Nazz Expresoo
25/12/2021
বিষয়টি এমন নয় যে, লোকটি হাতিটিকে পিঠে ধাক্কা দিয়ে ট্রাকের মধ্যে উঠিয়ে দিবে, বরং এখানে ব্যাপারটি হল লোকটি পিঠে হাত রাখলে হাতি বুঝবে যে তাকে সমর্থন করার জন্য কেউ আছে এবং সে সহজেই নিজেকে ট্রাকের দিকে টেনে নিয়ে যাবে। "প্রেরণার এটি এক চমৎকার উদাহরণ"
আমাদের মধ্যে অনেক লোক এমন আছেন, যারা ব্যর্থ হয়েছেন কারণ তাদের সমর্থন বা উৎসাহ দেওয়ার মতো কেউ নেই, অথচ উঠে দাঁড়ানোর মতো তাদের সবই ছিল।
অন্যকে আমরা পুরোপুরি সাহায্য-সহযোগীতা করতে সক্ষম নাও হতে পারি, তবে তার কঠিন সময়ে আমরা তার পাশে থেকে উৎসাহ দিতে পারি। ভালবাসা, ইতিবাচক সহযোগিতার মাধ্যমে যদি কেউ উঠে দাঁড়াতে পারে, কারো জীবন পরিবর্তন হতে পারে তাহলে এর চাইতে উত্তম কাজ আর কী হতে পারে?
আপনারাই বলুন
01/12/2021
আপনি যদি অনলাইনে বিজনেস করেন তবে এই লেখা আপনার পড়া আবশ্যক!!
অনলাইন বিজনেসের খুবই গুরুত্বপূর্ন উপাদান হল ডেলিভারী সার্ভিস। ডেলিভারী কোম্পানি বেছে নেবার সময় কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে-
১। ডেলিভারী খরচ কেমন? মনে রাখবেন কম ডেলিভারী খরচে আপনি খুবই বাজে সার্ভিস পাবেন। প্রোডাক্ট রিটার্ন হবে। একটা হিসাব করুন, ধরা যাক কম খরচে ডেলিভারী দিয়ে আপনি ২০ টাকা করে বাচালেন। ১০ টা প্রোডাক্ট দিলে আপনার ২০০ টাকা বাচবে। কিন্তু খারাপ সার্ভিসের কারনে মাত্র দুইটা প্রোডাক্ট রিটার্ন হলেই আপনি শেষ!! লস তো হবেই, রেপুটেশন ও যাবে!!
২। কাস্টমার সার্ভিস- ডেলিভারী কোম্পানির কাস্টমার সার্ভিস ভাল না হলে আপনি শেষ! স্যার বা ম্যাডাম দেখছি, সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে দিচ্ছি এমন সার্ভিস হলে মুশকিল!!
৩। পেমেন্ট- প্রতিদিন অনেক নতুন কোম্পানি আসছে। কাজেই কাজ শুরু করার আগে রিভিউ দেখুন। পেইজের বয়স কত দেখুন। সবচেয়ে ভাল হয় যারা কাজ করছেন তাদের মতামত নেয়া। পেমেন্ট নিয়ে বড় ভয় হল অনেক কোম্পানি বা পার্সোনাল ডেলিভারী ম্যান মার্চেন্টের টাকা নিয়ে পালায় যা কিনা মার্চেন্টেদের মাঝে আস্থাহীনতা তৈরী করেছে!!
একটি চমৎকার ডেলিভারী সার্ভিস আপনার ব্যাবসা বাড়িয়ে দেবে বহুগুন!!
Nazz Expresoo Delivery Solution এর পক্ষ থেকে
সকল মার্চেন্টদের জন্য শুভ কামনা।
22/10/2021
PowerBank 30000 mAh
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Mymensingh
Mymensingh
2200