Razwan Bin Rouson
03/04/2026
শূন্যতার ব্যাকরণ
লেখক: শেখ রেজওয়ান
কাছে থাকলে যে মায়া বাঁচে অবহেলার ধুলোয় ঢাকা,
দূরে গেলে সেই মায়াই কেন তীব্র রক্তে আঁকা?
হৃদয় খুঁড়ে যে হাহাকার আজ বারবার দেয় হানা,
কাছে থাকতে সেই আরতির ছিল না তো কোনো জানা।
দূরত্বের এই দহন যদি মিলনের ক্ষণেও থাকতো,
মায়ার বাঁধন তবে প্রতিটি পলকে সজাগ রাখতো।
হারানোর ভয় নেই বলেই মানুষ হয়তো মূল্য হারায়,
বিচ্ছেদের বিষ কেবল রিক্ত মনের দীর্ঘশ্বাসে জড়ায়।
কেন মানুষ হারিয়েই চিনে নেয় তার অমূল্য সম্পদ?
কেন সান্নিধ্যের প্রতিটি ক্ষণে থাকে না প্রেমের শপথ?
অনুভবের এই তীব্রতা যদি থাকতো গভীর আলিঙ্গনে,
তবে কষ্টের কোনো ঠাঁই হতো না কারোর তপ্ত মনে।
Want your public figure to be the top-listed Public Figure in Maulvi Bazar?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Maulvi Bazar
3233