Paramount Aviary
আগত শীতে পাখির জন্য কি কি প্রস্তুতি নিবেন
ঠান্ডার হাত থেকে পাখিকে সুরক্ষিত রাখতে যা করবেন :
১)পাখির খাঁচা এমন জায়গায় রাখতে হবে যাতে সরাসরি ঠান্ডা বাতাস না লাগে। প্রচন্ড ঠান্ডার সময়ে পাখির ঘরের দরজা,জানালা ভালোভাবে বন্ধ রাখতে হবে। আর যারা বারান্দায় পাখি পালেন তারা অবশ্যই বারান্দা পলিথিন বা তাবুর কাপড় দিয়ে ঢেকে দিতে হবে।
২)প্রচন্ড ঠান্ডার সময় ২০/৩০ মিনিট পাখির খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেখানে খাঁচার একপাশে রোদ এবং অন্য পাশে ছায়া থাকবে।
৩)রাতের বেলা পাখির খাঁচা মোটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে বাতাস চলাচলের জন্য কিছু জায়গা ফাঁকা থাকে।
পাখির শীতকালীন সম্পূরক খাবারঃ
১)পাখির ঠান্ডা লাগা প্রতিরোধ করতে মধু,আদা,পুদিনাপাতা, তুলসীপাতা এবং এপেল সিডার ভিনেগার দিতে হবে এগুলো পাখির ঠান্ডার চিকিৎসায় ব্যবহৃত হয় এবং এই সব উপাদান একসাথে মিশিয়ে চুলায় ৫/৭ মিনিট জাল দিয়ে নিতে হবে তারপর একটু ঠান্ডা হলে মানে কুসুম কুসুম গরম থাকতে পাখিকে খেতে দিতে হবে।
২) তুলসি পাতা, টাটকা শাক সবজি পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাখির শারিরীক সুস্থতা বজায় রাখার জন্য সজনে পাতা নিয়মিত খেতে দিবেন।
সজনে পাতায় ভিটামিন, ক্যালসিয়াম, খনিজ পদার্থ, প্রোটিন, অ্যান্টি অক্সিডেন্টস ইত্যাদি থাকে যা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সহজে ঠান্ডায় আক্রান্ত হবে না।
৩)শীতকালে পাখির সীডমিক্সে তেল জাতীয় বীজ যেমন সূর্যমুখীর বীজ, গুজি তিল, ক্যানারি এর পরিমাণ বাড়িয়ে দিন।
৪)পাখির খাঁচা, খাবারের পাএ, পানির পাএ নিয়মিত পরিষ্কার করুন এবং প্রতিদিন পরিষ্কার পাএে তাদের বিশুদ্ধ পানি এবং খাবার খেতে দিন। এতে করে পাখি ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস এর আক্রমণ থেকে সুরক্ষিত, সুস্থ ও সবল থাকবে যার ফলে হঠাৎ করে পাখির অসুস্থ বা ঠান্ডা লাগার ভয় কমে যাবে।
সবার ভালোবাসার পাখি সুস্থ ও ভালো থাকুক
27/08/2022
চুলকা চুলকি 😁
পাখিদের নিম পাতা সেদ্ধ করা পানিতে গোসল করতে দিন। গ্রীষ্মকালে গোসলের জন্য পানির পাত্র দিতে হবে ১/২ দিন পর পর এবং শীতকালে সপ্তাহে ২ বার।গোসলের পাত্র টি অবশ্যই পাখির দেহের আকারের সাথে সামঞ্জস্য পূর্ণ হতে হবে, বেশি বড় ও না কিংবা ছোট ও না। গোসলের পানি সকাল ১০-১১ টার মধ্যে খাঁচায় রাখতে হবে এবং ২ ঘণ্টা পরে খাঁচা থেকে বের করে ফেলতে হবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Hazigonj, Narayangonj
Narayanganj
1400