Muhammad Bin Rifat
কালামে আমির খসরু (ভাবানুবাদ)
گفتم کہ روشن از قمر، گفتا کہ رخسار منست
گفتم کہ شیریں از شکر، گفتا کہ گفتار منست
উচ্চারণ- গুফতাম কেহ রওশান আয কামার, গুফতা কেহ রুখসারে মানাস্ত
গুফতাম কেহ শিরিঁ আয শাকার, গুফতা কেহ গুফতারে মানাস্ত
ভাবানুবাদ- জিজ্ঞাসা করলাম, ❝চাঁদের চেয়েও উজ্জ্বল কিছু কী আছে?❞
তিনি বললেন, ❝আছে তো, আমার চেহারা।❞
জিজ্ঞাসা করলাম, ❝মধুর চেয়েও মিষ্টি কিছু আছে?❞
উত্তর দিলেন, ❝হ্যাঁ আছে, আমার কথা।❞
گفتم طریق عاشقان، گفتا وفا داری بود
گفتم مکن جورو جفا، گفتا کہ ایں کار منست
উচ্চারণ- গুফতাম তারিকে আশেকাঁ, গুফতা ওয়াফাদারি বুওয়াদ
গুফতাম মাকুন জওর ও জাফা, গুফতা কেহ ইঁকারে মানাস্ত
ভাবানুবাদ-জিজ্ঞাসা করলাম, ❝প্রেমিকদের পন্থা কোনটা?❞
উত্তরে বললেন, ❝একনিষ্ঠতা।❞
বললাম, "আপনি এতটা নির্দয় ও কঠোর কেন?❞
তিনি জবাব দিলেন, ❝আরে, এটাইতো আমার রীতি।❞
گفتم کہ مرگ عاشقان ، گفتا کہ درد ہجر من
گفتم کہ علاج زندگی، گفتا کہ دیدار منست
উচ্চারণ- গুফতাম কেহ মারগে আশেকাঁ, গুফতা কেহ দারদে হিজরে মান
গুফতাম কেহ ইলাজে যিন্দেগি, গুফতাকে দিদারে মানাস্ত
ভাবানুবাদ- জিজ্ঞাসা করলাম, ❝প্রেমিকদের মৃত্যু কখন হয়?❞
❝আমার বিচ্ছেদে।❞ বললেন তিনি।
❝তাহলে বেঁচে থাকার উপায় কী❞ জিজ্ঞাসা করলাম।
বললেন, ❝আমার সাক্ষাৎ।❞
گفتم کہ حوری یا پری، گفتا کہ من شاہ جہاں
گفتم کہ خسرو ناتواں، گفتا کہ پرستار منست
উচ্চারণ- গুফতাম কেহ হুরি ইয়া পারি, গুফতা কেহ মানশা-এ জাহাঁ
গুফতাম কে খুসরো না-তাওয়াঁ, গুফতা কেহ পারাস্তারে মানাস্ত।
ভাবানুবাদ- তাঁকে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ❝আপনি কি হুর নাকি পরী।❞
বললেন তিনি, ❝সৌন্দর্যের জগতের শাহেনশাহ আমি।❞
এরপর বললাম, ❝তাহলে এই নিঃস্ব খসরু(আমি) কে?❞
মুচকি হেসে বললেন, ❝আমার ভৃত্য-প্রেমিক।❞
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Contact the business
Telephone
Website
Address
Madaripur