Mathbaria24 tv
30/12/2025
আমাদের সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টায় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
21/04/2025
#একটি_শোক_সংবাদ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১০ নং হলতা গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ হাওলাদার ও মঠবাড়িয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আলহাজ্ব রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদারের বাবা হলতা হাসান আলী হাওলাদার বাড়ির আলহাজ্ব মুনসুর আলী হাওলাদার (১০৫) বার্ধক্যজনিত কারণে আজ সোমবার ২১ এপ্রিল দুপুর ২ টা ৪০ মিনিটের সময় ঢাকা ল্যাব এইড হাসপাতালে ই'ন্তে'কা'ল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার মৃ'ত্যু'তে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
মরহুমের জানাজা নামাজ আগামী ২৩ এপ্রিল বুধবার সকাল ১০ ঘটিকার সময় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে।
08/03/2025
১৯১৫ সালে, প্রথম বিশ্বযুদ্ধের সময়, যখন অটোমান সেনাবাহিনী যুদ্ধ থেকে সরে আসছিল, তখন এক অটোমান সৈনিক তার সঞ্চিত টাকা ফিলিস্তিনি ব্যবসায়ী রাগেব হিলমি আল-হালুলের কাছে রেখে যান। বিদায়ের সময় তিনি শুধু এতটুকু বলেছিলেন, "আমি এই টাকা রেখে যাচ্ছি, ফিরে এসে নিয়ে যাব।"
কিন্তু সেই সৈনিক আর কখনো ফিরে আসেননি। ১৯৬৮ সালে আল-হালুল মারা যান, কিন্তু টাকার প্রকৃত মালিক বা তার পরিবার থেকে কেউ দায় দাবি করেনি। এরপর ৩১৫টি অটোমান রয়্যাল ব্যাংকনোট তার ছেলে রাগেব আবদুল্লাহ আল-হালুলের কাছে হস্তান্তর করা হয়, এবং তাকে বলা হয় যে মূল মালিক বা তার উত্তরসূরি প্রমাণসহ এলে টাকাগুলো ফেরত দিতে হবে।
বাবার মতো ছেলেও এই দায়িত্ব দৃঢ়ভাবে পালন করতে থাকেন। ২০১০ সালে তিনি সংবাদমাধ্যমে টাকার বিষয়ে ঘোষণা দেন, যাতে প্রকৃত মালিকের পরিবার খুঁজে পাওয়া যায়। কিন্তু কোনো উত্তরাধিকারী আসেনি। বরং, অনেক প্রাচীন মুদ্রা সংগ্রাহক বিপুল দামে এগুলো কিনতে চান।
কিন্তু রাগেব পরিবার দৃঢ় সিদ্ধান্তে অটল থাকে। তারা নিজেদের সাদামাটা জীবনযাত্রা বজায় রেখেও কখনো টাকাগুলো বিক্রি করেননি। তাদের একমাত্র শর্ত- মূল মালিক বা তার উত্তরসূরি পরিবারের পরিচয় ও প্রমাণসহ এলে তবেই টাকা ফেরত দেওয়া হবে।
লন্ডনের এক নিলামঘর জানিয়েছে, এই অত্যন্ত ভালো সংরক্ষিত অবস্থার কারণে এই অটোমান ব্যাংকনোটগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ২৯,০০০ ডলার।
এক শতাব্দীরও বেশি সময় ধরে রাগেব পরিবার একটি অঙ্গীকার রক্ষা করে চলেছে, যা বিশ্ব ইতিহাসের এক বিরল উদাহরণ।
© ইতিহাসের গল্প
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Mathbaria
8560