Doctor's HSC solution
01/03/2023
একাদশ দ্বাদশ শ্রেণীর যেসব ছাত্র-ছাত্রীরা মেডিকেল কলেজে ভর্তি হতে চাও, এখন থেকেই প্রতিদিন ১৫ থেকে ৩০ মিনিট সময় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ব্যয় করো। এখন ব্যয় করা এই সামান্য সময় ভর্তিযুদ্ধে তোমাকে এগিয়ে দেবে বহুদূর। ডক্টরস এইচএসসি সলিউশন তোমাদেরকে দিচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজির একাডেমিক কোর্স প্লাস প্রত্যেক ক্লাসের পর মাত্র ৩০ মিনিটের মেডিকেল ভর্তির এডভান্স কোর্স। যারা জীবনে ডাক্তার হওয়া ছাড়া অন্য কিছু ভাবতে পারো না তাদের জন্য এই কোর্স উপকারী হবে বলে আমাদের বিশ্বাস। ১০ মার্চের মধ্যে ভর্তি হলে সম্পূর্ণ কোর্সে "৭০% ডিসকাউন্ট"।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করো
01789274385, চকবাজার শাখা ও জিইসি শাখা।
উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের নিচে প্রোটোপ্লাজমকে ঘিরে যে সজীব ঝিল্লি থাকে তাকে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি বলে। কোষ ঝিল্লির গঠন নিয়ে অনেকগুলো মডেল প্রস্তাব করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হল ফ্লুইড মোজাইক মডেল। ১৯৭২ সালে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন এই মডেল প্রস্তাব করেন। এই মডেল অনুযায়ী কোষ দিল্লি অনেকটা তরল বা ফ্লুইডের মত আচরণ করে।
কতগুলো প্রোটিন অনু এরমধ্যে মোজাইকের মত ভেসে থাকে। এ কারণে একে ফ্লুইড মোজাইক মডেল বলে। প্রোটিন অনুগুলো সমুদ্রে ভাসমান বরফের চাই বা আইসবার্গ এর মত ভেসে থাকে বলে একে আইসবার্গ মডেলও বলা হয়। এই মডেল অনুযায়ী প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি একটি দ্বিস্তর বিশিষ্ট ফসফোলিপিড অনু দ্বারা গঠিত। প্রতিটি ফসফোলিপিডের একটি ফসফেট মাথা এবং দুইটি ফ্যাটি এসিড লেজ থাকে। মাথা এবং লেজের মধ্যে একটি গ্লিসারল অণু থাকে। ফ্যাটি এসিড লেজটি নন পোলার হওয়ার কারণে এটি এটি পানিকে বিকর্ষণ করে। এ কারণে লেজটিকে হাইড্রোফোবিক বা পানি বিদ্বেষী বলা হয়। ফসফেট মাথাটি পোলার হওয়াতে এটি পানিকে আকর্ষণ করে। এ কারণে মাথাটিকে পানিগ্রাহী বা হাইড্রোফিলিক বলা হয়। উভয়স্তরের মাথা দুটি বিপরীত দিকে এবং লেজ দুটি মুখোমুখি অবস্থান করে। এই দ্বিস্তর বিশিষ্ট ফসফোলিপিড কোন কঠিন পদার্থ নয় বরং তরল পদার্থের মত আচরণ করে। এই তরল ফসফোলিপিডে প্রোটিন এবং কোলেস্টেরল অনু ভাসমান থাকে। এই ভাসমান প্রোটিন তিন ধরনের। ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন লিপিড বাইলেয়ারের ভিতরে অবস্থান করে। পেরিফেরাল প্রোটিন লিপিড বাইলেয়ারের বাইরের দিকে অবস্থান করে। লিপিড সম্পৃক্ত প্রোটিন লিপিড বাইলেয়ারের বাইরে অবস্থান করলেও এটি লিপিড বাইলেয়ারের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এছাড়া প্লাজমা মেমব্রেনের উপর গ্লাইকো প্রোটিন এবং গ্লাইকো ক্যালিক্স নামক চিনির স্তর থাকে।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Chawkbazar
Muradpur