Update Nadour
27/05/2026
তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম🩵
27/11/2024
চিনোস আমারে...
এই কথাটি বলে ১০০ বছর আগে যারা বাজার আর জনসমাগম গরম করতো, তারা আজ একাকী শুয়ে আছে কবরে। আজ তাদের সেই প্রশ্নের উত্তর দেয়ার মতও কেউ নেই। আসলেই তাদের কেউ চিনে না আর।
গোরস্থানের সারি সারি কবরের মাঝে তার কবর কোনটা? খুঁজে বের করতে পারে না তার বংশধরেরাও।
অথচ তাদের নাম শুনলে একসময় থরথর করে কাপতো মানুষ। আজ জন্তু জানোয়ারও তাদের কবরের উপর দিয়ে হেটে যায়। বাধা দেওয়ার কেউ নেই।
আপনি যদি আসলেই এমন হয়ে থাকেন তাহলে সতর্ক হোন। আল্লাহ আমাদেরকে সঠিক উপলব্ধি দান করুন।
15/12/2022
সুপ্রিয় পাঠক বৃন্দ, সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা।
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশের ৫২ তম বিজয় দিবস। অর্ধশতাধিক বয়স পেরিয়ে বাংলাদেশের উন্নতি কতটুকু সাধিত হলো তা আমাদের লক্ষণীয় বিষয়। পরাধীনতার শৃংখল থেকে মুক্ত হয়ে নিজেদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্যবোধ কতটুকু জাগ্রত হল তা আমাদের দেখার বিষয়।
যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে লাখো ভাইয়েরা তাদের প্রাণ বিলিয়ে দিতে এতোটুকু কার্পণ্য করেনি সেই চেতনা কতটুকু লালন করতে পারলাম তা দেখার বিষয়। আজকে থাকছে ১৬ ডিসেম্বর নিয়ে কিছু কথা।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
সময়টা ১৯৭১ কিংবা তারও পূর্বে। খেটে খাওয়া বাঙালিরা সারাদিন মাঠে-ঘাটে দিনমজুরের মত খেটে উৎপাদন করত শস্য আর তা ভোগদখল করত পশ্চিম পাকিস্তানিরা। পদে পদে পূর্ব পাকিস্তানের হতে থাকলো নিপীড়িত, নির্যাতিত। যেন সবকিছু দেখেও না দেখার ভান করতে হবে, বুঝেও না বোঝার ভান করতে হবে। এক পর্যায়ে পশ্চিম পাকিস্তানিদের অত্যাচারের সীমা যখন মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছে গেল তখন বাঙ্গালীদের পক্ষে আঙ্গুল তুললেন একজন। ডাক দিলেন স্বাধীনতা সংগ্রামের। পূর্ব পাকিস্তানিদের নেতৃত্বদানকারী সেই মহান ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিরীহ বাঙালি ঝাঁপিয়ে পড়ল মহান মুক্তিযুদ্ধে। ছিনিয়ে আনলো বাংলার অমূল্য বিজয়। বিজয়গাথা রচিত হলো ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দিনের প্রথম ভাগে। নিরীহ বাঙালি পেল নিজেদের অধিকার আদায়ের স্বাধীনতা।
যে মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। প্রদর্শন করি সর্বোচ্চ সম্মান।
Present by Update NadouR
Nice🙂
31/07/2022
গ্রুপের যারা পোস্টার আছেন এবং কমেন্ট রাইডারস, এছাড়াও সাধারণ মেম্বার যারা আমাদের কার্যকলাপ নিয়মিত দেখেন, সকলকেই আবারও গ্রুপ রুলস সম্পর্কে অবগত করা হলো।
কিছু কিছু পোস্টার আছেন যারা নিয়মের বাহিরে পোস্ট করে থাকেন। যেগুলো approve করা হয় না। তাদের বলে বোঝানোর পরেও same কাজ করে থাকেন। তখন আমাদের করার কিছু থাকে না। পোস্ট দিনে ১০ টা করেও লাভ হবে না যদি তা নিয়মের বাহিরে হয়।
অনেকে নিজের পেইজ বা প্রোফাইল কিংবা ব্যবসায়িক ওয়েবসাইট প্রোমোট করার উদ্যেশ্য করে অযথা শেয়ার পোস্ট করেন যেগুলো সরাসরি নিজ আইডি থেকে গ্রুপে করা যায়।
এগুলো Allow হবে না, দুঃখিত।
এটি একেবারে বিনোদন মূলকও না আবার বিনোদন ছাড়াও না এমনই একটি গ্রুপ, not a parsonal group..
so অবশ্যই অবশ্যই গ্রুপের সাধারণ নিয়মগুলো মেনে পোস্ট করুন, আনন্দ দিন, আনন্দ পান।
ধন্যবাদ সকল সাধারণ মেম্বার যারা নিয়মিত একটিভ, যারা আমাদের দেখেন, যারা সাপোর্ট করে যাচ্ছেন এবং গ্রুপ পরিচালনায় গুটি কয়েক সদস্য এডমিন প্যানেল। ধন্যবাদ সবাইকে 💐
পেইজ- Update Nadour
গ্রুপ- Update NadouR
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Nadour
Nazipur
6540