mpn24.com

mpn24.com

Share

18/12/2017

একটি ঘোষণা
************
একটি প্রতিষ্ঠানের জন্য ২০১৮ সালের ৩ পৃষ্ঠার ক্যালেন্ডার প্রকাশিত হবে শীঘ্রই। ৩ টি পাতায় মিরসরাইয়ের ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা বিষয়ক চিত্র তুলে ধরতে চাই। ক্যালেন্ডারের পাতায় ঠাঁই পেতে পারে আপনার শখের ক্যামেরায় ধারণকৃত চিত্র। তাই দেরি না করে পাঠিয়ে দিন [email protected] এই ই-মেইলে।

ইতালিতে ৫টি মসজিদ বন্ধ করল সরকার, মুসল্লিদের বিক্ষোভ | timenewsbd.com 02/11/2016

মানুষের হিসেব নিকেষে হয়ত ভুল হয়, কিন্তু সৃষ্টিকর্তার হিসেব নিকেষে কখনও ভুল হয় না। তিনি ঠিক ঠিক ক্রিয়ার প্রতিক্রিয়া ঘটিয়ে দেন।

খবর-
১) ইতালিতে ৫টি মসজিদ বন্ধ করল সরকার, মুসল্লিদের বিক্ষোভ
(http://bit.ly/2faczqb)
২) ফের কাঁপল ইতালি, ধ্বংস প্রাচীন গির্জা
(http://bit.ly/2dZdV9q)
(http://bit.ly/2eap8Pw)

ইতালিতে ৫টি মসজিদ বন্ধ করল সরকার, মুসল্লিদের বিক্ষোভ | timenewsbd.com দেশের পাঁচটি মসজিদ বন্ধ করে দিয়েছে ইতালির সরকার। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভের অংশ হিসেবে রাস্তার ওপরই নামাজ আদায় করছেন মুসল্লিরা।

27/10/2014

মানুষ যে কারণ গুলোর কারণে জাহান্নামে যাবে এর মধ্যে অন্যতম দুইটা কারণ হচ্ছে

১) নারী
২) অবৈধ উপার্জন ।

ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হালাল রুজি, আর অবৈধ উপার্জন দিয়ে নিশ্চয়ই হালাল রুজি সম্ভব না।
সাহাবায়ে কেরামগন যাদের উপার্জন হালাল হবার ব্যাপারে সন্দিহান ছিলেন তাদের জন্য দু’আ করতেও অসম্মতি জানাতেন।

প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) বসরার প্রশাসক ও আমীর আবদুল্লাহ ইবনে আমীরকে তার অসুস্থ অবস্থায় দেখতে যান। ইবনু আমির বলেনঃ ইবনু উমার, আপনি আমার জন্য একটু দু’আ করুন না! ইবনু উমার তার জন্য দু’আ করতে অসম্মত হন। কারন তিনি ছিলেন আঞ্চলিক প্রশাসক। আর এ ধরনের মানুষের জন্য হারাম, অবৈধ, জুলুম, অতিরিক্ত কর, সরকারি সম্পদের অবৈধ ব্যবহার ইত্যাদির মধ্যে নিপতিত হওয়া সম্ভব। এ কারনে ইবনু উমার (রাঃ) উক্ত আমীরের জন্য দু’আ করতে অস্বীকার করে বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ)কে বলতে শুনেছিঃ

“ওজু গোসল ছাড়া কোন সালাত কবুল হয় না, আর ফাঁকি, ধোঁকা ও অবৈধ সম্পদের কোন দান কবুল হয় না”। আর আপনি তো বসরার গভর্নর ছিলেন। (সহীহ মুসলিম ১/২০৪, নং ২২৪)

আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন-

হে মানুষেরা, আল্লাহ পবিত্র। তিনি পবিত্র (বৈধ) ছাড়া কোন কিছুই কবুল করেন না। আল্লাহ মুমিনগনকে সেই নির্দেশ দিয়েছেন যে নির্দেশ তিনি নবী ও রাসূলগনকে দিয়েছেন(বৈধ ও পবিত্র উপার্জন ভক্ষন করা)। তিনি (রাসূলগনকে নির্দেশ দিয়ে) বলেছেনঃ হে রাসূলগন, তোমরা পবিত্র উপার্জন থেকে ভক্ষন কর এবং সৎকর্ম কর, নিশ্চয় তোমরা যা কিছু কর তা আমি জানি।(আল মুমিনূন-৫১) (আর তিনি মুমিনগনকে একই নির্দেশ দিয়ে বলেছেন) হে মুমিনগন, আমি তোমাদের যে রিযিক প্রদান করেছি তা থেকে পবিত্র রিযিক ভক্ষন কর(সূরা বাকারা-১৭২)। এরপর তিনি একজন মানুষের কথা উল্লেখ করেন, যে ব্যক্তি (হজ্জ, উমরা ইত্যাদি পালনের জন্য, আল্লাহর পথে) দীর্ঘ সফরে রত থাকে, ধূলি ধূসরিত দেহ ও এলোমেলো চুল, তার হাত দুটি আকাশের দিকে বাড়িয়ে দিয়ে সে দু’আ করতে থাকে, হে প্রভু! হে প্রভু!! কিন্তু তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার পানীয় হারাম এবং হারাম উপার্জনের জীবিকাতেই তার রক্তমাংস গড়ে উঠেছে। তার দু’আ কিভাবে কবুল হবে!(সহীহ মুসলিম ২/৭০৩, নং ১০১৫)

হারাম বস্তুর ব্যবসা করা হারাম। যেমন: মদ ও নেশা জাতীয় দ্রব্যের উৎপাদন ও ব্যবসা।
অথচ এখন সিগারেট সহ অন্যন্যা নেশার বস্তু কত হরহামেশাই বিক্রি হচ্ছে....

এ প্রসঙ্গে আল্লাহ্ বলেন: ‘‘তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হয়েছে আর অপবিত্র বস্তুসমূহ নিষিদ্ধ করা হয়েছে।'' ‘‘আল-কুরআন, ৭ : ১৫৭’’

মদ এবং যে সকল নেশা জাতীয় দ্রব্য যা পান বা সেবন করা হারাম তার উৎপাদন ও ব্যবসা ইসলাম সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছে। এ জাতীয় দ্রব্য উৎপাদন ও তার ব্যবসালব্ধ আয় অবৈধ। এ প্রসঙ্গে আল্লাহ্ তাআলা বলেন: হে মুমিনগণ! নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা-দেবী ও ভাগ্যনির্ধারক তীরসমূহ তো অপবিত্র শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার কর, যাতে তোমরা সফলকাম হও। শয়তান শুধু মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করতে চায়। আর (চায়) আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদের বাধা দিতে। অতএব তোমরা কি বিরত হবে না?'' ‘‘আল-কুরআন, ৫ : ৯০-৯১’’

হযরত মুহাম্মদ (সাঃ) বলেন-

“মানুষের মধ্যে এমন এক সময় আসবে, যখন মানুষ নির্বিচারে যা পাবে তাই গ্রহণ করবে। হালাল সম্পদ গ্রহণ করছে না হারাম সম্পদ গ্রহণ করছে তা বিবেচনা করবে না”। (সহীহ বুখারী ২/৭২৬, নং- ১৯৫৪)

হাদীসের ভাস্য অনুযায়ী অবৈধ উপার্জনকারীর সকল কর্ম, সকল প্রার্থনা অর্থহীন হবার পাশাপাশি তার অবৈধ উপার্জনের জন্য আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। আবু উমামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি অবৈধভাবে কোন মুসলিমের কোন সম্পদ আত্মসাৎ করবে তার জন্য আল্লাহ তায়ালা জাহান্নাম নিশ্চিত করে দিবেন এবং তার জন্য জান্নাত নিষিদ্ধ করা হবে”। এক ব্যক্তি প্রশ্ন করলোঃ হে আল্লাহর রাসূল, যদি সামান্য কোন জিনিস অবৈধভাবে গ্রহণ করে? তিনি উত্তরে বলেনঃ যদি ‘আরাক’ গাছের একটুকরো খন্ডিত ডালও কেউ অবৈধভাবে গ্রহন করে তাহলে তারও এই শাস্তি। (সহীহ মুসলিম ১/১২২, নং ১৩৭)

আসুন সবাই হালাল ও হারাম রুজি বোঝার চেষ্টা করি , সকল প্রকার অবৈধ উপার্জন থেকে নিজেদের হেফাজত করার চেষ্টা করি.. আল্লাহ আমাদের কে সকল প্রকার হারাম থেকে রক্ষা করুন , ( আমিন )

Photos 03/10/2014

চট্টগ্রামে তেল চুরির ঘটনায় আটক ৬

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে অয়েল ট্যাংকার জব্দের বিষয়ে নৌ-বাহিনীর দায়ের করা মামলায় ৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্র ও বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহাবুদ্দিন বলেন, আটকরা হলেন- মো. নুরুল আনোয়ার, মো. শিবলু, মো. শাখাওয়াত উল্লাহ, মো. আবুল কালাম, মো. মোস্তফা ও আবুল কালাম।

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বিদেশী জাহাজ থেকে তেল চুরির অভিযোগে বৃহস্পতিবার ওটি নিউ শাহ আমানত নামে একটি অয়েল ট্যাংকার আটক করে নৌ-বাহিনীর চোরাচালান প্রতিরোধ সেলের সদস্যরা। পরে ছয় জনকে আসামি করে নগরীর পতেঙ্গা থানায় মামলা দায়ের করেন নৌ-বাহিনীর চোরাচালান প্রতিরোধ সেলের পিটি অফিসার এমএম আলম।

Photos 03/10/2014

চট্টগ্রামে ইয়াবাসহ আটক ১

চট্টগ্রাম অফিস : নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবককে বৃহস্পতিবার রাতে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক মো. আইয়ুব (২৬) কক্সবাজারের উখিয়ার মৃত মো. হোসেনের ছেলে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বহদ্দারহাট এলাকার বধূয়া কমিউনিটি সেন্টারের পাশে চায়ের দোকান থেকে তিন হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

Want your business to be the top-listed Media Company in Mirsarai?
Click here to claim your Sponsored Listing.

Address


Mirsarai
4320