়া গিয়াছিলে এবং সেইভাবে আজ তুমিও বিস্মৃত হইলে।"
‎.
‎কোথাও আল্লাহ বলেন নাই যে হাদিস, ফিকাহ, ফাযায়েলে আমল, বোখারী শরীফ এসেছিল। কিন্তু ধর্মব্যবসায়ীরা নিজেদের স্বার্থে মুসলমান জাতিকে কুরআন বাদ দিয়ে হাদীসের প্রতি ঝুঁকে পড়তে বাধ্য করছে যাতে তারা ব্যবসা চালু রাখতে পারে।
‎.
‎(সূরাঃ আল-বাকারা ২, আয়াত ৪১)"আমি যাহা অবতীর্ণ করিয়াছি তোমরা তাহাতে বিশ্বাস কর। ইহা তোমাদের নিকট যাহা আছে উহার প্রত্যায়নকারী। আর তোমরাই উহার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না। তোমরা শুধু আমাকেই ভয় কর।"
‎.
‎উপরের আয়াতে আল্লাহ বলছেন,'আমি যা নাজিল করেছি 'তো আল্লাহ কি নাজিল করেছেন? বোখারী শরীফ? যারা হদিসের নামে কুরআন থেকে সরে আছেন, আল্লাহ বলেন....
‎.
‎(সূরাঃ আল-আলা ৮৭, আয়াত ১১)"আর উহা (কুরআন) উপেক্ষা করিবে যে নিতান্ত হতভাগ্য, সে মহাঅগ্নিতে প্রবেশ করিবে।"
‎.
‎(সূরাঃ আল-আরাফ ৭, আয়াত ১৭৫)"তাহাদেরকে ঐ ব্যক্তির বৃত্তান্ত পড়িয়া শোনাও যাহাকে আমি দিয়াছিলাম নিদর্শন, অতঃপর সে উহাকে বর্জন করে, পরে শয়তান তাহার পিছনে লাগে, আর সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়।"
‎.
‎যখনই আপনি মানুষকে অন্যসব বাদ দিয়ে কুরআনে আসতে বলবেন, তখন অধিকাংশ মানুষ আপনার কাছ থেকে সরে যাবে, আল্লাহ সেটা ও বলে দিয়েছেন....
‎.
‎(সুরাঃ আন-নিসা ৪, আয়াত ৬১)"তাহাদেরকে যখন বলা হয়, আল্লাহ্ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার দিকে এবং রাসূলের দিকে আস, তখন মুনাফিকদেরকে তুমি তোমার নিকট হইতে মুখ একেবারে ফিরাইয়া লইতে দেখিবে।"
‎.
‎কুরআনে পাঁচশতাধিক আয়াত আছে যাতে শুধু কুরআন অনুসরণ করতে বলেছেন, এর বাইরে কিছু লিখতে বা অনুসরণ করতে নিষেধ করেছেন, করলে ভয়ংকর শাস্তির কথা বলেছেন।
‎.
‎(সূরঃ আল-জাসিয়া ৪৫, আয়াত ১১)"এই কুরআন সৎপথের দিশারী; যাহারা তাহাদের প্রতিপালকের আয়াতসমূহ প্রত্যাখ্যান করে, উহাদের জন্য রহিয়াছে অতিশয় মর্মন্তুদ শাস্তি।"
‎.
‎(সূরাঃ ইউনুস ১০, আয়াত ৯৫)"এবং যাহারা আল্লাহ্‌র আয়াতসমূহ প্রত্যাখ্যান করিয়াছে তুমি কখনও তাহাদের অন্তর্ভুক্ত হইও না - তাহা হইলে তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে।"
‎.
‎এই আয়াতগুলো আমাদের জানানো হয় না, স্পষ্ট কুরআনকে অস্পষ্ট করা হয়, মানে আমাদের ঘুরিয়ে পেচিয়ে হাদিসমুখি করা হয়। আমরা একবারও ভাবি না এই আয়াতগুলো এতদিন শুনিনি কেন? আমাদের ওলামায়ে ক্রাইম এই আয়াতগুলো এতদিন বলেননি কেন? আর বহু বিষয় আল্লাহ বারবার বলেছেন....
‎.
‎(সুরাঃ বনী-ইসরাইল ১৭, আয়াত ৪১)"আর অবশ্যই আমি এই কুরআনে বহু বিষয় বারবার বিবৃত করিয়াছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে। কিন্তু ইহাতে উহাদের বিমুখতাই বৃদ্ধি পায়।"
‎.
‎অধিকাংশ মানুষ তা প্রত্যাখ্যান করে সাথে বাধা তৈরি করে কুফুরীতে লিপ্ত থাকে।
‎.
‎(সুরাঃ বনী-ইসরাইল ১৭, আয়াত ৮৯)"আর অবশ্যই আমি মানুষের জন্য এই কুরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করিয়াছি; কিন্তু অধিকাংশ মানুষ কুফ্‌রী করা ব্যতীত ক্ষান্ত হইল না।"
‎.
‎অধিকাংশ মানুষ তা নিয়ে তর্ক করে।
‎.
‎(সুরাঃ কাহফ ১৮, আয়াত ৫৪)"আমি মানুষের জন্য এই কুরআনে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করিয়াছি। মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্কপ্রিয়।"
‎.
‎আপনি ভুল মনগড়া ব্যাখ্যা দিচ্ছেন, আপনি একজন আলেমের সাথে কথা বলুন, নতুন ফেতনা, আহলে কুরআন, বলার আগে আপনি প্রশ্ন করুন যাদের কাছ এই আয়াত জানার কথা তারা এসব আয়াত এতদিন বলেনি কেন? তাহলে তো আপনি আমার কাছ থেকে শুনতেন না"!!!
‎.
‎(সূরাঃ ইউনুস ১০, আয়াত ৫৭)"হে মানুষ! তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে উপদেশ ও তোমাদের অন্তরে যাহা আছে তাহার আরোগ্য এবং বিশ্বাসীদের জন্য হিদায়াত ও রহমত।"
‎.
‎(সূরাঃ যুখরুফ ৪৩, আয়াত ৩৬)"যে ব্যক্তি দয়াময় আল্লাহ্‌র স্মরণে (কুরআনে) বিমুখ হয় আমি তাহার জন্য নিয়োজিত করি এক শয়তান, অতঃপর সে - ই হয় তাহার সহচর।"
‎.
‎আমার প্রিয় শায়খদের মানে হুজুরদের ওয়াজ শুরু হয়, "নবী করিম (সা) বলেছেন" এরপর নানা হাদিসের আমল আর ফজিলত কিন্তু শুধু কুরআন মানার আয়াত তারা পায় না।
‎.
‎(সূরাঃ লোকমান ৩১, আয়াত ৬)"মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞতাবশত আল্লাহ্‌র পথ (কুরআন) হইতে বিচ্যুত করিবার জন্য অসার বাক্য ক্রয় করিয়া নেয় এবং আল্লাহ্ - প্রদর্শিত পথ (কুরআন) লইয়া ঠাট্টা - বিদ্রপ করে। উহাদেরই জন্য রহিয়াছে অবমাননাকর শাস্তি।"
‎.
‎(সূরাঃ লোকমান ৩১, আয়াত ৭)"যখন উহার নিকট আমার আয়াত পাঠ করে শুনা হয় তখন সে দম্ভভরে মুখ ফিরাইয়া নেয় যেন সে ইহা (আয়াত) শুনিতে পায় নাই, যেন উহার কর্ণ দুইটি বধির ; অতএব উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও।"

Want your business to be the top-listed Shop in Pabna?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Nawga Ullapara
Pabna
707