Virtual Software Information Technology
22/01/2016
আনলিমিটেড জিমেইল একাউন্ট করুন সহজেই
আনলিমিটেড জিমেইল একাউন্ট করুন সহজেই - Lifestyle BD আমার কাছে অনেকেই জানতে চেয়েছে অানলিমিটেড জিমেইল একাউন্ট করার কোন ওয়ে অাছে কিনা তাদের জন্য এই পোষ্টের অবতারনা। প্রয়োজনিয়: আনলিমিটেড জিমেইল একাউন্ট করতে আমাদের প্রয়োজন পরবে একটি স্মার্টফোন বা ট্যাবলেট অবশ্যই এ্যাপড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত হতে হবে। মেইন উইন্ড থেকে নিচের ছবিতে দেয়া স্টেপ গুল অন…
আধুনিক বেকার নাকি দক্ষ প্রযুক্তি কর্মী ?
২০২১ সালে আমাদের বাংলাদেশ ডিজিটাল মানে সাংখ্যিক হবে। মনে হয় দেশ তখন ডিজিটের ভাষায় মানে কম্পিউটারের ভাষায় কথা বলবে( যেহেতু কম্পিউটার ডিজিটের ভাষায় কথা বলে), অর্থাৎ সব কিছুরই একটা কম্পিউটারাইজেশন সিস্টেম চালু হয়ে যাবে।
আমাদের দেশের তথ্যপ্রযুক্তিবিদগণ হিসেব করে দেখেছেন
তারও আগে, ২০২০ সালের দিকে আমাদের দেশে ৭০ হাজার দক্ষ কম্পিউটার প্রোগ্রামারের প্রয়োজন হবে, যেখানে আমরা হাজার হাজার সি এস ই স্টুডেন্টদের মধ্য থেকে মাত্র দক্ষ প্রোগ্রামার বের হব মাত্র ১২ হাজারের মত। বাকি ৫৮ হাজার প্রোগ্রামার দেশের বাইরে থেকে আমাদের দেশে আসবে, যেহেতু সফটওয়্যারের চাহিদা বাড়বে কাজেই কোন আইটি প্রতিষ্ঠানই অদক্ষ কর্মী নিয়ে বসে থাকবে না।
বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা, চিন, মালয়শিয়া থেকে সবচেয়ে বেশী আইটি প্রোফেসনাল আসার সম্ভাবনা রয়েছে। এই সময়টা ঠিক সেই সময় যখন আমাদের দেশে শিক্ষিত বেকারদের চাকরি পাওয়া হয়ত আজকে থেকে আরও কয়েকগুণ বেশী কঠিন হয়ে যাবে, যখন আমাদের দেশের কাজ করার জন্য দেশের বাইরে থেকে দখন জনশক্তি নিয়ে আসতে হবে। এই প্রক্রিয়া ইতিমধ্যই অনেক সীমিত পরিসরে হলেও শুরু হয়ে গেছে।
এই যদি হয় আমাদের দেশে দক্ষ প্রযুক্তি কর্মীদের চাহিদার অবস্থা, তাহলে ইউরোপ আমেরিকার যেসব দেশে এখন তথ্য প্রযুক্তিতে অনেক বেশী এগিয়ে আছে কিন্তু জনসংখ্যা তুলনামুলকভাবে আমাদের চেয়ে কম ওই সব দেশে আগামি দিনে কী পরিমাণ দক্ষ তথ্য প্রযুক্তি কর্মীর প্রয়োজন হবে অনুমান করা মোটেই কঠিন কিছু নয়।
সি এস ই তে আমরা "হেলো ওয়ার্ল্ড" প্রিন্ট করা জাতীয় কিছু "সি" আর "জাভা" প্রোগ্রাম রান করিয়ে প্রোগ্রামিং কোর্স পাশ করে আসা, এলগরিদম এর কোড মুখস্ত আর ডাটা স্ট্রাকচার এর সংজ্ঞা মুখস্ত করে আসা সি এস ই গ্র্যাজুয়েট রা একটা সময় পর আইটি বা জেনারেল দুই সেক্টরেই হতাশায় ভুগতে থাকি।
তিপান্নটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ "হেলো ওয়ার্ল্ড" প্রিন্ট করার সিনট্যাক্স জানা থাকার চাইতে একটা মাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ২০ এলগরিদম ডাটা স্ট্রাকচার সহ প্রয়োগ করতে জানা টা বেশী জরুরী। কারণ, সিনট্যাক্স ইজ নথিং, প্রবলেম সল্ভিং অ্যাবিলিটি ইজ এভরিথিং।
ডিজিটাল বাংলাদেশে যদি, প্রোগ্রামিঙেই ৭০ হাজার দক্ষ প্রোগ্রামার দরকার হয় তবে, কম্পিউটার গ্রাফিক্স, নেটওয়ার্কইং, সাইবার সিকিউরিটি, গেম, অ্যানিমেশন এই রকম আর অসংখ্য ক্ষেত্রে কী পরিমাণ দক্ষ আইটি প্রোফেসনাল আর তাদের ট্রেইনিং করানোর জন্য দক্ষ ট্রেইনার এবং ট্রেইনিং সেন্টারের দরকার হবে; আমরা কী ভাবে দেখেছি ?
এখন সিদ্ধান্ত আমাদের নিজের; আমরা কী অতি সন্নিকতে ঘটতে যাওয়া তথ্য প্রযুক্তির চ্যালেঞ্জের মুকাবিলায় নিজেদেরকে দক্ষ তথ্য প্রযুক্তি (বা অন্য যে কোন প্রযুক্তিই হোক না কেন) প্রোফেসনাল হিসেবে তৈরি করবো নাকি গ্র্যাজুয়েট হয়ে বেকার বসে বসে বিদেশীদের কর্ম দক্ষতার প্রশংসা করবো, যারা আগামীদিনের বাংলাদেশে কাজ করার জন্য আজকে এখন এই মুহূর্তে নিজেকে প্রস্তুত করছে!!!
02/01/2016
http://www.jibonjapon.com/news/2405
যেভাবে বুঝবেন সরকার আপনার ফেসবুক ব্যবহার করছে যেভাবে বুঝবেন সরকার আপনার ফেসবুক ব্যবহার করছে 0 By Editor on December 20, 2015 প্রযুক্তি জীবন যে কোনো দেশের সরকার যদি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তবে ব্যবহারকারী তা জানতে পারবেন। ফেসবুক শুধু নোটিফিকেশন দিয়ে ব্যবহারকারীকে জানিয়ে দেবে, এরপর ব্যবহারকারী তার অ্যাকাউন্ট সুরক্ষায় কী ব্যবস্থা নেবে সেটা…
31/12/2015
যারা সাশ্রয়ী দামে স্মার্টফোন কিনতে চান তাদের জন্য নতুন ফোন আনলো ভারতের হ্যান্ডসেট নির্মাতা…
কম দামে থ্রিজি ফোন প্রযুক্তি জীবন বাজারে হরেক রকমের স্মার্টফোন আছে। আবার দামেরও আছে ভিন্নতা দেখা যায়। তাই বাজেটের সঙ্গে সমন্বয় করে কোনটা কিনবেন তা অনেকেই ঠিক করে উঠতে পারেন না।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Mymensingh, Dhaka
Mymensingh
2200