M Ruhul Quddus Talukder Dulu

M Ruhul Quddus Talukder Dulu

Share

05/06/2026

৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ডোলপাড়া কালী মন্দিরে হরিবাসর নীলা কীর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর সদর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ
এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

যে কথা রূপকথা নয় | এম রুহুল কুদ্দুস তালুকদার, হুইপ, জাতীয় সংসদ | Desh TV Eid Ul Adha TalkShow 2026 29/05/2026

যে কথা রূপকথা নয় | এম রুহুল কুদ্দুস তালুকদার, হুইপ, জাতীয় সংসদ | Je Kotha Rupkotha Noy | EPISODE 01 | Desh TV Eid Ul Adha TalkShow 2026

যে কথা রূপকথা নয় | এম রুহুল কুদ্দুস তালুকদার, হুইপ, জাতীয় সংসদ | Desh TV Eid Ul Adha TalkShow 2026 যে কথা রূপকথা নয় | এম রুহুল কুদ্দুস তালুকদার, হুইপ, জাতীয় সংসদ | J...

27/05/2026

ত্যাগের মহিমায় আলোকিত পবিত্র ঈদুল আজহায় নাটোরবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা

“ঈদ মোবারক”

মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের চেতনা, আত্মত্যাগের শিক্ষা এবং মানবতার মহান আদর্শকে ধারণ করে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে আমি আমার প্রাণপ্রিয় নাটোর-২ আসনের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল নাটোরবাসীকে জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ ঈদ মোবারক।

ঈদুল আজহা আমাদের কেবল কোরবানির শিক্ষা দেয় না, বরং সত্য, ন্যায়, ত্যাগ ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনের প্রেরণা জোগায়। মনের ভেতরের অহংকার, হিংসা, বিদ্বেষ ও সংকীর্ণতাকে বিসর্জন দিয়ে মানবকল্যাণে আত্মনিয়োগ করার মধ্যেই নিহিত রয়েছে কোরবানির প্রকৃত তাৎপর্য।

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ, দূরদর্শী ও গণমুখী নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় মানুষের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। একটি সুখী, সমৃদ্ধ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠার এই চলমান সংগ্রামে আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি।

একজন জননেতা হিসেবে আমি বিশ্বাস করি, রাজনীতি মানে মানুষের পাশে থাকা, মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া। নাটোরের মাটি ও মানুষের প্রতি আমার আত্মিক সম্পর্ক এবং আপনাদের অকৃত্রিম ভালোবাসাই আমার পথচলার প্রধান প্রেরণা।

আসুন, পবিত্র ঈদের এই মহান শিক্ষা ধারণ করে আমরা সকল ভেদাভেদ, হিংসা ও প্রতিহিংসা ভুলে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে একসাথে এগিয়ে যাই। গড়ে তুলি একটি আধুনিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নাটোর-যেখানে প্রতিটি মানুষ পাবে মর্যাদা, ভালোবাসা ও নিরাপত্তা।

সুখে-দুঃখে, আন্দোলন-সংগ্রামে এবং উন্নয়নের প্রতিটি অভিযাত্রায় অতীতের মতো ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে আপনাদেরই প্রিয় মানুষ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু -ইনশাআল্লাহ।

পবিত্র ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন, দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন এবং বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরিয়ে দিন।

অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু
হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ l
সংসদ সদস্য (এম.পি)
নাটোর-২ আসন।

#রুহুল_কুদ্দুস_তালুকদার_দুলু

Photos from DTA 360's post 09/05/2026
28/04/2026

দেলোয়ার হোসাইন সাঈদীকে জঙ্গি বানানো সাংবাদিকদের জবাবদিহি দরকার

https://www.facebook.com/share/r/1A67Bnzdrt/?mibextid=wwXIfr

26/04/2026

সকল এমপিকে নাটোরের কাঁচাগোল্লা খাওয়ালেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু

https://www.facebook.com/share/v/14dyYaay3C4/?mibextid=wwXIfr

19/04/2026

নাটোরে বাইপাস না থাকায় ঘণ্টার পর ঘণ্টা কষ্টে থাকতে হয়: রহুল কুদ্দুস তালুকদার দুলু


https://www.facebook.com/share/r/1B35krCHC2/?mibextid=wwXIfr

19/04/2026

“ফিরে দেখা ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত নাটোর-২ আসনের এমপি প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবির ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর নির্মম হামলা ও নির্যাতন”

13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

"মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা।"

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে দেশবাসী, আমার দলের নিবেদিতপ্রাণ নেতাকর্মী এবং আমার প্রিয় নাটোরবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

কালবৈশাখীর রুদ্র রূপ যেমন প্রকৃতির সব জরাজীর্ণতা ও শুষ্কতা উড়িয়ে নিয়ে যায়, তেমনি নতুন বছরের এই শুভলগ্নে আমাদের দৃঢ় প্রত্যাশা- দেশের বুক থেকে সব অন্যায়, অবিচার আর অধিকার হরণের কালো মেঘ চিরতরে দর হোক ।

পুরাতন বছরের সকল জরা, গ্লানি আর না-পাওয়ার বেদনাকে পেছনে ফেলে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত আরও একটি বাংলা নতুন বছর। চিরায়ত বাংলার এই সার্বজনীন উৎসব আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়, জাগ্রত করে নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা।

নতুন বছরে আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গন থেকে দূর হোক সকল প্রকার প্রতিহিংসা ও বিভেদ। বৈশাখের রুদ্ররূপ আমাদের সমাজ ও রাজনীতির সকল অশুভ ছায়া, অন্যায় আর বৈষম্যকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিক।
আসুন, দল-মত নির্বিশেষে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিক নিরাপদে, শান্তিতে ও মাথা উঁচু করে বসবাস করবে।

আমার নির্বাচনী এলাকার প্রাণপ্রিয় জনগণসহ দেশে ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
নতুন বছর আপনাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি।

সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।

শুভ হোক ১৪৩৩ বঙ্গাব্দ। শুভ নববর্ষ!

অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার (দুলু)

সংসদ সদস্য, নির্বাচনী আসন ৫৯ (নাটোর-২)
হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।
#শুভনববর্ষ #পহেলাবৈশাখ #১৪৩৩বঙ্গাব্দ #বাংলাদেশ

DTA 360°- Free Basic Computer & Digital Skills Course 12/04/2026

DTA 360°- Free Basic Computer & Digital Skills Course DTA 360° – Basic Computer & Digital Skills Course ( 3 Months) 🎯 আপনাকে স্বাগতম DTA – Dulu Tech Academy এর পক্ষ থেকে আয়োজিত “Basic Computer & Digital Skills Course” এ 💻✨ 👉 কোর্সটি সম্পূর্ণ .....

Want your public figure to be the top-listed Public Figure in Natore?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Alaipur
Natore
6400