Public Knowledge

Public Knowledge

Share

04/12/2025

জেনেশুনে এই গ্রেডে ঢুকছি,
আমি যখন ঢুকলাম তখন ৮,১২ ও ১৬ এ তিন টি টাইম স্কেল ছিল সেটা বাদ দিলেন কেন?
ওটা তো নিয়োগের আগে কথা ছিল না।
আবার করলেন ১০ ও ১৬ বছরে দিবেন, এখন এটাও দিবেন না কেন?
নিয়োগের সময় কি এই কথা ছিল?
এই চাকুরীতে প্রবেশের সময় ছিল পদোন্নতি। আমি এক সময় পদোন্নতি পাব এই বিধি জেনেই নিয়োগ নিয়েছি, এটা বন্ধ করলেন কেন?
জেনে বুঝেই ঢুকেছি, চাকুরীতে প্রবেশের পর সব পরিবর্তন করলেন কেন? হ্যাঁ,
জেনে, বুঝেই প্রবেশ করেছি এবং সগৌরবে প্রবেশ করেছি। তখন ডিমের হালি ছিলো ৮ টাকা।
সোয়াবিন তেল ছিলো ৩৬ টাকা লিটার।
চালের কেজি ছিলো ১২টাকা।
১০ টাকায় তেভাগা গুড়ামাছ পাওয়া যেতো।
৪ সদস্যের পরিবারের সবাই খেয়ে -দেয়ে মনের সুখে গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়তাম।
এখন ৬ সদস্যের পরিবার (আইনের মাধ্যমে)।
তাছাড়া আমার প্রিয় বন্ধু ২০ গ্রেডের নৈশ প্রহরী থেকে উপ-সহকারী খাদ্য পরিদর্শক পদে উন্নীত হয়েছেন (আলহামদুলিল্লাহ)
আমার ছোট ভাই ১৭ গ্রেডের সেপাই ১০ম গ্রেডে উন্নীত হয়েছেন।
এমনকি গত ২/৩ মাস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাগম উপদেষ্টা মহোদয়ের বক্তব্য। যেমন :
@" অফিস হিসাব সহকারীদের স্যার ডাকার মতো অবস্থা "
@ " মিস্টি কথায় তো চিড়া ভিজবে না " অর্থাৎ শিক্ষকের বেতন আপগ্রেড করতে হবে।
@ "অধ্যক্ষ এবং অধ্যাপক একই গ্রেডে বেতন পাচ্ছেন, অসুবিধা হচ্ছে নাতো "
@ "শিক্ষকের এ বেতনে আর পোষাচ্ছে না"
সামগ্রিক ভাবে আমি সামাজিক এবং আত্মমর্যাদা সংকটে ভুগছি।
তাই আত্মমর্যাদা পুনরুদ্ধারে এই আন্দোলনে যেতে আমাকে বাধ্য করেছে!
এখন বলছেন, উপরের গ্রেড চাইবো কেন। আপনিও ঢুকে দেখেন, ভিতরের বাস্তবতা বুঝে আপনিও চাইবেন। কারণ আপনি জানেন কতটুকু যুদ্ধ করে জবটা পেতে হয় কিন্তু সারা জীবন একই পদে। তাই তারা সুযোগ পেলেই অন্য জবে চলে যায়। দিনশেষে শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী তকমা তো আছেই। আর যারা কোন দিন এই যুদ্ধের আশেপাশেই যান নাই তারা তো বিরোধিতা করবেনই।
১২ বছর অভিজ্ঞতার পর প্রধান শিক্ষক হতে হবে তবুও সবাই না। অথচ নিয়োগের ক্ষেত্রে কেবল ৯০ মার্কসের এমসিকিউ দিয়েই প্রধান শিক্ষক। এগুলো কোন সমস্যা না, তাই তো?
ব্যক্তি পরিবর্তনের চেয়ে সিস্টেম পরিবর্তন জরুরী।
Copied and edited.

04/03/2025

Want your school to be the top-listed School/college in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Mymensingh
2400