Building Structure & Solution
24/05/2026
বিল্ডিংয়ের স্থায়িত্ব শুরু হয় সঠিক পরিমাপ থেকে। আজ নতুন সাইটে। সততা আর নিখুঁত পরিকল্পনাই একটি মজবুত কাঠামোর ভিত্তি💪
প্রজেক্ট লোকেশন : কামতাল, সান্তানপাড়া, পলাশ, নরসিংদী।
বাড়ির মালিকদের সচেতনতা এবং সঠিক তদারকি থাকলে সুন্দর কাজ পাওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি সঠিক তদারকির মাধ্যমে কন্ট্রাক্টর ভাইয়ের কাছ থেকে একটা সুন্দর কাজ আদায় করার।
নতুন তলা নির্মাণের স্বপ্ন দেখছেন? কিন্তু ছাদের ওপর রেখে দেওয়া এই রডগুলো খেয়াল করেছেন কি?
অনেকেই পরবর্তী তলা করার জন্য ছাদে রড (Extension Rebar) রেখে দেন, কিন্তু সঠিক পরিমাপ বা পর্যাপ্ত ল্যাপিং দৈর্ঘ্য (Lapping Length) না রাখার কারণে তা পরবর্তী সময়ে চরম বিপজ্জনক হয়ে দাঁড়ায়। পর্যাপ্ত ল্যাপিং না পেলে কলাম বা বিমের জোড় দুর্বল হয়ে যায়, যা যেকোনো বড় ভূমিকম্প বা অতিরিক্ত লোডে ধসে পড়তে পারে।
বাড়ি বানানোর আগে এই মারাত্মক ভুলটি অবশ্যই এড়িয়ে চলুন। বিস্তারিত দেখুন ভিডিওতে!
#নরসিংদী #পলাশ #প্রবাসি
17/05/2026
আলহামদুলিল্লাহ প্রস্তাবিত ০৪ তলা আবাসিক ভবনের প্রথম ছাদের বীমের রড বাইন্ডিং এর কাজ পরিদর্শনে।
প্রজেক্ট লোকেশন : চর পলাশ, পলাশ, নরসিংদী
ক্লাইন্ট : আলম ভাই
#পলাশ #প্রবাসি #নরসিংদী
"স্মৃতির বিদ্যাপীঠ #ঘোড়াশাল_পাইলট_উচ্চ_বিদ্যালয়—যেখানে আমাদের শৈশব-কৈশোরের কতশত স্মৃতি জড়িয়ে আছে।
সম্প্রতি অতিরিক্ত বৃষ্টির কারণে হেডমাস্টার স্যারের বাংলোর পাশে, মাঠের দক্ষিণ-পশ্চিম কোণায় নদীর পাড় ভেঙে একটা বড় গর্তের সৃষ্টি হয়েছিল, যা স্কুলের মাঠের জন্য বেশ ঝুঁকিপূর্ণ ছিল। খবর পেয়ে আমাদের প্রিয় হেড স্যারের দিকনির্দেশনায় আমরা ইঞ্জিনিয়ারিং টিম দ্রুত সেখানে ছুটে যাই।
পরবর্তীতে নদী কর্তৃপক্ষের চমৎকার সহযোগিতা এবং আমাদের টিমের অক্লান্ত পরিশ্রমে আল্লাহর রহমতে খুব সুন্দর ও টেকসই একটি ইঞ্জিনিয়ারিং সমাধান নিয়ে কাজটা সফলভাবে শেষ করতে পেরেছি।
নিজের পড়াশোনা করা স্কুলের কোনো সংকটে পেশাগত জায়গা থেকে অবদান রাখতে পারাটা অন্যরকম এক ভালো লাগা এবং শান্তির। ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে, যারা এই কাজে আমাদের পাশে ছিলেন। ❤️
" #নরসিংদী #প্রবাসি #পলাশ
07/05/2026
আলহামদুলিল্লাহ তিনতলা আবাসিক ভবনের ৩য় তলার ছাদ ঢালাই সম্পন্ন হলো আজকে।
প্রজেক্ট লোকেশন : পলাশ বাসস্ট্যান্ড
ক্লাইন্ট : আমির হোসাইন গাজী
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Beside Of Ghorashal Pourashava, Ghorashal, Palash, Dhaka
Narsingdi
1613