Rs ripon
বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় পথচলার ৭৫তম বর্ষপূর্তি - প্লাটিনাম জয়ন্তী আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আদর্শকে বুকে ধারণ করে দীর্ঘ ৭৫ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের নি:স্বার্থ অবদানে গড়ে উঠছে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ।
সাফল্যমণ্ডিত এই ইতিহাসের ৭৫তম বর্ষপূর্তির দিনটি স্মরণীয় করে রাখতে, আজ ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত জনসমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণের কিছু মূহুর্ত। সমাবেশ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, সহ-সভাপতি আমিনুল হক শামীম সিআইপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শরীফ আহমেদ এমপি সহ আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনসমূহের সম্মানিত নেতৃস্থানীয় সদস্যবৃন্দ, সাধারণ কর্মী এবং সমর্থক জনসাধারণ। এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ময়মনসিংহ মহানগর যুবলীগ, ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি, মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন এবং সংশ্লিষ্ট অঙ্গসংগঠনের সদস্যদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়।
আজকের সভা সমাবেশ ও শোভাযাত্রার সকল আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করার জন্যে আওয়ামী লীগ সহ সকল অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও জনসাধারণ সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আগামী দিনগুলোতেও বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে মানুষের স্বার্থে কাজ করে যাবে, ইনশাআল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগের এই গৌরবময় যাত্রা সফল হোক, সার্থক হোক।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Mymensingh
Mymensingh
2200