Virus world
দৃষ্টি যখন স্থির, মস্তিষ্ক তখন শান্ত হৃদয় তখন চন্ঞল, নিঃশ্বাস খুব ভারী। দেহ তো নশ্বর বস্তু, প্রাণ ছাড়া মূল্যহীন।যে শুধু শান্তি চায় জীবন তাকেই করে দেয় শান্ত আমি আজ অনেক শান্ত, খুবই পরিশ্রান্ত, হয়তো বা নতুন সূর্য দেবে আমায় দেখা, না হয় অস্ত যাওয়া সূর্যই হবে আমার শেষ যাত্রার সঙ্গী আমি যে অনেক ভীরু,সামান্য আঘাতে হই না দূর্বল কিন্তু মৃত্যুতে করি ভয় তবু সে ভয় কেটে যাবে একদিন,কাঁটার আঘাত ঠলাতে পারে নি আমায়,কিন্তু ভালোবাসার আঘাত করছে আমায় নিঃস্ব একদিন নতুন সূর্য উঠবে,ঠিক তুমি বুঝবে, তুমি যে সত্যি ছিলে ভুল। সেদিন তুমি খুঁজবে খুব খুঁজবে কিন্তু তুমি যে অনেক দেরি করে ফেললে🙂
আমি কোনোদিন ওদের ক্ষমা করবো না, এই দুনিয়াতে না হোক একদিন না একদিন ওদের শাস্তি হবেই। আমার প্রতিটা চোখের পানির মূল্য সবাইকে দিতে হবে
কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?
খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!
তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।
যে কষ্টগুলো আপনি দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে!
গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরেফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন। আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে, হয়তোবা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না!
সবারই মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস — সামনে এগোতে গেলে শিকলের মত পা জড়িয়ে টেনে ধরে। কেউ অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, ইংরেজিতে যাকে "Revenge of Nature" বলে। মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র!!
কেউ নিজে দোষ করে উল্টা আপনাকে অপবাদ দিয়েছে, নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখাল, আপনার শ্রম-সফলতার স্বীকৃতি দিল না, ক্ষমতার দাপট দেখিয়ে ন্যায্য হিস্যা থেকে আপনাকে বঞ্চিত করেছে, কথার বাণে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত! করুক না!! জরুরি না যে সবকিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না! দেখেনই না কি হয়?
সবসময় আমরা বুঝে উঠতে পারি না, ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাঁদিয়ে, কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না!
এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে। কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। তিনি কারোর একার না। তিনি সবার।
কিছু আক্ষেপ একান্তই ব্যাক্তিগত, যা চাইলেও কাউকে বলা যায় না💔🙂
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Durgabari Road
Mymensingh