Easy Boost

Easy Boost

Share

06/06/2025

10 Dhul-Hijjah 1446

21/03/2025

ফেসবুক মার্কেটিং কত প্রকার?

ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনার বিজনেস, প্রোডাক্ট বা সার্ভিসকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি দারুণ উপায়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এটা আপনি চাইলেই ফ্রি এবং পেইড দুইভাবেই করতে পারবেন!

ফেসবুক মার্কেটিং সাধারণত ২ প্রকারের হয়ে থাকে। আর তা হলো ফ্রি ফেসবুক মার্কের্টিং বা অর্গানিক মার্কেটিং এবং পেইড ফেসবুক মার্কের্টিং। বিজনেসের ধরণ অনুযায়ী ফ্রি এবং পেইড ফেসবুক মার্কের্টিং করা হয়।

ফ্রি / অর্গানিক ফেসবুক মার্কের্টিংঃ

এক লাইনেই বলা যায় যে, যে মার্কেটিং করতে কোনো প্রকার অর্থ খরচ হয় না তাই ফ্রি বা অর্গানিক মার্কেটিং।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কোনো প্রকার অর্থব্যয় ছাড়াও মার্কেটিং করা যায়। ফলে ফেসবুকেও ফ্রি মার্কেটিং করা যায়। বিজনেস বা সার্ভিস প্রদানের জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বনের মাধ্যমে ফ্রি ফেসবুক মার্কেটিং করা হয়ে থাকে।

তাই বলা যায়, কোনো প্রকার অর্থ ব্যয় ছাড়া ফেসবুকে যে মার্কেটিং করা হয় তাই ফ্রি ফেসবুক মার্কের্টিং। উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো সহজ হয়ে যাবে।

কীভাবে শুরু করবেন?

১. একটি এট্রাক্টিভ ফেসবুক পেজ তৈরি করুনঃ

আপনার বিজনেসের নাম, লোগো এবং আপনার বিজনেসের একটি শর্ট ডেস্ক্রিপ্সশন দিয়ে পেজটি সেট আপ করুন।

একটি আকর্ষণীয় কভার ফোটো এবং প্রোফাইল পিকচার ব্যবহার করুন যা আপনার বিজনেসের পরিচয় বহন করবে।

২. আপনার প্রোডাক্ট বা সার্ভিসের বিস্তারিত তথ্য দিনঃ

আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ছবি, ভিডিও এবং বিস্তারিত বর্ণনা দিয়ে আকর্ষণীয় পোস্ট করুন।

গ্রাহকদের মনে প্রশ্ন জাগানোর মতো ক্যাপশন দিন যাতে তারা আপনার পোস্টে কমেন্ট করতে আগ্রহী হয়।

৩. আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে পেজে ইনভাইট করুনঃ

আপনার ফেসবুক বন্ধুদেরকে আপনার পেজটি লাইক করতে এবং ফলো করতে ইনভাইট করুন।

আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারদেরকে বলুন তাদের ফেসবুক ফ্রেন্ডদের ইনভাইট করতে আপনার পেজে লাইক বা ফলো করার জন্য।

৪. পোস্টগুলো শেয়ার করুনঃ

আপনার পোস্টগুলো বিভিন্ন সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করুন।

আপনার ফেসবুক ফ্রেন্ডদের মাঝে যারা আপনার ক্লোজ যেমন রিলেটিভ বা ফ্রেন্ড তাদেরকে বলতে পারেন আপনার পেজের পোস্টগুলো শেয়ার করার জন্য

৫. ফেসবুক গ্রুপে যোগদান করুনঃ

আপনার নিশ সম্পর্কিত বিভিন্ন ফেসবুক গ্রুপে যোগদান করুন।

গ্রুপের নিয়ম অনুযায়ী আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রোমোশন করুন।

ফ্রি ফেসবুক মার্কেটিংয়ের সুবিধাঃ

আপনাকে কোনো অর্থ ব্যয় করতে হবে না।

ফেসবুকে মিলিয়ন মিলিয়ন মানুষ রয়েছে।

কাস্টমারদের সাথে সরাসরি কথা বলে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি তাদের ইন্টারেস্ট বাড়াতে পারবেন।

আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার প্রচারণা কতটা কাজ করছে।

ফ্রি ফেসবুক মার্কেটিংয়ের জন্য ধৈর্য্য এবং সময়ের প্রয়োজন। নিয়মিতভাবে কনটেন্ট তৈরি করুন এবং আপনার অডিয়েন্সদের সাথে কানেক্টেড থাকুন। ধীরে ধীরে আপনি আপনার ব্যবসাকে সামনে নিয়ে যেতে সক্ষম হবেন।

আরো জানতে ইনবক্স করুন

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Narsingdi?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Narsingdi
1600