TOP NOTE
14/02/2025
কৃত্রিম সুগন্ধীতে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়।কিছু রাসায়নিক উপাদান যেমন;ফথালেট (Phthalate) ও সিন্থেটিক মাস্ক;দীর্ঘমেয়াদে শ্বাসকষ্ট,অ্যালার্জি,এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে!
সিন্থেটিক পারফিউম অয়েল বিক্রির সময় অবশ্যই একজন বিক্রেতা তার ক্রেতাকে বলে দিবে,সিন্থেটিক আতর কেবলমাত্র কাপড়ে ব্যবহারের জন্য।সকলে সচেতনভাবে ঘ্রান উপভোগ করি🥰
- Tamal Khan
09/02/2025
আরববিশ্ব যখন সুগন্ধিতে মাতোয়ারা ইউরোপ তখনো অন্ধকারাচ্ছন্ন।আমার অবাক লেগেছে ইউরোপে এমনকি একটা যাজক শ্রেনী গড়ে উঠেছিলো,যারা সুগন্ধির ব্যবহারকে ঘৃন্য এবং নিন্দনীয় বিবেচনা করতো;বিশেষ করে গোলাপ ও লিলির উপরে বিধিনিষেধ আরোপ করেছিলো!
অবশেষে আরবের সুগন্ধী trend একটা সময় ইউরোপে লেগেই গেলো।
এর মানে এটা নয় যে সুগন্ধি শুধুমাত্র মুসলিমদের একক সম্পত্তি,মুসলিমরা ছাড়া আর কেউ সুগন্ধি ব্যবহারই করে না।একদম মিথ্যা কথা।বরং সুগন্ধী ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে বিমোহিত করেছে মানবকূলের সূচনালগ্ন থেকেই।এই যে এখন আমরা মুসলিমরা অনেকটাই সুগন্ধী বিমূখ,একটা সময় পশ্চিমারাও সুগন্ধি বিমূখ ছিলো।আবার এখন তো পশ্চিমে প্রাকৃতিক সুগন্ধীর জোয়ার বইছে!
ফ্রান্সের রাজা চতুর্দশ লুই'কে (১৬৩৮-১৮১৫) বলা হতো 'The Perfume King.'তিনিই বোধহয় বিশ্বের একমাত্র রাজা যিনি প্রজাদের মধ্যে বাধ্যতামূলক ভাবে সুগন্ধি ব্যবহার করার জন্য আইন প্রনয়ন করেছিলেন😯
এবার আসি মূল ঘটনায়।ফ্রান্সে তখন ষোড়শ লুই'এর (১৭৭৪-১৭৯২) শাসন।রাজা-রানী দু'জনেই সুগন্ধ অনুরাগী।রানী সম্ভবত রাজার চেয়ে এক ধাপ এগিয়ে।ওদিকে বাজে অর্থনীতি,বল্গাহীন জাতীয় ঋণ,জনগনের উপর অতিরিক্ত ট্যাক্স,বেকারত্ব,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,খাদ্যসংকট;সবকিছু মিলে ফ্রান্সে অর্থনৈতিক-রাজনৈতিক সংকট প্রকট আকার ধারন করলো এবং অবশেষে বিপ্লব অনুষ্ঠিত হয়ে গেলো যা ইতিহাসে 'ফরাসী বিপ্লব' নামে পরিচিত।বিপ্লবের সময় রানী পালিয়ে যাচ্ছিলো।হয়তো পালিয়ে যেতে সক্ষমও হতেন,কিন্তু তাকে বিপ্লবীদের হাতে ধরিয়ে দিলো সুগন্ধী!রানীর শরীর থেকে এতো কড়া ঘ্রান ভেসে আসছিলো যে বিপ্লবীরা ধরেই নিলো ঘোড়ার গাড়িতে আর কেউ না,তাদের রানী!পাল্লাচ্ছেন!ধরে ফেললো!!
22/09/2023
আসসালামু আলাইকুম😊
সবাই কেমন আছেন?
অবশেষে প্রতিক্ষার অবসান ঘটিয়ে আপনাদের মাঝে নিয়ে এলাম বহুল প্রতিক্ষিত #ছাতিম এর সুবাস🥰
বেশ কয়েকজন ভাই আমাকে ছাতিমের কথা স্বরন করিয়ে দিয়েছেন।আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি😊
ছাতিমের স্মেল?বিশ্বাস করুন গত তিনদিন যাবত আমি একাই এর ঘ্রানে এতটাই মাতোয়ারা হয়েছি যে আর কোনো পারফিউম অয়েল নাকের কাছেই নিচ্ছি না🥰এক কথায় অসাধারন!নিজের জন্য নিজের কাছেই এক তোলা অর্ডার করেছি😁আমি ছাতিমের ঘ্রানে বুদ হয়ে আছি।শুনেছি ছাতিম গাছে নাকি জ্বিন থাকে!তবে কি এর ঘ্রানে জ্বিনেরাও মুগ্ধ?🤔🤔মুগ্ধতা ছড়িয়ে দিতে আপনাদের মাঝে ছাতিম বিলিয়ে দিয়ে আমার সুগন্ধী যাত্রার পরবর্তী সুগন্ধী নিয়ে আলোচনা চলছে যা হবে আপনাদের আরোও একটি আকাঙ্ক্ষিত সুবাস❤️
25/05/2023
আপনার হাতের হিমশীতল পানির গ্লাসটি উঁচু করে ধরে সূরা মুলকের শেষ আয়াতটির কথা ভাবুন🤔
"........তোমরা ভেবে দেখেছ কি,যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায়,তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা?"
19/05/2023
জুম'আ মুবারক😊
খাব্বাব (রাঃ);যিনি ছিলেন একজন দাস,পেশায় ছিলেন কামার🙂তারপর চলুন আজকে একজন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবা,হযরত খাব্বার রাঃ এর গল্প পড়ি।।
কুরাইশদের কিছু লোক তাদের অর্ডার দেয়া তরবারি নেওয়ার জন্য খাব্বাবের কাছে গেলো।
তারা জিজ্ঞাসা করলোঃখাব্বাব তরবারি বানানো হয়েছে?
আপন মনে খাব্বাব বলতে লাগলেনঃ
-'তার ব্যাপারটি বড় অভিনব ধরনের।'
সাথে সাথে লোকগুলো প্রশ্ন করলো-তুমি কার কথা বলছো?আমরা তো জানতে চাচ্ছি তরবারিগুলা বানানো হলো কিনা?
তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে খাব্বাব বললেনঃ
-'তোমরা কি তাকে দেখেছো?তার কোনো কথা কি তোমরা শুনেছো?'
তারা বিস্ময়ের সাথে একজন আরেকজনের দিকে তাকালো।তাদের একজন একটু রসিকতা করে জিজ্ঞাসা করলোঃতুমি কি তাকে দেখেছো?
খাব্বাব একটু হেঁয়ালীর মত প্রশ্ন করলেনঃতুমি কার কথা বলছো?
উত্তেজিত কন্ঠে লোকটি জবাব দিলোঃতুমি যার কথা বলছো,আমি তার কথাই বলছি।
সত্য প্রকাশের এ সুযোগটুকু খাব্বাব ছাড়লেন না।
তিনি বললেনঃহ্যা,তাকে আমি দেখেছি এবং তার কথাও শুনেছি।আমি দেখেছি,সত্য তার চতুর্দিক থেকে প্রবাহিত হচ্ছে,নূর তার মুখের মধ্যে দীপ্তিমান হয়ে উঠেছে।
আগত লোকেরা এখন বিষয়টি বুঝতে শুরু করলো।তাদের একজন চেঁচিয়ে জিজ্ঞাসা করলোঃ ওহে উম্মু আনমারের দাস!তুমি কার কথা বলছো?
শান্তভাবে খাব্বাব জবাব দিলেনঃ আমার আরব ভাইয়েরা,তিনি আর কে,তোমাদের কাওমের মধ্যে তিনি ছাড়া আর কে আছেন যার চতুর্দিক হতে সত্য প্রবাহিত,যার মুখে নূরের আভা দীপ্তিমান?
-আমাদের ধারনা তুমি মুহাম্মদের কথাই বলছো।
খাব্বাব মাথাটি একটু দুলিয়ে উৎফুল্লভাবে বললেনঃ হ্যা,তিনিই আমাদের প্রতি প্রেরিত আল্লাহর রাসূল।আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন।।(রিজালুন হাওলার রাসূল)
খাব্বাব রাঃ ছিলেন একজন দাস এবং তিনি তলোয়ার বানানোর কাজ করতেন।মানে তিনি পেশায় ছিলেন একজন কামার।দরিদ্র,দুর্বল একজন দাস সারাদিন কামারের কাজ করে দ্বীন প্রচার করতো কিভাবে!!!?
খাব্বার রাঃ লোহা পিটাতেন আর বলতেন,'কি সুন্দর কথা' 'কি সুন্দর কথা'।তলোয়ারের অর্ডার দিতে আসা লোকেরা উৎসুক হয়ে যখন জিজ্ঞাসা করতো কি কথা;তখনি সুযোগ বুঝে তিনি তাওহীদের বাণী তাদের শুনিয়ে দিতেন।এভাবেই খাব্বাব কোরাইশদের অহমিকা ও বিকৃতির বিরুদ্ধে রূখে দাড়িয়েছিলেন যা মক্কায় আলোড়ন সৃষ্টি করেছিল।।
29/04/2023
ঝুম বৃষ্টি🌧️⛈️
অত:পর............
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Ghorashal
Narsingdi