Sadia Akther

Sadia Akther

Share

29/05/2025

যাদের নিজের কোন যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে।

Remember It's either you succeed or you succeed—no room for failure!
In this life, there are only two options: success or failure. But failure is not your portion.
Whatever you do, align it with your purpose—to win.
Go out there and win. All the best! ✨

06/05/2025

প্রিয়,
পরাণ

তুমি জানো দৃশ্যত আমাদের কথোপকথন শেষ হলেও অদৃশ্যত আমাদের কথোপকথন কখনো শেষ হয়নি। আমরা কথা বলতে থাকি আমাদের সে-সব সময়ের সাথে, মুহূর্তের সাথে, অনুভূতির সাথে যা ছিল আমাদের অনুকূলে। আমাদেরকে ঘীরে।

এখনও মাঝেমধ্যে প্রায়শই সে-সকল সময় এমন ভারি এক অনুভূতি নিয়ে আমার দরোজায় এসে দাঁড়ায়, খেপাটে সমুদ্রের মত এমন নিষ্ঠুরতা নিয়ে আছড়ে পড়ে বুকের উপর, অদ্ভুত এক যন্ত্রণাতে আমি ভেঙেচুরে ভেসে যাই।

আমি আকাশ দেখি খুব আজকাল। দুঃখজনক হলেও সত্যি যে তুমি থাকাকালীন আমি কখনো এত মন্ত্রমুগ্ধের মত আকাশ দেখিনি। আকাশের সাথে দুঃখী মানুষদের কিছু একটা মিল আছে। সেটা ঠিক কী আমি ধরতে পারছিনা। শুধু মনে হয়, যারা দুঃখপ্রবণ, যাদের চেনা পৃথিবী সংকীর্ণ, তারা মনে হয় আকাশের প্রেমে পড়ে আকাশ হতে চায়। আমিও কী তাহলে আজকাল আকাশ হতে চাচ্ছি! মানুষ কী আধো আকাশ হতে পারে?

আমি এখান আকাশে ভেসে বেড়ানো সাদা সাদা মেঘের দিকে তাকিয়ে বসে আছি। কিছুই করছি না, কোনো অর্থ খুঁজছি না, শুধু তাকিয়ে আছি। মনে হচ্ছে, ঠিক মেঘের মত সরে যাচ্ছে আমার পায়ের নিচ থেকে মাটি। আমাদের মধ্যে এখন যে দূরত্ব সে দূরত্ব কিলোমিটারে মাপা যাবে না, তা মাপা যেতে পারে অপ্রত্যাশিত সময়, উপেক্ষিত হাসি এবং স্মৃতিতে বন্দী হয়ে থাকা স্পর্শ দিয়ে।

কখনও কখনও মনে হয়, আমি বোধহয় অভ্যস্ত হয়ে গেছি তোমার এই না থাকা অভাবের সঙ্গে, তোমার অনুপস্থিতির সঙ্গে। কিন্তু শেষমেষ বুঝতে পারি, আমি অভ্যস্ত নয়, আমি কেবল ক্লান্ত হয়ে গেছি হিসাব করতে করতে।

আমি আজকাল বাঁচতে চাচ্ছি। উনুনে চা বসিয়ে কাঁচা রোদের জন্যে অন্ধকার ঘরখানার জানালা খুলে দেই। নিজেকে বোঝাচ্ছি যে এই অনুপস্থিতি এত বড় কিছু নয়। সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। অথচ কিচ্ছু ঠিক হয় না। সবকিছুতেই যেন উঠে আসোও তুমি। চায়ের কাপ তোমাকে মনে করিয়ে দেয়, জানালা তোমার সম্পর্কে প্রশ্ন করে, এমনকি এই কাঁচা রোদের উজ্জল আলোও তোমার অভাবে ম্লান হয়ে যায়।

তুমি জানো না তোমার বিয়োগের পর কীভাবে জীবনের ছোট ছোট বিস্তারিতকে ভালোবেসে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, ভালো থাকার লড়াই চালিয়ে যাচ্ছি। কিন্তু এসবের কীই বা মানে হয় যদি এগুলো করার পরও তোমার না থাকা দুঃখবোধটাই সবসময় বড় হয়ে ওঠে!

আমি আর তাকে বিশ্বাস করি না, যে বলে মানুষ শোক কাটিয়ে উঠতে পারে। ভুলে যেতে পারে খুব দ্রুত। আসলে শোক কাটিয়ে ওঠা যায় না। শোক ক্লান্ত করে, শূন্য করে; শোক হৃদয়কে এমনভাবে গড়বড় করে দেয় যা কোনকিছু দিয়েই ঠিক করা যায় না।

আমি শুধু তোমাকে মিস করছি। কোনো কারণ ছাড়াই, কোনো নাটক ছাড়া, কেবল তোমার সেই উপস্থিতিকে মিস করছি যা প্রতিদিন আমার দিনটিকে পূর্ণ করে দিত। কখনও কখনও মনে হয়, আমি তোমাকে মিস করি না, বরং তোমার প্রয়োজন অনুভব করি। এই পার্থক্যটা খুব ছোট, কিন্তু তা গভীরভাবে আমাকে মর্মাহত করে।

আমার মনে পড়ে তোমার চোখের শীতল দৃষ্টি ফেলে এক দৃষ্টিতে গভীরভাবে আমার মুখের দিকে তাকিয়ে থাকার কথা। মনে পড়ে, যখন আমি মন খারাপ করে চুপ হয়ে বসে থাকতাম, তখন তুমি তোমার চোখের দৃষ্টিতে আমাকে এমনকিছু বলতে, যা ভাষায় প্রকাশ করা যায় না। গভীর মমতাভরা ঐ দুটো মায়াময় চোখের দিকে তাকালে আমার হৃদয় শীতল হয়ে যেত। মূহূর্তেই কেটে যেত সমস্ত দুঃখ অবসাদ।

এখন আমার চুপ করে থাকা, মন খারাপ আর কেউ পড়ে না। আমার দৃষ্টির প্রতিউত্তর দেয় না। আর আমার কথাগুলো যেন একা হয়ে আনাদরে পড়ে থাকে এখানে-সেখানে। যেন আমি তোমায় আমার পকেটে রেখে ঘুরে বেড়াই, এবং একাকিত্ব লুকাতে তোমার সঙ্গে গোপনে এমন সাবধানতার সাথে কথা বলি, যেন কেউ বুঝতে না পারে।

তুমি বলেছিলে, "দু চারদিন দুঃখ হয়— এরপর বছর চলে যায় কীভাবে টেরই পাওয়া যায় না।"

আশা রাখি তোমার বছর চলে যাচ্ছে খুব দ্রুত; তুমি হাঁটতে হাঁটতে পৌছে গেছে আমাকে ভুলে যাওয়ার পৃথিবীতে। আমার বছর যাচ্ছে না, আমি এখনও হাঁটছি। হাঁটতে হাঁটতে পিছনে ফিরে দেখি এখনও সমান দূরত্বে দাঁড়িয়ে আছি যেখানে তুমি রেখে গেছো।

ভালো থেকো
এবং যদি সম্ভব হয়, ভালো রেখো।

ইতি,
সমুদ্র

©আরিফ আজাদ

Want your public figure to be the top-listed Public Figure in Mymensing?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Mymensing