Seba Network
রাউটার কেন রিস্টার্ট করতে বলে ISP ? এর কি সত্যিই কোনো প্রয়োজনীয়তা রয়েছে?
হ্যাঁ, চলুন কারণগুলো জেনে রাখি...
প্রথমে একটি উদাহরণ দিয়ে শুরু করি, আপনার পার্সোনাল কম্পিউটার, মুঠোফোন ইত্যাদি ডিভাইসগুলো যদি স্লো কাজ করে, বা Hang করে তখন কিন্তু আপনি নিজে থেকেই সেটা রিবুট করেন এবং এরপর এটি ঠিকঠাক কাজ করতে থাকে। ঠিক তেমনই আপনার রাউটারটি Hang করতে পারে, এর মাঝেও RAM, CPU, Wireless/Radio Antenna অনেক ইলেকট্রনিক্স কম্পোনেন্ট রয়েছে।
রিবুট করলে যা যা পরিবর্তন ঘটে,
১। Cache, RAM ক্লিয়ার হয়ে CPU & Wifi/Radio components পুনরায় নতুনভাবে কার্যক্রম করতে শুরু করে। আমরা অধিকাংশ ইউজার ই মূলত Wireless Signal/Radio এর উপর নির্ভরশীল। রাউটার রিবুট করার এই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে পাওয়ার সাইকেল। বিভিন্ন Vendor এর ওয়েবসাইটে এরকম কিছু তথ্য পেয়ে যাবেন।
২| রিবুট করলে আপনার Wifi/Radio Channel পরিবর্তন হয়ে নতুন channel এ সিগনাল পাঠানো শুরু করে (যদি চ্যানেল মুড অটো করা থাকে রাউটার সেটিং এ)। 2.4ghz এ channel মূলত 1-13 বা 14 | Channel সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট এ লিখুন..
বর্তমানে বিভিন্ন রাউটার এ Schedule Reboot একটি অপশন পেয়ে যাবেন যা মূলত Reboot এর প্রয়োজনীয়তার উপলব্ধি থেকেই এড করা হয়েছে। আপনাদের সুবিধামত সময় অনুযায়ী রাউটার টি এর সাহায্যে সংক্রিয় ভাবে Reboot করে নিতে পারেন।
পরিশেষে,
একটি রাউটার দেখতে খুব সিম্পল মনে হলেও এর মাঝে প্রতি মিলি সেকেন্ড এ অপরিমেয় পরিমাণে ডাটা/বিটs ট্রান্সফার, কনভার্সন, সিগনাল টাইপ কনভার্সন ইত্যাদি হয়ে আসছে, যা কিনা এভাবে লিখে শেষ করার মত নয়। সুতরাং,
আপনার এই বিষয়ে যে কোন জিজ্ঞাসা থাকলে, কিছু কনফিউশন থাকলে কমেন্টে জানান। আমরা উত্তর দেয়ার দেয়ার চেষ্টা করবো 🙂
চাইলে পরবর্তী পোষ্ট কি টপিক এ হলে আপনাদের সাহায্য হবে, কমেন্টে জানিয়ে রাখুন।
---------------------------------------------
DFN Internet গ্রুপের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের জন্য।
>
05/10/2021
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম: ছয় ঘণ্টা পর আবার ফিরে এসেছে এই সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলো
27/09/2021
কিছু কথা না বললেই নয় !!!
একটি 5Mbps সংযোগ নিয়ে যখন 5/7 টি ডিভাইসে কানেক্ট, তাহলে প্রতিটি ডিভাইসে 2Mbps পাবে?
5/7 ডিভাইসের হিসাব।
১: অনলাইন গেমস চলছে
২: গুগল/প্লে স্টোর আপডেট চলছে
৩: বড় ভাইয়ের কম্পিউটার চলে
৪: ভাবির ফোনে ১০৮০ পিক্সেল রেজুলেশনে ইউটিউব চলছে।
৫: ছোট বোন সারাদিন ফেসবুকে
৬: পাশের বাসার আপু/ ভাইয়া মুভি ডাউনলোড করে নিয়ে যায়।
৭: আম্মু স্মাট টিভিতে 4k রেজুলেশনে নাটক দেখছে
এ পর্যন্ত যারাই স্লো কমপ্লেইন করেন, তাদের আইপি চেক করে দেখা যায় অধিকাংশ-ই ট্র্যাফিক ফুল!
অনেকেই আবার ট্র্যাফিক ফুলের কথা বললে টিটকিরি করে বলেন আমি তো কিছুই চালাচ্ছিনা, তাহলে ইউজ ফুল কিভাবে হলো!
আপনি হয়তোবা ভুলে গেছেন যে, আপনার রাউটার থেকে আপনি ছাড়াও 5/7 টি ডিভাইস কানেক্টেড আছে, আর তাই আপনার কোন কিছু চালানোর জন্য অপেক্ষায় নাই, অন্যরা ট্রাফিক ফুল করে রেখেছে।
এবার আসি রাউটারের হিসাবে।
সংযোগ নেওয়ার সময় কেউ বলেনা, আমাকে দামী রাউটার দিয়ে সংযোগ দাও,
সবাই বলে ৯৫০/১২০০ মধ্যে সুন্দর রাউটার পাওয়া যায়।
তাহলে বেশি দামের রাউটারের প্রয়োজন কি?
এবার আপনার হিসেবে আসি
বাজারে তো ২৫০০ টাকার মধ্যে সুন্দর 3G মোবাইল ফোন পাওয়া যায়, তাহলে আপনি ২৫০০০ টাকা দিয়ে দামী ফোন কেন কিনলেন?
আসলে ফোন যত দামী তার Ram, Rom, Camera তত উন্নত, বেশি শক্তিধর
তেমনি রাউটারের ক্ষেত্রেও তাই,
আপনার দামী ফোনটা যে রাউটারের সাথে কানেক্ট থাকবে, সে রাউটার কতটা দামী হওয়া দরকার!
কম দামের রাউটারে একাধিক ডিভাইস কানেক্ট থাকলে রাউটারের হার্ডওয়্যার গরম হয়ে হ্যাং হয়ে ইন্টারনেট চলেনা। আর সকল গ্রাহকরা আমাদের দোষারোপ করে, গালিগালাজ করে।
আমরা মাঝে মাধ্যেই কন্ফিউজ হয়ে যাই, আমরা মানুষতো! নাকি রোবট। নাকি অন্য প্রজাতির প্রানী?
এবার আসি ইন্টারনেট হিসাবে,
1Mbps= 128 KB ×5 = 640 KB ÷ 7 = 91.42 KB
এবার আপনি বলুন ইন্টারনেট স্লো নাকি আপনি অতিরিক্ত ডিভাইসের কারনে স্লো করে রেখেছেন?
সংগ্রহ........
25/05/2021
First Network, Best sped
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
Kalia
Narail