Raufa
16/12/2024
পৃথিবীর প্রাচীনতম পোশাকগুলোর একটি হলো শাল।
চরকায় সুতা কেটে হাতে বুনানো এই শালগুলো ছিলো আভিজাত্যের প্রতীক।
শীতের দিনে আমাদের পূর্বপ্রজন্মের প্রিয় পোশাক ছিলো একখানা শাল, যা যুগ যুগ ধরে ব্যবহার হতো। কখনো তা প্রজন্মের হাত বদল হয়ে হয়ে উঠতো স্মৃতির স্মারক।
আমাদের দাদা-নানাদের রেখে যাওয়া স্মৃতিচিহ্নের মধ্যে ভাঁজ করা একটি শাল প্রায়ই পাওয়া যেত—যা শুধু একটি পোশাক নয়, বরং ছিলো আবেগ, ভালোবাসার জীবন্ত স্মৃতি।
আজও ইয়ং জেনারেশনের কাছে শাল মানে আভিজাত্য, সৌখিনতা, এবং ঐতিহ্যের এক অসাধারণ প্রতীক।
ভারতীয় উপমহাদেশে শালের ঐতিহ্য সময়ের সাথে আরও সমৃদ্ধ হয়েছে।
আপনার বা আপনার পূর্ব প্রজন্মের শালের সঙ্গে জড়িত কোনো স্মৃতি বা গল্প কি আছে, যা আপনার স্মৃতির ঝুলিতে বদ্ধ আছে ?
তাহলে আমাদের সঙ্গে শেয়ার করুন—শালের ঐতিহ্যকে আমরা একসঙ্গে আরও জীবন্ত করে তুলি।
#শাল #ঐতিহ্য #আভিজাত্য #রউফা
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Mymensingh