RT Media

RT Media

Share

28/09/2018

আজ ২৯শে সেপ্টেম্বর ।
বিশ্ব হার্ট দিবস ৷

যাদের হার্ট আছে, সবাইকে শুভেচ্ছা ৷

যাদের হার্ট আছে, তাদের জন্য দুটি কথা---

হার্ট একটিই । সুতরাং নিয়মিত নিজের হার্টের যত্ন নিন ৷ আপনি আপন ব্যাপারে উদাসীন থাকলে, আপনার হার্টের যত্ন অন্য কেউ নিবে না ।

আপনার বয়স ৩৫ এর বেশী হলে প্রতি ছয় মাস অন্তর ব্লাড প্রেসার, রক্তের কোলেস্টেরল ও ট্রাইগ্লিসেরাইড চেক করুন । প্রতি বছরে অন্তত একবার রক্তে গ্লুকোজের পরিমাণ চেক করুন । পরিমিত আহার করুন, প্রতিদিন কমপক্ষে আধঘণ্টা জোরসে হাঁটুন, দুঃশ্চিন্তা মুক্ত জীবন যাপন করুন, পর্যাপ্ত নিদ্রা গমন করুন । রাগ ও উত্তেজনা কমান ৷ চিনি, চর্বি, লবণ এ তিনকে বন্ধুর তালিকা থেকে বাদ দিন (আনফ্রেন্ড করুন) ।

হাঁটুন এবং হাসুন ।
ভোজন কমান, ওজন কমান ।
নিজে কম খেয়ে অন্য (অনাহারী)-কে খাবার খাওয়ান ।
শত্রুকে (মানে, বিড়ি-সিগারেট, হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিস, রাগ, উত্তেজনা, অতিরিক্ত চিন্তা) শত্রুজ্ঞান করুন এবং সবসময় পরাভূত করে রাখুন ।

যতদিন আয়ু আছে, সুস্থভাবে বাঁচুন ।.............................................................

Photos 21/07/2017

এক নজরে দেখে নিন।

Want your business to be the top-listed Media Company in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Shahapur Bazaar, Phulpur
Mymensingh
2250