banglabd24.com
22/08/2022
ডিসেম্বর ২০২২শে চালু, ১০ মিনিট পর পর চলবে মেট্রোরেল
=========================
আসছে আগামী ডিসেম্বর থেকে মেট্রো রেলে যাত্রী পরিবহন করতে চায় সরকার। সেই লক্ষ্যে চলছে বিভিন্ন ধাপের পরীক্ষামূলক চলাচল। এরই মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেনের ফাংশনাল টেস্ট শেষ হয়েছে। পারফরম্যান্স টেস্টও প্রায় শেষ।
আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে শেষ ধাপের পরীক্ষা। একে ইন্টিগ্রেশন বা সমন্বতি টেস্ট বলা হয়।
আজ (সোমবার ২২শে আগস্ট) সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।
এম এ এন ছিদ্দিক বলেন, সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই হবে ইন্টিগ্রেশন বা সমন্বিত ট্রায়াল রান। যেখানে প্রতিটি স্টেশনে কতক্ষণ ট্রেন থামবে, কখন দরজা খুলবে কিংবা বন্ধ হবে আবার ট্রেনের ভেতর থেকে কন্ট্রোল রুমের সঙ্গে কিভাবে যোগাযোগ স্থাপন হবে সে বিষয়গুলোর খুঁটিনাটি দেখে নেওয়া হবে। এর পরের ধাপ ব্ল্যাংক টেস্ট বা যাত্রীবিহীন চলাচল। সেখানে যাত্রীসহ কিভাবে ট্রেন চলাচল করবে সে বিষয়টি নিশ্চিত করা হবে।
মেট্রো রেল চালু হলে কত মিনিট পর পর ট্রেন চলবে সে বিষয়ে তিনি আরো বলেন, ‘প্রাথমিক পর্যায়ে চলতি বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যে বাণিজ্যিক যাত্রা শুরু হবে সেই পর্বে চলবে ১০টি ট্রেন। প্রথম দিন ১০ মিনিট পর পর ট্রেন চলাচল করবে। দ্বিতীয় দিন হয়তো সাত মিনিটে নামিয়ে আনা হবে। ক্রমান্বয়ে যাত্রীর চাপের ওপর নির্ভর করবে আমরা কতক্ষণ পর পর ট্রেন ছাড়ব। অনেক বেশি যাত্রী অপেক্ষমাণ থাকলে আমরা সাড়ে তিন মিনিট পর পর ট্রেন ছাড়ব। ফজরের নামাজের সময় থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে। ’
এসময়ে মেট্রো রেলের টিকিটের বিষয়ে তিনি আরো জানান, মেট্রো স্টেশনে প্রথমে ঢোকার পরই দেখা যাবে, সেখানে টিকিট কিভাবে কাটা হয়। দুইভাবে টিকিট কাটা যাবে। একটা ম্যানুয়াল ব্যবস্থা, অন্যটি নিজে টিকিট কাটার ব্যবস্থা। তারপর একটা হলরুমে ঢুকতে হবে। সেই হলরুমে ৫০ জনের বসার ব্যবস্থা আছে।
এদিকে মেট্রো রেল কর্তৃপক্ষ সিম্যুলেটর সংগ্রহ করেছে। সেটি স্থাপনের কাজ চলছে। যারা ট্রেন অপারেটর করবে তাদের ১ অক্টোবর থেকে এই সিম্যুলেটরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে বলে জানা গেছে।
22/08/2022
সরকারি অফিসের নতুন সময়সূচির প্রজ্ঞাপন জারি
===============================
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়েছে, ‘সরকার আগামী ২৪ আগস্ট থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করল-
ক) রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
(খ) শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ নির্ধারণ করবে।’
‘ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। উল্লেখ্য, এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে’,- বলা হয় এতে।
এর আগে মন্ত্রিসভার আজকের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
20/08/2022
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Mirpur
1216