Bappi mahmud

Bappi mahmud

Share

30/12/2025

আমরা হয়তো খেয়াল করি না যে, আমরা একটি ছোটাছুটির জীবনযাপন করছি। অনেকটা অটো-পাইলটের মতো, আকাশপথে চলছি ঠিকই কিন্তু কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি তার কোনো ক্রু নেই। একের পর এক কাজ করে যাচ্ছি শুধু রোবটের মতো। অনেকের কাছে জীবন মানেই প্রতিযোগিতা। ছোটাছুটি আর ব্যস্ততা। কাজ, পরিবার, সামাজিক দায়বদ্ধতা, বিনোদন এবং প্রয়োজনীয় জিনিস জমাতে থাকা।

একজন সাধারণ মানুষের প্রতিটা দিন ব্যস্ততায় ভরা। সারা দিনে শত কাজের ভিড়ে নিশ্বাস ফেলারও যেন সময় নেই। ব্যস্ততা, তাড়াহুড়োর ভিড়ে শূন্যতা আর হাহাকার আমাদের ঘিরে ধরে। অথচ এ থেকে বের হয়ে আসার কোনো উপায় যেন আমাদের জানা নেই। বাংলায় এ ধরনের ছোটাছুটিকে বলে 'ইঁদুর দৌড়', আর কুরআন একে বলছে, 'তাকাসুর'।

"প্রাচুষের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রাখে। যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে পৌঁছাচ্ছ। না! তোমরা জানবে। আবারও, না! তোমরা জানবে। না! তোমরা যদি নিশ্চিত আনে জানতে! নিশ্চয়ই তোমরা জাহান্নাম দেখবো তোমরা একে দেখবে নিজের চোখেই। এরপর, নিয়ামাত সম্পর্কে তোমাদের কাছে জানতে চাওয়া হবে।
" (সূরা আত-তাকাসুর: ১-৮)

আমরা সবাই জীবনের উপকরণগুলো নিয়ে ব্যস্ত। টেলিভিশন, ভিডিও গেমস, মুভি, গান, খেলাধুলা, কাজ, সামাজিক যোগাযোগ মাধ্যম, পরিবার এবং সমাজ- এসবকিছু। আর এসবে আমরা এতই ডুবে আছি যে, আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে ভাবারই সময় আমরা পাই না। ইসলাম মেনে চলা বা ইসলাম নিয়ে পড়াশোনা করা তো দূরের কথা।

আর এটাই ইঁদর দৌড়, ছোটাছুটির জীবন। এর কথাই আল্লাহ ওপরের সূরায় বলেছেন। কী পরিমাণ সময় অপচয় করছি, এটা বুঝতে হলে কি মৃত্যু পর্যন্ত অপেক্ষা করব নাকি? না. আমরা চাইলে এখনই বদলাতে পারি। আর এক মুহূর্তও দেরি করার কোনো মানে নেই। মানে নেই ভবিষ্যতের জন্য ফেলে রাখার।

আমাদের জীবনের চাকাটা ঘোরাতে হবে, নিজেদের প্রশ্ন করতে হবে। অপ্রয়োজনীয় যা কিছু আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে দিচ্ছে না, সে সবকিছুই জীবন থেকে দূরে সরিয়ে ফেলতে হবে। সহজ কথায়, এই ইঁদুর দৌড়ের জীবন থেকে এক ঘণ্টার জন্য ছুটি নিন। একবার নিজের জীবনের দিকে লক্ষ করুন। ভালো করে দেখুন আপনি কোথায় যাচ্ছেন।

আপনার জীবনযাত্রা কি আপনাকে লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে, নাকি অন্য কোথাও, নাকি কোথাও না? যদি এমনটা আগে করে না থাকেন তা হলে এবার দেখবেন আপনি আসলে ভুল পথে চলছিলেন। সবার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা এতটাই অন্ধ হয়ে গিয়েছি যে, আমাদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রাধান্য দেওয়ার বিষয়গুলো ভুলেই গিয়েছি। টাইম ম্যানেজমেন্টের একটি মৌলিক সূত্র হলো, সময়কে আপনি নিয়ন্ত্রণ করবেন, সময় আপনাকে না। এজন্যই তো একে বলা হয় টাইম 'ম্যানেজমেন্ট'।

(টাইম ম্যানেজমেন্ট বই থেকে)

02/03/2025
12/01/2025

চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মা বলেন,
"যদি তুমি বানরের সামনে কলা এবং টাকা রাখো।
বানরটি কলা বেছে নেবে কারণ বানরটি জানে না যে টাকা দিয়ে অনেক কলা কেনা যায়। "

আসলে, আপনি যদি মানুষকে কাজ এবং ব্যবসা প্রস্তাব করেন, তাহলে তারা কাজ করার সিদ্ধান্ত নেবে কারণ বেশিরভাগ মানুষ জানেননা যে একটি ব্যবসায় বেতনের চেয়ে বেশি অর্থ উপার্জন করা যেতে পারে।

দরিদ্রদের দরিদ্র হওয়ার একটি কারণ হল দরিদ্রদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় না ।

তারা স্কুলে অনেক সময় ব্যয় করে,
আর স্কুলে যা শিখে তা হল নিজের জন্য কাজ না করে বেতনের জন্য কাজ করা ।

বেতন থেকে ব্যবসায়িক লাভ অনেক ভাল কারণ বেতন আপনাকে জীবন পরিচালনার জন্য সাপোর্ট দিবে কিন্তু ব্যসায়িক লাভ আপনাকে একটি ভাগ্য তৈরি করে দিবে।

উল্লেখ্য, জ্যাক মা'র নিজের জীবনই এর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। একজন সাধারণ স্কুলশিক্ষক থেকে আজ তিনি বিশ্বের অন্যতম উদ্যোক্তা, বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। পুরোপুরি নিজের প্রচেষ্টায় আলিবাবার মতো একটি প্রতিষ্ঠান তৈরি করে তিনি বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তাদের একজন হয়েছেন।
পোস্টটি ভালো লাগলে,
এরকম পোস্ট আরো পেতে ফলো দিয়ে পাশে থাকুন।

Want your public figure to be the top-listed Public Figure in Manda?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Manda