Smart Skill it Academy

Smart Skill it Academy

Share

Photos from Smart Skill it Academy's post 05/10/2024

আজ বিশ্ব শিক্ষক দিবস(২০২৪)

বাবা মায়ের পরেই শিক্ষকদের স্থান, শিক্ষদের ভালোবাসতে কখনো দিবস লাগে না। তবুও স্পেশাল দিনে সবাই মনে করি শিক্ষকদের। আমার দাদা শিক্ষক ছিলো, আমার বাবাও শিক্ষক ছিলো, আমিও শিক্ষক ছিলাম। তবে কোথায়ও প্রাইভেট, কোথায়ও উপস্থিত, কোথায়ও বিনা বেতনে। আমি ৫ম শ্রেণীতে থাকতে শিক্ষকতা করি, আমার ১ম লজিন তখন আমি ৫ম শ্রেণীর ছাত্র, আমার ছাত্র ছিলো ৩য় শ্রেণীর।
আমি খুব গ্রামে থাকায় গ্রামের সকল চিঠি পড়াতে আমার কাছে আসতো। অনেকের কাছে কাল্পনিক হলেও এটাই সত্যি।

আমার জীবনে ১ম শিক্ষক আমার বাবা, অল্প সময়ে বাবা অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু বলে গেছেন। আমার ২য় শিক্ষক আমার মা, মা বই থেকে বেশি জীবন থেকে শিখিয়েছেন।

আমার শিক্ষা জীবনের বেশ কিছু শিক্ষক আছে যারা আমাকে অনুপ্রাণিত করছে, যাদের শাসন/বারনে আমি শিক্ষা জীবনে টিকে ছিলাম।
আমার সাথের সবাই বিলে খেলতো আর আমি একা মাদরাসায় যেতাম, এটা খুব কষ্ট দায়ক ছিলো। আমার বয়সি মামা ছিলো বন্ধুর মতো ইউছুফ যে আমার ব্যাগ কাধে করে এগিয়ে দিয়ে আসতো। গরুর ঘাস কেটে বসে থাকতো আমি কখন আসবো দুর থেকে দেখে এগিয়ে আমাকে নিয়ে বাড়ি আসতো।

শিক্ষা জীবনে অনেক অনুপ্রাণিত শিক্ষক ছিলো, তাদের ভেতরে অনেকে বেচে নেই।
অনেকে বেচে আছেন, যারা বেচে আছেন তাদের খুব মিচ করি, ভালোবাসি তবে কখনো সামনে বলা হয়নি।
গত কিছুদিন আগে একটা বিদায় অনুষ্ঠানে কিছু কথা বলার সুযোগ হয়েছে, মন খুলে বলেছি।

আমার কথা বলা, বক্তব্য শেখা, লাখো মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করা দুজন মানুষের অবদান সব চেয়ে বেশি।
তাদের আমি খুব ভালোবাসি, মাধ্যমিকের - মাওলানা আব্দুল হাই ( হাজী আঃ মোতালেব মিয়া দাখিল মাদরাসা)
উচ্চ মাধ্যমিকের - মোঃ ফিরোজ আলম স্যার (লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা)
কলেজ- মোঃ মুরাদ স্যার (দর্শন বিভাগ- ভোলা সরকারি কলেজ)
মোটিভেশন - ইউনিসেফ, সংমুবালিন কালিম্বা (আমেরিকা)
মোটিভেশন - সুলাইমান সুখন।
বাকী সকল কিছু জীবন থেকে শেখা।

অনেক শিক্ষকের অনেক কথা থেকেই শিখেছি হয়তো এখন মনে নেই, এখনো ছোট-বড় সকলের কাছ থেকে শিখছি।
শেখার কনো বয়স নাই।
আমাদের জেনারেশন এখনো সেই প্রাইমারির শিক্ষকদের দেখলে সম্মানে মাথা নিচু হয়ে যায়। আমি নিজের হোন্ডা চালাই ৯বছর কখনো শিক্ষকদের দেখলে পিকাম কমে যায় মনে হয় অটো কমে যেতো।

শিক্ষকদের হাজার কোটি সম্মান শ্রদ্ধা জানাই।

যারা বেচে আছে আল্লাহ তাদের সুস্থ রেখে নেক হায়াত দান করুন।
আর যারা বেচে নেই আমার বাবা-মা সহ তাদের বেহেস্ত নসিব করুন- আমিন।

10/07/2023

একটি ফাইল সেব করার পরে কি ভাবে ওপেন করে আবার লিখবে।
পুরো ভিডিও লিংকে- https://youtu.be/UvtBY1IZWhw

Want your business to be the top-listed Gym/sports Facility in Lalmohan?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Lalmohan
8330