ABC Foundation

ABC Foundation

Share

Photos 12/01/2016

রক্ত নিয়ে ভাবনা আর না ,আর না
যখনি প্রয়োজন রক্তের তখনি পাশে আছে পুলিশ ব্লাড ব্যাংক ঃ ০১৭১৩৩৯৮৩৮৬

রক্ত দেয়া ও নেয়া সবার জন্য উন্মুক্ত !

06/01/2016

জনস্বার্থে জরুরী পোস্ট

"ব্রান্ড নিউ ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ.... কিনবেন? বাজারমুল্য এক লক্ষ হলেও বিক্রয় মুল্য মাত্র ২০ হাজার"
অনলাইন ক্রয়-বিক্রয় সাইটগুলোতে এই জাতীয় কিছু 'বিশেষ বিজ্ঞাপন' দেখে লোভ সামলানো দায়। নীচে একটা টিএন্ডটি নম্বর দেয়া থাকে। যে-ই ফোন করে জানতে চাইবেন, কেটে দিয়ে মোবাইল থেকে আপনাকে একটা ম্যাসেজ দেয়া হবে, যার অনুবাদ অনেকটা এ রকম...
"আমি বিমানবন্দর/নদীবন্দরের একজন কর্মকর্তা। উক্ত জিনিষটি বিদেশ থেকে আসা কার্গো থেকে অক্ষত অবস্থায় পেয়েছি (চুরি করেছি)। আপনি কিনতে চাইলে আমার এই মোবাইলে সেই পরিমাণ টাকা বিকাশ করতে হবে। বুঝতেই পারছেন, আমার পদবীর কারণে সরাসরি ক্যাশ টাকা নিতে অক্ষম। টাকা পাওয়ার পর আপনাকে ম্যাসেজ দেয়া হবে। সেই অনুযায়ী অফিসের গেইটে আসলে আমার পিয়ন আপনাকে জিনিষটি পৌঁছে দেবে।"

কী করবেন বুঝতে পারছেন না। এক পর্যায়ে স্থির করলেন, যাহ শালার.. গেলে বিশ হাজার..আসলে এক লাখ। মাঝখানে আশি হাজারের ছক্কা। করে দিলেন বিকাশ। এর পর দেখলেন, ঐ মোবাইল বন্ধ.. টিএন্ডটি ব্যস্ত। ছক্কা হয়েছে বটে, তবে ওদের পক্ষে... আপনি আউট

মূলতঃ আমাদের লোভকে পুঁজি করে একটা চক্র এ ধরণের প্রতারণা করে যাচ্ছে। এতে বিমানবন্দর/নদীবন্দরের কোন কর্মকর্তা/কর্মচারীর সংশ্লিষ্টতা আছে বলে প্রমাণ পাওয়া যায় না। সতর্ক হউন। এদের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন। আমাদের প্রত্যাশা, অনলাইন ক্রয়-বিক্রয় সাইটগুলো এ ধরণের আকাশ-পাতাল দর-ব্যবধানের আজগুবি বিজ্ঞাপনগুলো এলাও করবে না।

Photos 30/07/2015

ঘুর্ণিঝড়ের পূর্বাভাস পাবার পর দুর্যোগকালে করণীয়ঃ

- আপনার ঘরগুলোর অবস্থা পরীক্ষা করুন, আরও মজবুত
করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। যেমন মাটিতে খুঁটি পুঁতে
দড়ি দিয়ে ঘরের বিভিন্ন অংশ বাঁধুন।

- সিপিপি এর স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ
করুন এবং তাদের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি নিন৷
- বিপদ সংকেত পাওয়া মাত্র বাড়ির মেয়ে, শিশু ও বৃদ্ধাদের
আগে নিকটবর্তী নিরাপদ স্থানে বা আশ্রয়কেন্দ্রে
পৌঁছে দিতে প্রস্তুত হোন এবং অপসারণ নির্দেশের
পরে সময় নষ্ট না করে দ্রত আশ্রয়কেন্দ্রে যান৷
- বাড়ি ছেড়ে যাবার সময় আগুন নিভিয়ে যাবেন৷
- আপনার অতি প্রয়োজনীয় কিছু দ্রব্যসামগ্রী যেমনঃ
ডাল, চাল, দিয়াশলাই, শুকনো কাঠ, পানি, ফিটকিরি, চিনি, নিয়মিত
ব্যবহৃত ঔষধ, বইপত্র, ব্যান্ডেজ, তুলা, ওরস্যালাইন ইত্যাদি
পানি নিরোধন পলিথিন ব্যাগে ভরে গর্তে রেখে ঢাকনা
দিয়ে পুঁতে রাখুন৷
- আপনার গরু-ছাগল নিকটস্থ উঁচু বাঁধে অথবা উঁচুস্থানে রাখুন৷
কোন অবস্থায়ই গোয়াল ঘরে বেঁধে রাখবেন না৷
কোন উঁচু জায়গা না থাকলে ছেড়ে দিন, বাঁচার চেষ্টা
করতে দিন৷
- শক্ত গাছের সাথে কয়েক গোছা লম্বা মোটা শক্ত রশি
বেঁধে রাখুন৷ রশি ধরে অথবা রশির সাথে নিজেকে
বেঁধে রাখুন যাতে প্রবল ঝড়ে ও জলোচ্ছ্বাসে
ভাসিয়ে নিতে না পারে৷
- আশ্রয় নেয়ার জন্য নির্ধারিত বাড়ির আশেপাশে গাছের
ডালপালা আসন্ন ঝড়ের পূর্বেই কেটে রাখুন, যাতে
ঝড়ে গাছগুলো ভেঙে বা উপড়িয়ে না যায়৷
- রেডিওতে প্রতি ১৫ মিনিট পর পর ঘূর্ণিঝড়ের খবর
শুনতে থাকুন৷
- দলিলপত্র ও টাকা-পয়সা পলিথিনে মুড়ে নিজের শরীরের
সঙ্গে বেঁধে রাখুন অথবা সুনির্দিষ্ট স্থানে পরিবারের
সদস্যদের জানিয়ে মাটিতে পুঁতে রাখুন৷
- টিউবওয়েলের মাথা খুলে পৃথকভাবে সংরক্ষণ করতে
হবে এবং টিউবওয়েলের খোলা মুখ পলিথিন দিয়ে
ভালভাবে আটকে রাখতে হবে যাতে ময়লা বা লবনাক্ত পানি
টিউবওয়েলের মধ্যে প্রবেশ করতে না পারে৷
যে যেভাবে পারেন উপকূলীয় মানুষদের সতর্ক করুন।
আরো তথ্য থাকলে জানান।
উপরের পরামর্শগুলো নিজে জানুন ও অন্যকে জানাতে শেয়ার দিন

Want your organization to be the top-listed Non Profit Organization in Narsingdi?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Sherpur, Adiabad Union, Raipura
Narsingdi
1600