Centre for Development Innovation and Practices - CDIP
24/05/2026
২৩ মে ২০২৬-এ গবাদি প্রাণী সুরক্ষা বীমা প্রকল্পের আওতায় রাজশাহী জোনের কাকনহাট ব্রাঞ্চের সদস্য মোসা. রাকিয়া খাতুনের হাতে গবাদি প্রাণী বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। রাকিয়া খাতুন ৭০,০০০ টাকা ঋণ গ্রহণ করে ৫০,০০০ টাকা দিয়ে একটি গরু ক্রয় করেন এবং ১৬১০ টাকা প্রিমিয়াম প্রদানের মাধ্যমে গরুটিকে বীমার আওতায় আনেন। পরবর্তীতে হিট স্ট্রোক জনিত কারণে গরুটি মারা গেলে বীমা দাবির বিপরীতে তাকে ৪৫,০০০ টাকা প্রদান করা হয়। প্রকল্পের ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সিদীপ রাকিয়া খাতুনের ঋণটি মওকুফ করেছে।
উল্লেখ্য যে, সিদীপ বর্তমানে ১৬টি ব্রাঞ্চে গবাদি প্রাণী সুরক্ষা বীমা প্রকল্পটি পাইলটিং করছে, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের গবাদিপশুর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Click here to claim your Sponsored Listing.
Website
Address
House No/22/9, Block-B, Babor Road, Mohammadpur, Dhaka-1207
Muhammadpur