kosto.com

kosto.com

Share

23/12/2024

"প্রতিবার মনে হয়, এই তো! আরেকটু পথ বাকি। রাত ফুরোলেই সব বদলে যাবে রূপকথার মতো। ঘোর অমাবস্যার পর জোছনা উঁকি দিবে। শীতটা কেটে গেলেই বসন্ত আসবে। নরকের আগুনের উত্তাপ কমে যাবে নিশ্চয়ই। আরেকটু অপেক্ষা করলেই বদলে যাবে সব!

ক্যালেন্ডারের পাতা উল্টে গেলো কতবার, কত শত কনকনে শীতের রাত ফুরালো, গ্রীষ্মের তীব্র রোদে চামড়া পুড়ে গেলো অনেকবার, অপেক্ষারাও অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেলো, তবুও কিচ্ছু বদলায় নি। কিচ্ছু না।

আমি জানলাম, কিছু নরকের আগুন কখনো নিভে না, কোনো কোনো অপেক্ষা অমর হয়ে যায়, কিছু কিছু যুদ্ধে হেরে যাওয়াটাই নিয়তি, কারো কারো ভাগ্য বদলায় না একটুও।

আমি জানলাম, কিন্তু মানলাম না। আমি অপেক্ষায় রইলাম। নিজেকে বললাম, সুদিন আসবেই কোনো একদিন। সেদিন হয় আমার অপেক্ষা ফুরোবে, নাহয় আমিই ফুরিয়ে যাবো। তবুও সুদিন আসবে, তাকে আসতেই হবে।"

Musfiqur Rahman Ashiq

Want your public figure to be the top-listed Public Figure in Mirpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Mirpur
1216