Mathbaria Govt. College

Mathbaria Govt. College

Share

24/07/2019

মঠবাড়িয়া মাসিক সমন্বয় সভা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মঠবাড়িয়া২৪ টিভি ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাসিক সমন্বয় সভা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ। আজ বুধবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাজাহান আলী শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, নারী ভাইস চেয়ারম্যান এ্যাড. নাসরিন জাহান, অধ্যক্ষ গোলাম মোস্তফা, শাহআলম আল মারুফ, আজিম উল হক, আলমগীর হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রাশেদ, নাছির উদ্দিন, মোস্তাফিজুর রহমান, সুপার রুহুল আমীন, শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মঠবাড়িয়ার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রধানগণ ও কৃতি শিক্ষার্থীবৃন্দ। শেষে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, কৃতি শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকদের পুরষ্কৃত করা হয়।

Want your university to be the top-listed University in Mathbaria?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Gov't College Road
Mathbaria
8560