Modan Mohan Temple

Modan Mohan Temple

Share

26/08/2024

শুভ জন্মাষ্টমী ❤️❤️❤️
জগতের সকলের মঙ্গল হোক 🙏🙏🙏

সবাইকে জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই।

31/05/2024

আজ ১লা জুন, ২০২৪ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান:

Photos from Modan Mohan Temple's post 14/04/2024

শুভ নববর্ষ ১৪৩১ বাংলা🌼🌼🌼
সবার মঙ্গল কামনা করি।

06/03/2024

শ্রী শ্রী চিনিশপুর কালী মন্দির এর পেইজ থেকে সংগৃহীত।

শিবরাত্রির পুজা নির্ঘণ্ট __________🌿🌺🙏

আগামী ০৮ তারিখ শিবরাত্রি উপলক্ষে অনেকে শিবপুজা করবেন। সেই অনুযায়ী অনেকে চার প্রহরের পুজার সময় সম্পর্কে জানতে চেয়েছেন। তাই এই প্রসঙ্গের অবতারণা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ৮/৩/২০২৪ তারিখে রাত নয়টা আটান্ন মিনিট থেকে শিব চতুর্দ্দশী শুরু হয়ে, পরের দিন (৯/৩/২০২৪) সন্ধ্যা ছয়টা আঠারো মিনিট পর্যন্ত চলবে।

শাস্ত্রকাররা তিথি উপবাস পালন করার জন্য বিশেষ ভাবে মত প্রকাশ করেছেন। তাই যারা তিথি উপবাস করতে চান, তাদের চতুর্দ্দশী শুরু হবার আগেই খেয়ে নেবেন আর পরের দিন চতুর্দ্দশী শেষ হবার পরেই আবার খাদ্য গ্রহণে করবেন।

তিথি উপবাস চলাকালীন সময়ে ভক্তিসহ ভগবান শিবের আরাধনা অবশ্যই করুন, কারণ এতো সুন্দর গ্রহনক্ষত্রের যোগ বিগত কয়েক বছরে পাওয়া যায় নি।

আপনার প্রথম কাজ হল, বৃহস্পতিবার সংযম পালন করা, শুক্রবার সকাল থেকেই উপবাসে থেকে সেইদিন রাত্রি বেলায় চতুর্দ্দশী শুরু হবার পরেই শিবপূজা শুরু করবেন।

সেই ক্ষেত্রে রাত্রি ৯টা ৫৮মিনিট থেকে রাত ১১টা ৪৮ মিনিটের মধ্যেই প্রথম ও দ্বিতীয় প্রহরের পূজা শেষ করুন। রাত ১১টা ৪৮ মিনিট থেকে রাত ২টা ৫২ মিনিটের মধ্যে তৃতীয় প্রহরের পূজা উদযাপিত হবে। রাত ২টা ৫২ মিনিট থেকে ভোর ৫টা ৫৫ মিনিটের মধ্যে চতুর্থ প্রহরের পূজা শেষ করতে হবে।

বর্তমান কর্মব্যস্ততার যুগে এই ভাবে বিভিন্ন প্রহরে শিবপূজা করা অনেক গৃহী মানুষের পক্ষেই সম্ভবপর হয় না। তাই তারা শুক্রবার চতুর্দ্দশী শুরু হবার পরে নিজেদের সুবিধা মত সময়ে একবারেই চার প্রহরের পূজার্চনা করতে পারেন।

আর যারা শিব চতুর্দ্দশী পালন করলেও তিথি উপবাস করবেন না, তারা শুক্রবার সংযমে থেকে শনিবার সকাল থেকেই উপবাস শুরু করে, চতুর্দ্দশী চলাকালীন সময়ে নিজেদের সুবিধা মতো সময়ে একবারই পূজা করতে বসে, শিবলিঙ্গকে পৃথক পৃথক ভাবে (১) দুগ্ধ (২) দধি (৩) ঘৃত (৪) মধু দ্বারা স্নান করিয়ে নিয়ে শাস্ত্রানুসারে শিবপূজা সুসম্পন্ন করতে পারেন। তবে এখানে মন্ত্র উচ্চারণ করার সময়ে শিবরাত্রির স্থলে শিব চতুর্দ্দশী উচ্চারণ করতে হবে। এবং ভক্ত চাইলে পূজা শেষ করেই পারণের মন্ত্র উচ্চারণ করে উপবাস ও শেষ করতে পারেন, অর্থাৎ চতুর্দ্দশী শেষ হলে কেবলমাত্র পারণের মন্ত্র উচ্চারণ করতে হবে বলে, এখানে তেমন বাধ্যবাধকতা নেই।

সকল ভক্তবৃন্দের জ্ঞাতার্থে শাস্ত্রীয় সিদ্ধান্ত এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরলাম। আপনার পুজা সার্থক হোক্ --- এই কামনা করি।
কলমে:-Prittwish Ghosh গুরু জন 🙏 জয় মহাকাল 🙏
শ্রী শ্রী চিনিশপুর কালী মায়ের মন্দিরের পেজ থেকে সংগৃহীত।

Want your place of worship to be the top-listed Place Of Worship in Narsingdi?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


West Brahmondi
Narsingdi
1600