Digital Service Provider
16/06/2021
আসসালামুআলাইকুম।
আশাকরি সবাই ভালো আছেন।
আজকের Topic Market Test......
উদ্যোক্তা যদি ডিজিটাল না হয় তাহলে মার্কেট টেস্ট অনেক কঠিন হয়ে যায়। কারণ আপনি হইতো দেখছেন আপনার বন্ধুর দোকানে ডিম অনেক সেল হচ্ছে – সেইটা টেস্ট রেসাল্ট মনে করে ডিমের দোকান দিয়ে দেখলেন আপনার সেল হচ্ছে না। তখন মাথায় হয়রান অলরেডি আপনি অনেক ইনভেস্ট করে ফেলেছেন।
ডিজিটাল উদ্যোক্তাকে এটাই সব থেকে বড় সুবিধা। কোন ইনভেস্ট ছাড়ায় আপনি মার্কেট টেস্ট করতে পারবেন।
কিভাবে ?
ধরুন আপনার আইডিয়া হচ্ছে — আপনার এলাকায় একেবারে খাঁটি ঘি পাওয়া যায়। যা অন্য জায়গায় পাওয়া কঠিন। এবং মানুষ খাঁটি ঘি একটু দাম বেশী দিয়ে হলেও কিনতে চায়। আপনি খাঁটি ঘি অনলাইনে সেল করবেন।
খুব নরমাল ভাবে আপনি ফ্রি মার্কেট টেস্ট করবেন।
প্রথম —
নিজে গিয়ে খাঁটি ঘির কিছু ভালো ফটো তুলবেন। এবং আপনি যে কয়টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন সব গুলো তে ফটোসহ পোস্ট দিতে পারেন।
এটা দুই ভাবেই হতে পারে –
১) ডাইরেক্ট পোস্ট — আমার নিজের এলাকায় খাঁটি ঘি পাওয়া যায় – কে কে ঘি পছন্দ করেন? খাঁটি ঘি কারো লাগলে জানাবেন।
২) ইনডাইরেক্ট পোস্ট – একেবারে খাঁটি ঘি দিয়ে খেয়ে উঠলাম। হাতে তৈরী করা খাঁটি ঘি যা আমাদের এলাকায় পাওয়া যায়।
যদি বড় কোন গ্রুপে জইন থাকেন তাহলে সেখানেও গল্প আকারে পোস্ট করতে পারেন।
শেষে দেখুন মানুষের আগ্রহ কেমন। কমেন্ট এবং ইনবক্সে খেয়াল রাখুন। যদি দেখেন অনেকে চাচ্ছে এবং কিনবে বলছে তাহলে টেস্ট ভালো – কিন্তু তেমন সারা না পেলে অন্য কিছু ভাবুন। ( তবে এখানে কিছু ব্যপার মাথায় রাখতে হবে কাস্টমার বুঝে গ্রুপে পোস্ট করতে হবে – যে মেয়েদের প্রোডাক্ট ছেলেদের গ্রুপে দিলে হবে না )
দ্বিতীয় —
পরিচিত আসে পাশের অনেককে ব্যপারটা জিজ্ঞেস করতে পারেন ডাইরেক্টলি – অথবা রিস্ক মনে হলে ইনডাইরেক্টলি। তাতে এক রকমের আইডিয়া পেয়ে যাবেন। তবে সার্ভিসের ক্ষেত্রে এটা জরুরি।
তৃতীয় –
যদি ফেসবুক মার্কেটিং জানা থাকে তাহলে খুব বেশি হলে $১০ এর একটা টেস্ট করে দেখতে পারেন – এতে রিয়্যাল রেসাল্ট পাবেন – ( তবে এটা অবশ্য ফ্রী না )
টেস্ট করার পর যদি পজিটিভ মনে হয় তাহলেই কেবল কিছু ইনভেস্টমেন্টে যাবেন। হালকা রিস্ক নিতে হবে – যেমন, অল্প কিছু প্রোডাক্ট কিনে দেখা এবং মার্কেটিং ইনভেস্ট।
27/02/2021
আসসালামুআলাইকুম।
আশাকরি সবাই ভালো আছেন
আজকের Topic Marketing Idea...
কিছু ভুল আমরা এখানেই করে থাকি – যার কারণে আমরা অনেকে বিসমিল্লাতে শেষ হয়ে যাই।
😞😞 কি সেই ভুল?
আইডিয়া সিলেক্ট করার পর আমরা সরাসরি চলে যাই প্রোডাক্ট কিনতে অথবা সার্ভিস হলে অফিস এবং অন্য সব করতে। যাতে আমরা ১০০% কনফিডেন্টের সাথে ইনভেস্ট করি এবং সব করার পর যখন মাঠে নেমে দেখি সেল হচ্ছে না তখন মাথায় হাত এবং উদ্যোক্তা ভালো না বলে গালি দেই।
🙁🙁 তাহলে মার্কেট কিভাবে বুঝবো?
তাহলে আমাদের আইডিয়া নাম্বার ২ দিয়ে শুরু করি।আপনি ঘুরতে পছন্দ করেন। অনেক জায়গা নিজে ঘুরেছেন এবং ভালো আইডিয়া আছে। তাই ভাবলেন ট্রাভেল এজেন্সি খুলে উদ্যোক্তা হবেন। ( ভালো কথা )
১ম মাথায় আসলো ট্রাভেলের বিজনেস করতে তো অফিস লাগবে। লোকজন লাগবে। অনেক ইনভেস্ট ! এখানেই থামুন । মার্কেট যাচাই করতে হবে যে —
তাহলে ১ম আপনার কাজ হচ্ছে নিজের আসে পাশের মানুষের সাথে কথা বলা এবং ফ্যামিলি বা বন্ধুদের নিয়ে ছোট একটি ট্যুর দেয়া। এতে আপনি বুঝতে পারবেন আপনি কতটুকু যোগ্য। অথবা এলাকা কেন্দ্রিক একটি ছোট গ্রূপ খুলে কাছের সবাইকে এড করুন। ট্যুর নিয়ে কথা বলুন – যারা আগ্রহ প্রকাশ করে তাদের নিয়ে খুব কম প্রফিট করে একটি ট্যুর দিন।
যদি সব ভালো হয় তাহলে বুঝবেন মার্কেট ভালো – সামনে আগানো যায়। না হলে অন্য কিছু চেষ্টা করুন।
অন্য সব ক্ষেত্রে একই – ডিজিটাল উদ্যোক্তাদের এই সুবিধা। যে কোন প্রোডাক্ট আগেই কিনবেন না। আগে ৫-১০ টী সেল করবেন তারপর চিন্তা করবেন কিছু প্রোডাক্ট স্টক করার। যদি দেখেন ভালো যাচ্ছে না – ১০ দিনে মাত্র ২ জন কিনছে – তাহলে ঐ দুই জনকে দুঃখিত বলুন। এতে ঐ দুইজনেও ক্ষতি হবে না কারণ তারা তো আডভান্স পে করেনি।
মার্কেট যাচাই আগে – এই প্রসেসকে আমরা টেস্ট বলি। কারণ অন্যজনের একটি প্রোডাক্টে ভালো বিজনেস হচ্ছে বলে যে আপনাও হবে এই ধারনা ভুল।
আরেকটি কথা – উদ্যোক্তা মানে ব্যবসা – আর ব্যবসা মানে বিক্রয় – আর বিক্রয় মানে মানুষকে কনভেন্স করা। সবার আগে আপনার আসে পাশের মানুষকে কনভেন্স করতে হবে – আপনি যদি আপনার পাশের মানুষকে কনভেন্স না করতে পারেন তাহলে অপরিচিত অন্যকে কিভাবে করবেন। হয় আপনি ভুল মানুষের পাশে আছেন অথবা আপনার দ্বারা উদ্যোক্তা হওয়া সম্ভব নয়।
14/02/2021
আসসালামুআলাইকুম।
আশাকরি সবাই ভালো আছেন?
🌗 খালি দোকান Product দিয়ে ভরতে হবে ?
দোকান যত সুন্দরই হোক না কেন খালি দোকানে কাস্টমার আসবে না।
অফলাইনে দোকান ভরাতে গেলে মোটামটি ভালোই ইনভেস্ট করতে হয়। কিন্তু অনলাইনে আমার মতে এক টাকাও লাগে না। সিরিয়াসলি !!
এটাও ডিজিটাল উদ্যোক্তা হওয়ার অনেক বড় সুবিধা।
কিভাবে আমাদের দোকান ফিল-আপ করবো। আপনি মার্কেট টেস্ট করেই প্রোডাক্ট পেয়েছেন। আমরা যে ভুল করি সরাসরি কিছু প্রোডাক্ট স্টক করি।
শুরুতে স্টক না করে শুরু অল্প কিছু কিনে – সুন্দর ভাবে ফটো তুলে পারলে গ্রাফিক্স করে পেজে পোস্ট করতে হবে। এবং সুন্দর কিছু ক্যাপশন লিখতে হবে। ফটোগ্রাফি এবং গ্রাফিক্সে অনেক টাকা লাগে এটা যারা মনে করেন তাদের জন্য নরমাল পিক তুলে ন্যাচারাল ভাবেই পোষ্ট করুন।
এভাবে মোটামোটি ৫-১০ টা পোষ্ট করতে হবে। পেজের প্রোডাক্ট সেকশন থাকলে সেখানে টাইটেল এবং ডিস্ক্রিপ্সন দিয়ে কিছু আপ করতে হবে।
আসল কথা হচ্ছে কেউ পেজে ঢুকে যেন বিশ্বাস করে। সাথে আসে পাশের ভালো বন্ধু বা যাদের দিয়ে মার্কেট টেস্ট করেছেন তাদের পেজে রিভিও দেয়ার জন্য রিকোয়েস্ট করতে হবে।
এখন আমাদের দোকান পুরাপুরি সুন্দর ভাবে ডেকোরেটেড – আসুন হিসেব করি কত টাকা গেলও
যাই হোক — যা গেছে ভালোই গেছে –
এবার মানুষকে জানাতে হবে – কারন মানুষ না জানলে কিভাবে আসবে দোকানে?
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Section/11, Block/C, Dhaka/
Mirpur
1216