DraftBox
24/12/2022
26/11/2022
মনের মধ্যে বিশ্বাস, ভরসা থাকলে সম্পর্কের নাম দিতে হয় না। ভালোবাসা কখনো নাম দিয়ে হয় না! ভালোবাসা ভেতর থেকে হয়ে যায়।
কেউ আপনাকে সারাদিন ভালোবাসি ভালোবাসি বললেই সে আপনাকে ভালোবাসে বুঝায় না! ভালোবাসা বুঝা যায় আপনার প্রতি তার বিশ্বাস ভরসা আচরণ আর আন্তরিকতায়।
ভালোবাসা কোনো দলিল-চুক্তি নয়। ভালোবাসা বসন্তের মৃদু বাতাসের মতো। হৃদয়কে শীতল করে দেয়,তবুও ধরা যায় না! ছুঁয়া যায় না!
ভালোবাসা ফুলের গন্ধের মতো শুকতে ভালো লাগে। তবুও দেখা যায় না!
হাজার বার ভালোবাসি ভালোবাসি বলেও একজন আরেকজনের প্রতি বিশ্বাস, ভরসা আসে না। অনুভুতি শূন্য সম্পর্কে জড়িয়ে বছরের পর বছর ভালোবাসার নাম করে কাটিয়ে দেওয়ার চেয়ে। এক সেকেন্ড কাউকে বিশ্বাস করে, ভরসা করে,অনুভব করে পাশে থাকতে পারাটা ভাগ্যের ব্যাপার।
আমি বিশ্বাস ভরসা দিয়ে নামহীন সম্পর্ক গড়তে চাই!যেখানে কোনো পেরেশানি নেই। পাওয়া না পাওয়ার হিসেবে নেই। ডিপ্রেশন নেই। যেখানে বিশ্বাস আছে, ভরসা আছে, আন্তরিকতা আছে,অনুভূতি আছে । যেখানে ভালো থাকা যায়। ভালো রাখা যায়।
দিনশেষে কপালে থাকলে পরিস্থিতিই সম্পর্কের নাম দিবে। তবে, আগে ভাগে সম্পর্কের নাম দিয়ে প্যারা নিতে আমি রাজি নয়। আমি চাই ভালো থাকার জন্য সম্পর্ক ভালো থাকা হোক। ভালো থাকার মধ্যে শুধু আনন্দটাই হোক।কোনো প্রকার প্যারা না আসুক।
২য় স্ত্রী এর সাথে কাটানো এক সুন্দর মুহূর্তে স্ত্রী বলে উঠলো।
স্ত্রীঃ আচ্ছা। তোমার প্রথম স্ত্রী কেন তোমাকে ছেড়ে চলে গেলো?🤔
তোমার মতো এমন রোমান্টিক হাসবেন্ডকে কিভাবে ছেড়ে চলে গেলো? আমি তো তোমার মধ্যে খারাপ কিছু খুজে পাই না।
স্বামীঃ চুপ করে রইলো।
আর মনে মনে ভাবতে লাগলো-
(তার সাথে যা যা করার জন্য সে চলে গিয়েছে বিয়ের পর ওই কাজগুলো ভুলেও আমি তোমার সাথে করিনি।
যেমনঃ অবহেলা করতাম,সময় দিতাম না, মূল্যায়ন করতাম না, সে কিছু বললেই বিরক্ত বোধ করতাম রেগে কখনো হাত তুলতে তেরে যেতাম, আর কখনো বা হাত তুলেই ফেলতাম, বাড়ি থেকে বের হয়ে যেতে বলতাম)
তারপর স্বামী হঠাৎ দীর্ঘনিঃশ্বাস ছেড়ে বললো- জানি না।
হয়তো আমাকে তার ভালো লাগতো না তাই।
আমাদের সমাজটা আসলেই এমন প্রথম মানুষটিকে আমরা মূল্যায়ন করতে পারি না, আর সে চলে গেলে তারপর আসা মানুষটিকে অনেক মূল্যায়ন করি।
কারন তখন আমরা বুঝি যে, আমারও অনেক ভুল ছিল। তাহলে কেন আমরা প্রথম মানুষটির জন্য একটু সময় নিয়ে সেই ভুলগুলো সুধরে নেই না?
আসলে কি! মানুষ দাঁত থাকতে দাতের মর্ম বুঝবে না, এটাই স্বাভাবিক। অভাবের তাড়নায় কোন নারী সংসার ছেড়ে যায় না। সংসার ছাড়ে ভালোবাসা ও প্রাপ্য সম্মানের অভাবে।
যেখানে ভালোবাসা নেই, পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়ার অভাব সেখানে কোন নারীই থাকতে চায় না।
সংগ্রহিত পোস্ট
Click here to claim your Sponsored Listing.
Telephone
Address
Mirpur
1203