Easy Solution

Easy Solution

Share

11/05/2020

Hamko Automotive battery Home delivery + old battery exchange offer.

Old battery exchange offer price update:

Hamko NS60L 12 Months TK 4,600
Hamko Silva MF NS60L 18 Months TK 6,200
Hamko N50ZL 12 Months TK 6,200
Hamko Silva MF N50ZL 18 Months TK 8,600
Hamko NX120-7 12 Months TK 7,700
Hamko Silva MF NX120-7 18 Months TK 9,600
Hamko NS70 12 Months TK 6,600
Hamko Silva MF NS70 18 Months TK 8,400

This price includes free home delivery anywhere in the Dhaka city along with free installation and in exchange of old battery.

For expert opinion, feel free to leave a message on Facebook.
For home delivery, please contact at 01711-235371

09/05/2020

Volvo Automotive battery Home delivery + old battery exchange offer.

Old battery exchange offer price update:

Volvo SMF NS40ZL 12 Months TK 2,800
Volvo NS40ZL 12 Months TK 3,800
Volvo SMF NS60L 12 Months TK 4,600
Volvo NS60L 12 Months TK 4,800
Volvo SMF NS60L 18 Months TK 5,300
Krank SMF NS60L 18 Months TK 5,400
Volvo SMF N50ZL 12 Months TK 6,300
Volvo N50ZL 12 Months TK 6,400
Krank SMF N50ZL 18 Months TK 7,200
Volvo SMF N50ZL 18 Months TK 7,900
Volvo SMF NX120-7 12 Months TK 7,700
Volvo NX120-7 12 Months TK 8,100
Volvo SMF NX120-7 18 Months TK 8,600
Krank SMF NX120-7 18 Months TK 8,900

This price includes free home delivery anywhere in the Dhaka city along with free installation and in exchange of old battery.

For expert opinion, feel free to leave a message on Facebook.
For home delivery, please contact at 01711-235371

07/05/2020

গাড়ি অনেকদিন না চালিয়ে রেখে দিলে কি হয় ?? অথবা কিভাবে রাখতে হয় ?? (শুধু মাত্র তেলে চালিত গাড়ির জন্য)

বর্তমানে COVID-19 এর কারণে আমাদের দৈনন্দিন জীবনে অনেক পরিবর্তন এসেছে। আমরা নিজেকে সুস্থ এবং অন্যকে সুস্থ রাখার চেষ্টায় দরকার বেতিত বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছি। অনেক কে দেখতে পায়, মাস খানেক গাড়ি নিয়ে বাসা থেকে বের হওয়া ও বন্ধ করে দিয়েছে। এমত অবস্থায়, সবকিছু আবার আগের মত হওয়া পর্যন্ত আমাদের গাড়ি গুলোকে সুস্থ রাখতে কিছু প্রয়োজনীয় বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার মনে করেই লিখা।

গাড়ি অনেকদিন অব্যবহৃত অবস্থায় কিছু বিষয় নিয়ে স্বচেতন হলে, আপনার গাড়ি সুস্থ থাকবে....

১. Tire
আপনার গাড়ি অব্যাবহৃত অবস্থায় এক জায়গায় যদি মাসখানেক এর ও বেশি দিন রাখা হয়। তাহলে আপনার গাড়ির Tire এর যেই অংশটুকু গ্রাউন্ড এর সঙ্গে স্পর্শে থাকবে, সেখানে ফ্লাট পয়েন্ট ( FLAT POINT ) এর সৃষ্টি হতে পারে। এই ফ্লাট পয়েন্ট এর আশপাশে হরিজোনটাল (Horizontal) ক্র্যাক দেখা যেতে পারে। যদিও সবার পক্ষে সম্বব বলে মনে হয় না.....তারপর ও লিখলাম। Tire কে সুস্থ রাখার সবচেয়ে সহজ উপায় হলো গাড়িকে জগ (jog) এর মাধ্যমে অথবা কোনোভাবে উচুকরে রাখা যাতে Tire মাটির সংস্পর্শ এ না আসে।

২. ইঞ্জিন অয়েল
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটি গাড়ি একমাসের চেয়েও বেশি অচল অবস্থায় রাখা হলে। ইঞ্জিনের ভিতরের অয়েল সব নেমে অয়েল প্যান (Oil pan) এ জমা হয়। এর অর্থ হলো ইঞ্জিনের ভিতরে অয়েল এর কোনো কোটিং থাকে না। এমত অবস্থায় গাড়ির ইঞ্জিন স্টার্ট করলে, মেকানিক্যাল ফ্রিকশনের কারণে আপনার গাড়ির ক্ষতি হতে পারে। তাই, পুনরায় আপনার গাড়ি স্টার্ট দেয়ার আগে অবস্যই ইঞ্জিন অয়েল গেজ (gauge) চেক করবেন, প্রয়োজনে অয়েল চেঞ্জ অথবা ১ লিটার এরমত ইঞ্জিন অয়েল যোগ করে গাড়ি স্টার্ট করে, পরে পর্যাপ্ত পরিমানের ইঞ্জিন অয়েল এডজাস্ট করে নেয়াটাই গাড়ির জন্য ভালো।

৩. তেল (গ্যাসোলিন / পেট্রল / অক্টেন যাই বলুন )
গাড়ি অনেক দিন অচল অবস্থায় রাখার সময়। তেল যত টুকু সম্বব শুন্যের কাঁচা কাঁচি রাখাটাই ভালো। পেট্রল অথবা অকটেন অক্সিজেন এর সংস্পর্শে আসলে অক্সিডাইজ (oxidize) হওয়াটাই এদের ক্যারেক্টার। এই অক্সিডাইজশন এর কারণে আপনার গাড়ির তেল এর ট্যাঙ্ক (Tank) এর ভিতরে জং(rust) ধরতে পারে, যা ভবিষ্যতে তেলের ট্যাঙ্ক এ ফুটো হওয়ার কারণ হয়ে দাড়ানোর সম্বাবনা বেশি। অতএব যতটুকু সম্বভ গাড়িকে অনেক দিন অচল অবস্থায় রাখার সময় তেলের পরিমান শুন্যের কাছাকাছি রাখাটাই আপনার গাড়ির স্বাস্থ্যের জন্য ভালো।

৪. ব্যাটারি
গাড়ি অনেকদিন অচল অবস্থায় রাখলে ব্যাটারী বসে (Down) যাই সেটা আমরা সবায় জানি। গাড়ির ব্যাটারী কখন বসে যাবে সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে আপনার গাড়ির ব্যাটারির বর্তমান অবস্থার উপর। সাধারণত জাপানের ডোমেস্টিক ব্যবহারের জন্য বানানো নতুন ব্যাটারী হলে গাড়ি অচল অবস্থায় ৬মাস পর্যন্ত কোনো সমস্যা হয়না। গাড়ি অচল অবস্থায় ব্যাটারী বসে যাওয়ার কারণ হলো.... ন্যাভিগেশন সিস্টেম, ঘড়ি, গাড়ির ECU/CU/PCU এর স্ট্যান্ডবাই পাওয়ার এর জন্য। গাড়ি সম্পূর্ণ বন্ধ অবস্থায় থাকলেও এই স্ট্যান্ডবাই ধরে রাখার জন্য ব্যাটারী থেকে পাওয়ার সাপ্লাই এর প্রয়োজন হয়। দীর্ঘদিন গাড়ির ব্যাটারি না বসানোর (Down) সবচেয়ে সহজ উপায় হলো ব্যাটারির মাইনাস টার্মিনালটি খুলে একটি শুখনা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দেয়া, খেয়াল রাখতে হবে মাইনাস টার্মিনালটি যেন গাড়ির বডির কোথাও সংস্পর্শে না আসে। মাইনাস টার্মিনাল খুলে ফেলা মানে হলো, গাড়ির পাওয়ার সাপ্লাই ফ্লো সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেয়া। এই মাইনাস টার্মিনাল টা গাড়ির বডির কোথাও সংস্পর্শে আসলে পাওয়ার সাপ্লাই বন্ধ হবেনা।
এই ভাবে গাড়ির পাওয়ার সাপ্লাই বন্ধ করলে। আবার গাড়ি স্টার্ট দেয়ার সময়, আপনার গাড়ির কয়েকটা জিনিস রিসেট করতে হতে পারে। প্রথম, আপনার গাড়ির ন্যাভিগেশন (জাপানীস আধুনিক Navigation হলে) সিকিউরিটি লক হয়ে যাবে, আপনার যদি পাসওয়ার্ড জানা থাকে তাহলে সহজেই খুলে নিতে পারবেন। জানা না থাকলেও অসুবিধা নেয় ঢাকা, চট্টগ্রাম এ অনেক জায়গায় এই লক খোলা যায়। দ্বিতীয় , আপনার গাড়ির ECU/PCU/CU এর ব্যাকআপ এবং স্টাডি ডাটা ক্লিয়ার হয়ে যাবে। যার ফলে হয়তো, গাড়ি আবার স্টার্ট করার পর কয়েকদিন একটু এবনরমাল মাইলেজ শো করবে। চিন্তিত হওয়ার কিছু নেয়, আজকালকার সব গাড়ি চালানোর মাদ্ধমে গাড়ি নিজেই অনেক কিছু স্টাডি করে। আপনার প্রতিদিনের গাড়ি চালানো থেকে আপনার গাড়ি নিজেই সব ডাটা কালেক্ট করে নিবে। তৃতীয়, পাওয়ার উইন্ডো গুলো একটু এবনরমাল আচরণ করতে পারে, ECU এর স্টাডি শেষ হওয়া পর্যন্ত কয়েকদিন দেখতে পারেন অথবা প্রয়োজনে ম্যানুয়ালি রিসেট করতে পারেন। আপনার গাড়ির ঘড়িও ডিফল্ট এ চলে যাবে, যা আপনাকে আবার এডজাস্ট করতে হবে ম্যানুয়ালি। এই গুলোর কোনোটাই মেজর প্রব্লেম না তাই ব্যাটারির মাইনাস টার্মিনাল খুলতে অত চিন্তিত হওয়ার কিছু নেয়।

৫. সাইড ব্রেক বেবহার না করা
অনেক দিন গাড়ি অচল অবস্থায় রাখার সময়। সাইড ব্রেক বেবহার না করাটাই ভালো। এখনকার গাড়িতে অনেক ইম্প্রোভমেন্ট হয়েছে, তারপরও সাইড ব্রেক ON অবস্থায় গাড়ি বেশি দিন রাখলে ব্রেক টা জমে যেতে পারে। ধাতব বস্তুর ধর্ম বলা যেতে পারে।

যদি সম্বভ হয়, আপনার গাড়িকে সুস্থ রাখার সবচেয়ে সহজ উপায় হলো। ১০~১৫ দিনে একবার ইঞ্জিন স্টার্ট দিয়ে ১০ মিনিট মতো idling করা অথবা পার্কিংএর মধ্যে সামনে পিছনে করা। এর মাধ্যমে আপনার গাড়ি নিশ্চিত সুস্থ থাকবে। গাড়ি চালানোর যন্ত্র, তাই এই যন্ত্রটিকে সুস্থ দেখতে অথবা রাখতে চাইলে.... মাঝেমধ্যে চালানোই হলো সবচেয়ে সহজ উপায়।

Hybrid গাড়ির ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। উপরের পয়েন্ট গুলো তেলের গাড়ির জন্য প্রযোজ্য।

আশাকরি আপনারা সবাই সুস্থ থাকবেন, আপনাদের গাড়ি গুলো ও সুস্থ থাকবে।
Stay home stay safe

Written by Wahidul Alam Kadery Faisal

Want your business to be the top-listed Autos & Automotive Service in Manda?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Manda