Freelancer Rakibul Hasan

Freelancer Rakibul Hasan

Share

26/09/2025

🚀 Is your business not showing up in Google Map 3 Pack yet?

If your customers can’t find you on Google Maps, you’re losing real calls, leads, and sales every single day! But don’t worry — I can help you.

✅ Google 3 Pack Ranking – Appear on top of local searches
✅ Local SEO Optimization – Boost visibility in your area
✅ Proven Strategies – Trusted methods for long-term results

💡 With my professional GMB optimization service, your business will get more calls, traffic, and customers directly from Google.

📩 Inbox me today — Let’s rank your business in the Google Map 3 Pack and grow your sales!

10/08/2025

Allhumdulla.My fast website SEO work. My client is from London. Targeted keywords are: office cleaning London, office cleaning services London, office cleaning company London.please Pray for me for my success.

Photos from Freelancer Rakibul Hasan's post 03/08/2025

পুরোনো SEO (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)-এর নিয়ম ভুলে যান। AI-এর যুগে সফল হতে হলে আপনাকে নতুন খেলাটা শিখতে হবে। নাম হচ্ছে - "GEO" (Generative Engine Optimization) বা AIO (AI Optimizations)

মূল পার্থক্যটা কোথায়?

Google: কীওয়ার্ড এবং ব্যাকলিংকের ওপর নির্ভর করে।

AI (ChatGPT, Gemini, Perplexity, Grok): শুধু কীওয়ার্ড নয়, এরা আপনার ব্র্যান্ডের সুনাম, অনলাইনে আপনাকে নিয়ে কী আলোচনা হচ্ছে (mentions), বিভিন্ন রিভিউ সাইটে আপনার প্রোফাইল এবং সামগ্রিক নির্ভরযোগ্যতার ওপর ভিত্তি করে উত্তর দেয়। এরা একটা উত্তর দেওয়ার জন্য নিজে থেকেই আরও কিছু প্রশ্ন করে (একে বলে Fan Queries), ঠিক যেন একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট!

তাহলে AI সার্চে উপরে থাকবেন কীভাবে? আপনার জন্য কিছু গোল্ডেন রুলস:

১. ছোট ছোট অংশে কনটেন্ট বানান: AI বড় আর্টিকেলের চেয়ে ১০০-৩০০ শব্দের ছোট, তথ্যবহুল প্যারাগ্রাফ বেশি পছন্দ করে। আপনার ওয়েবসাইটের কনটেন্টকে এমনভাবে সাজান।

২. তুলনামূলক পেজ (Comparison Pages) তৈরি করুন: আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সাথে অন্যদের তুলনা করে বিস্তারিত পেজ বানান। যেমন: "আমাদের X প্রোডাক্ট কেন Y প্রোডাক্টের চেয়ে ভালো?" - এই ধরনের কনটেন্ট AI সরাসরি উত্তরে ব্যবহার করতে ভালোবাসে।

৩. ক্রেতার আসল প্রশ্নের উত্তর দিন: আপনার কাস্টমার কেনার আগে যে প্রশ্নগুলো করে (deal-breaker questions), সেগুলোর সরাসরি এবং Honest উত্তর দিন। যেমন: "এটা কি আসলেই সহজ? ইনস্টল করতে কতক্ষণ লাগে?"

৪. ব্র্যান্ডকে শক্তিশালী করুন: ছোট ব্র্যান্ডগুলোর জন্য এটা একটু কঠিন। তাই নির্দিষ্ট একটি বিষয়ে (niche down) ফোকাস করুন। আপনার ব্র্যান্ডের নাম যত বেশি বিভিন্ন ওয়েবসাইটে, ফোরামে, এবং লিস্টে আসবে, AI আপনাকে তত বেশি বিশ্বাস করবে।

৫. ভুল তথ্য ঠিক করুন: AI যদি আপনার ব্র্যান্ড সম্পর্কে কোনো ভুল তথ্য দেয়, তাহলে চুপ করে থাকবেন না। অনলাইনে যেখানে যেখানে ভুল আছে, সেগুলো ঠিক করার চেষ্টা করুন এবং নিজের ওয়েবসাইটে সঠিক তথ্য দিয়ে একটি "Source of Truth" পেজ তৈরি করুন।

ভবিষ্যৎ কী?

মানুষ এখন AI-এর উত্তরে অনেক বেশি ভরসা করছে। AI থেকে পাওয়া ট্র্যাফিকের কনভার্সন রেট প্রায়ই সাধারণ SEO ট্র্যাফিকের চেয়ে বেশি হয়, কারণ ইউজার অনেক জেনে-বুঝেই আপনার সাইটে আসে।

আপনার করণীয়:

- নতুন ধরনের কনটেন্ট নিয়ে পরীক্ষা চালান।
- কাস্টমারের আসল সমস্যা নিয়ে কথা বলুন।
- শুধু SEO নয়, সামগ্রিক ব্র্যান্ড বিল্ডিংয়ে মনোযোগ দিন।
- অনলাইনে আপনার ব্র্যান্ড সম্পর্কে ভুল তথ্য ছড়ালে তা দ্রুত সমাধান করুন।

যারা আজ থেকে এই নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত হবে, তারাই আগামী দিনের ডিজিটাল জগতে রাজত্ব করবে।

আপনার কোনো প্রশ্ন আছে? কমেন্টে জানান!

পোস্টটি আপনার মার্কেটার বা SEO বন্ধুদের সাথে শেয়ার করুন অথবা টাইমলাইনে সেইভ করে রাখুন :)

29/06/2025

আপনার ওয়েবসাইট কি র‍্যাঙ্ক করতেছে না ।আপনি কি আপনার ওয়েবসাইট বা লোকাল বিজনেস এর জন্য এসইও এক্সপার্ট খুঁজতেছেন।যে শুধু আপনার ওয়েবসাইটে এসইও করবে না বরং লংট্রাম রেজাল্ট এনে দিতে পারবে।আমি আপনাকে সাহায্য করতে পারি।এবং আমি আপনাকে ১০০% গ্যারান্টি দিতে পারি আপনার ওয়েবসাইট বা লোকাল বিজনেস গ্রো করবেই
আমি আপনাকে বা আপনার বিজনেসকে যেভাবে সাহায্য করতে পারি।

1. Keyword Research : আপনার বিজনেস এর জন্য লাভজনক, হাই সার্চ ভলিউম ও লো কম্পিটিশন কিওয়ার্ড বের করা।

2.On page SEO: Content Optimization, Title Tag Optimization, Meta Description Optimization, Heading Tags (H1, H2, H3…), Internal Linking, Image Optimization, এবং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ Schema Markup (Structured Data) আমি সব ধরনের Schema Markup তৈরি করতে পারি।

3. Technical SEO : XML Sitemap তৈরি ও সাবমিট করা, Robots.txt ফাইল কনফিগার করা, Website Speed Optimization (Core Web Vitals), Broken Links ও 404 Errors ফিক্স করা, Crawl Errors & Indexing Issues ফিক্স, Redirects Management (301/302) ইত্যাদি।

4. Off page SEO: High-Quality Backlink তৈরি করবো, Toxic/Spammy Backlink দূর করবো, নিশভিত্তিক ওয়েবসাইট থেকে Contextual Link করবো।

আর এখন শুধু এই গুলো জানলে হয় না এডভান্স এসইও জানতে হয় তাই নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখছি, AIO(Ai Optimization), GEO (Generative Engine Optimization), AEO(Answer Engine Optimization), SXO(Search Experience Optimisation) চর্চায়।

যেমন: AI-friendly format ব্যবহার (স্পষ্ট হেডিং, শর্ট প্যারা, bullets), Natural ভাষা + Structured format যেন AI সহজে বুঝে, Content-এ schema markup ব্যবহার FAQ, How-To, Article, Product, Google Bard, ChatGPT, Bing AI যেন আপনার কনটেন্ট সহজে "fetch" করে, সঠিকভাবে উপস্থাপন করে।

স্কিমা মাকআপ, internal linking, topical authority বাড়ানো, প্রতিটি টপিকের জন্য search intent + user question অনুযায়ী ছোট ছোট ইনফো ব্লক তৈরি, Google-এর EEAT অনুযায়ী কনটেন্ট সাজানো (author bio, sources, trust signals) Google AI Overview বা Bing AI Results-এ কনটেন্ট যাতে উত্তরের অংশ হিসেবে দেখায়।
আমি যেসব টুল ব্যবহার করি: SEMrush, Google Search Console, Rank Math / Yoast SEO, ChatGPT, SEO Insights, Excel/Google Sheet Data Visualization .
প্রতি মাসে এবং সপ্তাহে রিপোর্ট দিয়ে বুঝিয়ে দিবো আপনার সাইট কেমন করছে, কীভাবে উন্নতি হচ্ছে বা ভবিষ্যতে আর কি কি করলে আরো বেশি উন্নতি করা সম্ভব ।

19/06/2025

🗣️আপনি চান ক্লাইন্ট আপনাকে এসে জব অফার করুক, তাইনা?
এটা তখনই সম্ভব হবে, যখন আপনার একটা Strong Personal Brand থাকবে।
২০২৫-এ আপনার যদি একটা Strong Personal Brand না থাকে তাহলে আপনাকে Marketplace এ খুঁজে পাওয়া মুশকিল!
আপনি, আমি, সবাই
→ সেইম Social media ব্যবহার করছি
→ সেইম Market Place এ কাজ খুজতেছি।
→ সেইম টপিক নিয়ে কথা বলতেছি।
→ সেইম ক্লাইনদের টার্গেট করতেছি
সবকিছুই সেইম। কিন্তু আপনার একটা ভ্যালু আছে community টে, আপনাকে মানুষ চিনে, আপনি Actively আপনার Industry নিয়ে কথা বলেন, মানুষ জানে আপনি রিসার্চ করেন
তাহলে মানুষ কার কথা শুনবে আপনার না আমার?
ক্লাইন্ট কাকে কাজ দিবে আপনাকে না আমাকে?
"উত্তরটা আপনিও জানেন আমিও জানি।"
২০২৫ এ দর্শকের চোখে পড়তে চাইলে, নিজের Personal Brand ছাড়া উপায় নেই।
হ্যা ঠিক শুনেছেন। কোন উপায় নেই।
যদি আরো সহজ ভাবে বলি,Personal Branding মানে, যে জিনিসটা অল্প কথায় বোঝা যায়,
→ আপনি কি করেন?
→ আপনি কী প্রবলেম এর সমাধান দেন?
→ কার জন্য দেন?
→ কেন মানুষের আপনার কথা শোনা জরুরি?
এগুলোই আরকি।
তো আপনি কিভাবে আপনার একটা Strong Personal Brand তৈরি করতে পারেন?
Don't worry, চলুন জেনে নেওয়া যাক।
আমি একটা Framework ব্যবহার করি এক্ষেত্রে।
Framework টি হলো👇
Visibility + Credibility + Consistency = Strong Personal Brand
কি বুঝলেন না? চলুন Explain করি।
→ Visibility: এটা সবথেকে Important ইন ২০২৫। আপনি যদি ইন ভিজেবল হন তাহলে কেউ আপনাকে চিনবে না, আপবার সম্পর্কে জানবে না আলটিমেটলি আপনি যেমন আছেন তেমনই থাকবেন "জিরো ইনকাম"
সো আপনার ভিজিবিলিটি ইনক্রিজ করার জন্য আপনি কি করবেন?
→ নিয়মিত কনটেন্ট পাবলিশ করুন আপনার স্কিল এর উপর—LinkedIn, YouTube, Facebook—যেখানে ক্লায়েন্টরা অপেক্ষা করছে আপনার জন্য।
→ Credibility: এনাদার important পার্ট টু বিলড্ ট্রাস্ট। নিজের কেস স্টাডি, ফলাফল, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল শেয়ার করুন কন্টিনিউসলি।
→ Consistency: মোস্ট হার্ড থিংস টু ডু। সপ্তাহে অন্তত তিন দিন, একই টোন, একই ভিজ্যুয়াল স্টাইল, একই মেসেজ নিয়ে আপনার অডিয়েন্স এর সাথে Interact করুন। আপনার নলেজ শেয়ার করুন, ভ্যালু প্রোভাইড করুন। যাতে তারা আপনাকে মনে রাখে এবং আবার আপনার কন্টেন্ট পড়ার জন্য ফিরে আসে
মনে রাখবেন, সেইসব কন্টেন্ট শেয়ার করবেন, যেগুলো থেকে আপনি নিজেও নলেজ গেইন করতে চাইতেন।
এখন কথা হলো কেন এখনই ফোকাস করবেন আপনার Personal Branding এর ওপর?
• Facebook, LinkedIn, Youtube অপারেট হয় Algorithm এর থ্রুতে আর অ্যালগরিদম মানে ভিড় কিন্তু ব্র্যান্ড মানে শর্টকাট। নিজেকে এমন ভাবে তৈরি করুন যাতে আপনার নাম দেখেই লোকে থামে।
• যত বেশি পারেন নেটওয়ার্ক তৈরি করুন কারন নেটওয়ার্ক মানে কারেন্সি। পরিচিতি যত বেশি, রেফারেল তত বেশি পাওয়ার সম্ভাবনা।
• AI বাড়তেছে, পাশাপাশি কন্টেন্টের মান কমতেছে। এটাই সুযোগ মানুষের ভয়েস রেইজ করা এবং community তে একটা ইমপ্যাক্ট ফেলা।
সো কিভাবে করবো? স্টেপ-বাই-স্টেপ গাইড
→ নিজে শিখুন এবং অন্যদের মাঝে সেটা শেয়ার করুন। শেয়ার করলে আপনার নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং দুটোই বাড়বে কমবে না।
→ একটি কোর প্ল্যাটফর্ম বাছাই করে ৯০ দিন পোস্ট টার্গেট করুন।
→ প্রতিটি পোস্টের শেষে CTA দিন, মতামত চান, প্রশ্ন করুন আপনার অডিয়েন্স এর সাথে একটা হেলদি রিলেশন তৈরি করুন।
→ মাসে একবার ইন্ডাস্ট্রি পিওর কেস স্টাডি লিখুন।
→ ট্র্যাক করুন: প্রোফাইল ভিউ, ইনবক্স কোয়্যারি, কোলাব রিকুয়েস্ট।
এগুলোই যথেষ্ট নিজেকে Exceptional ভাবে তৈরি করতে।
📍শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন পরে কাজে দিবে।
কোন বিষয়টা নিয়ে সবথেকে বেশি Struggle করতেছেন?
Let me know in the comments!

Want your business to be the top-listed Contractor in Natore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Natore
6400