Syed Delowar

Syed Delowar

Share

29/09/2025

ই-ট্যাক্স টোকন
এখন থেকে ই-ড্রাইভিং লাইসেন্সের ন্যায় ই-ট্যাক্স টোকেন ব্যবহার করে বা স্মার্ট মোবাইল ফোনে প্রদর্শন করে মোটরযান চালনায় ব্যবহার করতে পারবেন। ই-ট্যাক্স টোকেনে প্রদত্ত QR কোড দ্বারা বিআরটিএ সিস্টেম /আপস্ থেকে মোটরযানের ট্যাক্স টোকেনের বৈধতা সম্পর্কিত তথ্যাদি যাচাই করা যাবে। bsp একাউন্ট থেকে ই-ট্যাক্স টোকেন করা যায়।

#ট্যাক্সটোকেন #বিআরটিএ bd

13/09/2025

একজন পুরুষ যখন সারাদিনের দৌঁড়ঝাঁপ, চাপ, ক্লান্তি আর নানান টেনশনের ভিড় সামলে ঘরে ফেরে, তখন তার মনের একটাই চাওয়া থাকে নিজের ঘর যেন হয় শান্তির ঠিকানা। বাইরে মানুষ, কাজ, দায়িত্ব, কোলাহল সব মিলিয়ে সে যেন ভেতরে ভেতরে ভেঙে পড়ে। আর তখন তার সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠতে পারে তার ঘর আর তার প্রিয় মানুষ স্ত্রী।

অন্যদিকে, একজন নারীও সারাদিন সংসারের হাল ধরে রাখে। ঘরের কাজ, সন্তান, রান্না, সবার খেয়াল এসব সামলে শরীর-মন নিংড়ে দেয় সে। তার শ্রম, তার ভালোবাসা, তার ত্যাগের কোনো তুলনা হয় না। কিন্তু সংসারের সৌন্দর্য তখনই ফুটে ওঠে, যখন দু’জন দু’জনকে বোঝার চেষ্টা করে।

ভাবুন তো, স্বামী দরজায় ঢুকেই যদি প্রথম এক ঘণ্টা শুধু ভালোবাসায় ভিজে যায় তাহলে কেমন হয়? না কোনো অভিযোগ, না কোনো খোঁটা, না কোনো হিসাব শুধু একটি হাসি, একটি আন্তরিক জিজ্ঞাসা, কেমন কাটল দিনটা?
আর হয়তো হাতে এক গ্লাস পানি কিংবা শরবত। এই ছোট্ট যত্নটাই তার কাছে হয়ে উঠতে পারে সবচেয়ে বড় শান্তি।

পুরুষরা অনেক সময় ভেতরে ভেতরে খুব আবেগী হয়, কিন্তু তা প্রকাশ করতে জানে না। আপনি যদি তার জন্য সেই নিরাপদ জায়গাটা হয়ে যান তাহলে সে নিজেই আপনাকে খুলে বলবে সব। কেন মন খারাপ ছিল, কেন ফোন করতে পারেনি, অফিসে কী চাপ ছিল। তখন আপনারও আর রাগ ধরে রাখতে মন চাইবে না।

দাম্পত্য জীবনের আসল শক্তি হলো ভালোবাসা আর বোঝাপড়া। টাকা, দায়িত্ব, কর্তব্য সব আছে কিন্তু সংসারের বাতাসটাকে স্নিগ্ধ করে তোলে একজন নারীর স্নেহ, কোমলতা আর ধৈর্য। আপনি যদি একটুখানি নীরবতা দিয়ে, নিজের ক্লান্তি সামলে স্বামীকে জায়গা দেন, তবে হয়তো রাতের খাবারের পর সে-ই হাসিমুখে বলবে, আজ চা আমি বানিয়ে দিই তোমার জন্য।

জীবনের সৌন্দর্য তো এই মুহূর্তগুলোর মাঝেই লুকানো যেখানে ভালোবাসা আর সম্মানের ছায়া থাকে। প্রতিদিন এক ঘণ্টার নীরবতা, আন্তরিকতা আর মমতা হয়তো আপনার সারাদিনের ক্লান্তিকে আনন্দে ভরে দিতে পারে।

সংসার সুন্দর হয় না শুধু বড় আয়োজন দিয়ে, সুন্দর হয় ছোট ছোট ভালোবাসার ছোঁয়ায়। একে অপরকে বোঝা, একটু ধৈর্য ধরা, আর একটু হাসি ভাগ করে নেওয়ার মাঝেই লুকিয়ে আছে সংসারের শান্তি।

ভালোবাসা থাকুক প্রতিটি দম্পতির ঘরে। ঘর হোক শান্তির বন্দর, আশ্রয়ের ঠিকানা।

Want your public figure to be the top-listed Public Figure in Noakandi?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Noakandi
3828